Home
ভালো লাগে না

ভালো লাগে না

বুদ্ধদেব গুহ

ভালো লাগে না

বুদ্ধদেব গুহ
novel

Posted byকাব্য রচিত19-Jan-2025

Change color

খালি সাইকেল রিকশা


যেদিন এখানে এসে পৌঁছোল তার কয়েকদিন পরে বিকেলে বেরিয়েছে। সামনে দিয়ে একটা খালি সাইকেল রিকশা বেরিয়ে যাচ্ছিল।

এই যে, এই রিকশা, পাবলিক লাইব্রেরি যাবে?

চলমান সাইকেল রিকশাটা থেমে গেল। রিকশাওয়ালার বয়স তিরিশ-টিরিশ হবে। একটি হলুদ-কালো চেকচেক বুশ শার্ট উর্ধ্বাঙ্গে আর নিম্নাঙ্গে একটি আধময়লা পায়জামা। মুখের দুই কষে সদ্যচিবোনো পানের রসের লালিমা লেগে আছে। রিকশাওয়ালা দার্শনিকের মতন চোখ সরু করে কয়েক মুহূর্ত নমিতের দিকে চেয়ে রইল। তারপর বলল, ভালো লাগে না।

বলে কী মানুষটা! ভারি অবাক হল নমিত। কী বলা যায়। দার্শনিকের মতনও নয়, যে পুরোপুরিই দার্শনিক।


তারপর ভাবল, এই শিলচর শহরটা, এই বরাক উপত্যকা এবং পুরো কাছাড়-ই একটি বিশেষ জায়গা, যা ওরিজিনাল ৷ যার সঙ্গে অন্য কোনো জায়গারই তুলনা চলে না।

ওষুধ কোম্পানির ম্যানেজার-এর চাকরি নিয়ে এখানে না এলে সত্যিই হারাত নমিত , অনেক কিছুই। এই উপত্যকা, এই শহর, এই শহরের মানুষজন, সব কিছুরই এক বিশেষত্ব আছে। মাসখানেক হল এখানে এসেই বুঝেছে সেকথা। ঘড়িতে দেখল, পাঁচটা বাজে।

মঘাদা বলেছিলেন পাবলিক লাইব্রেরিতে দেখা করতে। উনি সাড়ে পাঁচটাতে পৌঁছোতে বলেছিলেন। অনেকে যেমন পুলিশ হয়েও ভদ্রলোক থাকেন, মেঘাদাও একেবারে ধৃতি পাঞ্জাবি পরা বাঙালি হলেও স্বভাবে পাক্কা সাহেব ছিলেন। অথচ যাকে বলে একেবারে ভেতো বাঙালি। লুঙ্গি পরেন, সিদল শুটকি খান। তাঁর সাড়ে পাঁচটা মানে সাড়ে পাঁচটাই। নমিত ঘড়ির দিকে তাকিয়ে একটু চিন্তাতেই পড়ল। রিকশাওয়ালা তো তার দুয়ে জালো লাগে না উচ্চারণ করেই চলে গেল। এখন, সময়ে পৌঁছোয় সে কী করে! শেষে ঠিক করল, হেঁটেই যাবে।

তার অফিসের সামনে থেকে পাবলিক লাইব্রেরিতে পৌঁছে যেতে আধঘণ্টা মতনই লাগা উচিত৷ কিন্তু, এই ভালো লাগে নার দেশে এ ছাড়া আর উপায়ই বা কী? অন্যদিন হলে রিকশার অভাব ছিল না। কী কারণে যেন সারাদিন আজ রিকশাওয়ালাদের হরতাল ছিল। চারটেতে

হরতাল উঠেছে। তারপর আর অনেক রিকশাওয়ালাই রিকশা বের করেনি! হয়তো দুপুরে খেয়েদেয়ে বউকে জড়িয়ে ধরে ঘুম লাগিয়েছিল। তারপর আর ভালো লাগেনি বেরোতে। আর ওই রিকশাওয়ালারই মতো যারা বা পথে বেরিয়েছে তাদেরও মুখে ভালো লাগে না। ?

