দরজার কড়া নাড়ার শব্দ শুনে যে আধবুড়ী মানুষটা দরজা খুলল তার পরনের কাপড়ে হলুদের ছোপ। চাউনিটা কেমন যেন! মলিনাকে সে বলল, ‘গিনি-মার সেবা-যত্ন করতে এসেছ, বাছা? আমি তরকারিটা চড়িয়েছি। এস। তোমাকে আশীবাদ করছি: ভালয়-ভালয় বাড়ি যেন ফিরে যেতে পার।’
মলিনা বেশ ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। এসেছে আমার কাজ করতে। ভালয়-ভালয় কেন যে সে বাড়ি ফিরতে না পারে, কেন যে বুড়ীর আশীর্বাদ—কিচ্ছু সে বুঝতে পারল না।...