ভূমিকম্পের পর থেকে বিহারের নাম করলেই আমার হৃৎঙ্কম্প হয়।
আর্থাকোয়েক আর হার্টফেল নোটিশ না দিয়েই এসে পড়ে, আর নিঃশ্বাস ফেলতে না ফেলতে কাজ সেরে চলে যায়।
তুমি হয়তো বলবে, ও-দুটোরই দরকার আছে। প্রাচীণ বাড়ি-ঘর যেমন শহরের বুকে কদর্যতা, তেমনি সেকেলে শহর-টহর পৃথিবীর পিঠে আর্বজনা–ভূপৃষ্ঠ থেকে ওরা কি সহজে সরতে ভূমিকম্প না থাকলে? এতো...