এ শিলচরেই সম্ভব। হয়তো এই শান্ত, সবুজ শহরে, এই উপত্যকাতে এখনও কলকাতার মতন সর্বগ্রাসী লোভ এসে থাবা গেড়ে বসেনি। কিন্তু জমির দাম শুনলে মাথা খারাপ হয়ে যায়। এত টাকা আসে কোথেকে? উৎসটা? কে জানে! তবে কাছেই ।

বাংলাদেশ। চোরাচালান-টালানও করে নিশ্চয়ই কিছু মানুষ, যেমন প্রায় অধিকাংশ ৷ সীমান্তভূমিতেই করা হয়ে থাকে। তা ছাড়া আছে চা। ক্যাশ ত্রুপ। এই শহরের চারদিকে তো বটেই, করিমগঞ্জ, হাইলাকান্দি, ওদিকে হাফলঙ সবদিকেই অগুন্তি চা বাগান। কংগ্রেসের মারকুটে মন্ত্রী সন্তোষমোহন দেবও তো এই শিলচরেরই মানুষ। তাঁদের পরিবারেও একাধিক চা বাগান আছে। , কলকাতার নমিতদের কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর সতু সেন সাহেবের বাড়ির একপার্টিতে সন্তোষমোহন দেব-এর এক ভাই-এর সঙ্গে আলাপ হয়েছিল। মাঝারি উচ্চতার, সামান্য ভুঁড়ি আছে, মাঝবয়েসি ভদ্রলোক। হাতে পাইপ। মুখে হাসি। নাম সম্ভবত বুনু দেব। হ্যাঁ ঝুনুবাবুই! ঝুনুবাবু সেন সাহেবকে বলেছিলেন, যদি কখনো চুপচাপ বিশ্রাম নিতে চান কয়েকদিন তাহলে আমাদের বাগানে গিয়ে থাকুন । অলফাউও্ড। এভরিথিং অন দ্যা হাউস। উই উইল বি ভেরি হ্যাপি। আমার মেজদা থাকেন ওখানে।

দেখাশোনার কোনোই খামতি হবে না।


সেন সাহেবও পাইপ কামড়ে বলেছিলেন, দেখি, যাব একবার সবই তো আছে জীবনে। শুধু সময় নেই। সময়। এমনই হয় সংসারে । যাদের হাজার জায়গা আছে বেড়াতে যাওয়ার, হাজার নেমন্তন, , তাদেরই যাওয়ার সময় নেই কোথাওই। আর নমিতের মতন স্বল্পবিত্ত, সাধারণ যারা, , যাদের সাধ আর সাধ্যের মধ্যে ফাঁক থাকে সব সময়ই বিস্তর, তাদের কে ডাকে? কেউই

ডাকে না। তাদের বাৎসরিক ছুটি, তাদের মধুচন্দ্রিমা সব অবহেলাতে অপসৃত হয়। অথচমধুচন্দ্রিমাতে মধু তো বড়োলোকদের বেশি থাকে না স্বল্টবিত্তদের চেয়ে! মানি বিগেটস মানি। তা ছাড়া, তেলামাথার মানুষেরা তেলামাথাতেই তেল দিতে ভালোবাসেন। অবশ্য ওদেরও একটা বক্তব্য আছে। নমিতের কোম্পানির বড়োসাহেব সেন সাহেব , একদিন অন্য কারওকে বলছিলেন, ওভারহিয়ার করেছিল নমিত। বলেছিলেন, যাঁরা ওয়েল অফ, অবস্থাপন্ন, তাঁদের মধ্যে বেশকিছু মানুষ জীবনের একটা সময়ে এসে নিজেদের আর্থিক সমতার মানুষ ছাড়া অন্যদের সঙ্গে মেলামেশা করতে চান না। না,

সবাই যে স্বার্থপর বা গরিবদের মানুষ মনে করেন না, তা নয়। নানারকম লোভ স্বার্থপরতা, কী অকৃতজ্ঞতা এবং নীচতার শিকার হতে হতে তাঁরা হয়তো বাধ্য হয়েই নিজেদের coterie তেই ফিরে যান। তা ছাড়া ঈর্ষার কামড় তো সব সময়ে থাকেই ।


সেন সাহেব বলেছিলেন, ঘোষ সাহেবকে, বুঝলে ঘোষ, আমাদের এই বঙ্গভূমে তোমার সাফল্যের পরিমাপ নির্ধারিত হয় তোমার শত্রুসংখ্যা দিয়েই। Success is measured by the number of your enemies ঘোষ সাহেব বলেছিলেন, শুধু বঙ্গডূুমে কেন? সব জায়গাতেই তো এরকমই , না, ঘোষ। বঙ্গভূমির মতন দেশ আর নেই এই বাবদে। ডি এল রায় ঠিকই লিখেছিলেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি।

নমিত ভাবছিল এই শিলচর তো বঙ্গভুম নয়। একদিন অবশ্যই ছিল। এখন মানচিত্রে অসম হয়ে গেছে। আসলে শুধুমাত্র বঙ্গডুম তো নেই-ই আর, এ জায়গা। সবার্থেই কসমোপলিটান হয়ে গেছে। যাই হোক। তবে এও ঠিক যে, এই কাছাড়ে, বরাক উপত্যকাতে মুখ্যত বাংলা ভাষাভাষী মানুষদেরই বসবাস যদিও, কিন্তু রাজ্টা তো অসমই। এখানের মানুষদের ওপরে জোর করে অহমিয়া ভাষা চাপানোর চেষ্টার বিরুদ্ধে , উনিশশো একষট্টিতে যে আন্দোলন হয়েছিল তাতে অল্পবয়েসি ছেলে-মেয়ে সমেত চোদ্দ জনের প্রাণ গেছিল পুলিশের গুলিতে। কলকাতা বা পশ্চিমবঙ্গের ক-জন শিক্ষিত বাঙলি এই খবর রাখেন? যদিও তাঁদের প্রত্যেকেই বাংলাদেশের ভাষা আন্দোলনের কথাজানেন, একুশে ফেব্রুয়ারির কথা জানেন। বাংলাদেশের শহিদদের জন্যে নানা কবিতা, দ্য, গানে কান্নাকাটি করেন। তাতে কোনো দোষ দেখেনি নমিত। কিন্তু বাংলাদেশের ভাষা আন্দোলনে নাকি মাত্র দুজন মারা গেছিলেন। ওর মনে হয় যে, এটা অত্যন্তই লজ্জার কথা। কাছাড়ের শহিদদের কোনো খোঁজই রাখেন না কলকাতার মানুষেরা।


কলকাতায় মানুষদের মতন কুপমন্ডুক মানুষ সম্ভবত পৃথিবীতে নেই। তাঁদের কাছে কলকাতা আর ভারতবর্ষ সমার্থক। শুধু ভারতবর্ষই বা কেন, হয়তো সারাপৃথিবীই।

তাজ্জব ব্যাপার। লকজ্জাই হয় ভাবলে। দেরি করলা ক্যান? ইটা কিতা? কী করব দাদা! সাইকেল রিকশা এল না। অন্য রিকশাও ছিল না।

যখনই কারও সঙ্গে আ্যাপয়েন্টমেন্ট রাখতে বারাইবা, এইসব ইভেনঢুয়ালিটির কথা মনে রাইখ্যাই বারাইতে অইব। হাজারও ছুতা দেওয়া, হেই আমাগো বাঙালিগো একটা হেবিট- এ দাঁড়াইয়া গ্যাছে। কোনো জাতেরই কিসসুই অইব না, অইতে পারে না, যদিপাংচুয়ালিটি, ডিসিপ্লিন তাদের রক্তে-মাংসে মিশ্যা না যায়। তারপর মেঘাদা একটু চুপ করে থেকে বললেন, চেষ্টা করলেই পারন যায়। যারা সময় দিয়া সময় রাখবার না পারে, তাদের লগে আমার পক্ষে কুনো সম্পর্ক রাখনই সম্ভব


নয়। এই কথা তোমারে আজ শ্যাষবারের মতনই কয়্যা দিলাম নমিত। মনে কিছু খারাপ পাইও না য্যান।

নমিত লজ্জিত হয়ে বলল, না না, খারাপ পাব, মানে, ভাবব কেন? আপনি তো ঠিকই বলেছেন। আর আপনি নিজে তো সব সময়েই সময় মেনে চলেন। , হ। অবশ্যই চলি। টাইম ইজ মানি। কিন্তু এহনে সময় যে হতভাগারা মাইন্যা চলে তারাই হইল গিয়া ওয়ারষ্ট সাফারার ইন অল স্ষিয়ারস অফ লাইফ। তাগো পদে পদেই বিপদ। কী অফিসে, কী কলেজে, কী থিয়েটারের রিহার্সালে! আমাগো কিস অইব না।

তারপরই বললেন, চলো, আগওয়াইয়া যাই গিয়া।প্রথম প্রথম মেঘাদার ভাষাটা বুঝতে নমিতের খুবই কষ্ট হত। এখন অসুবিধে হয় না। তবে মেঘাদার ভাষাটা সিলেটি বা কাছাড়ের ভাষা নয়। ওঁর বাড়ি ফরিদপুরে না কোথায় , যেন ছিল। ওঁর মানে, ওঁর পিতৃপুরুষের। ওর বাবা উদবাস্ত হয়ে এসেছিলেন। উনি ফরিদপুর জায়গাটা দেখেননি কখনো। অথচ আশ্চর্য, ভাষাটা ওঁর মুখে জলজ্যান্ত বেঁচে আছে।

কে জানে! এমনি করেই বোধ হয় অসহায় মানুষেরা, বিনা দোষের উদবান্তরা, পৃথিবীর সব দেশেই নিজেদের শিকড় আঁকড়ে থাকার বৃথা চেষ্টা করেছে যুগে যুগে। স্বদেশ হারিয়ে গেছে কিন্তু নস্টালজিয়া যায়নি।


নমিত ভাবে, এ অবশ্যই একধরনের মূর্থামি। যে দেশ, তাদের স্বদেশি বলে মানেনি সেই দেশকে বর্জন করাই উচিত ছিল। কিন্তু যা কিছুই উচিত তার কতটুকুই বা করতে পারে মানুষ! পৃথিবীর সব দেশেরই অগণ্য হতভাগ্য মানুষ।

যারা না বেরোল, না বেরোল, কিন্তু যারা বেরোলও, তাদের ভালো না লাগার কী কারণ, হল? মানে, রিকশাওয়ালাদের কথা বলছি। মধঘাদা হেসে উঠলেন। বললেন, আরে ভাল্লাগে না-র সঙ্গে প্রকৃত ভালো লাগা-নালাগার কোনো সম্পর্ক নাই। ওইটা একটা স্পেশ্যাল এক্সপ্রেশান বরাক উপত্যকার মানুষদের।বলেন কী আপনি? ভাল্লাগে না? দা ঠিকেই ক্‌ই।শিলচরের মানুষদের মুখের এই ভালো লাগে না-র মানেটা আক্ষরিকার্থে ধরবা না। তার লগে রিয়্যাল ভালো লাগা-না-লাগার কুনো রিলেশান-ই নাই। এ আবার কী কথা? ভালো লাগে না মানে ভালো না-লাগা নয়? ৷

না। কইল্যাম- ত! ভালো লাগে না মানে এখানে হইতাছে, না। মানে, নিগেটিভ। বোঝলা? এ তোতশ আশ্চর্য মজা। কী নেগেটিভ? হ। কত রঙ্গে ভরা আমাগো দ্যাশ।

তারপরই বললেন, তুমি জলপাইগুড়িতে বা উত্তরবঙ্গে গেছ কি কখনো? ওঁষধ বেচো নাই সেই তল্লাটে কখনোই? না। গ্যালে জানতা। সিখানে যদি কুন

**********
No Review
Related Books
Loading books…