পুরন্দরের সন্ধিতে (জুন, ১৬৬৫) শিবাজী এই একটি শর্ত্ত করিয়াছিলেন যে, অনান্য করদ-রাজার মত তাঁহাকে স্বয়ং গিয়া বাদশাহর দরবারে উপস্থিত থাকিতে হইবে না। তবে দাক্ষিণাত্যে কোন যুদ্ধ বাধিলে তিনি বাদশাহী পক্ষকে সসৈন্য সাহায্য করিবেন। কিন্তু বিজাপুর-আক্রমণের পর (জানুয়ারি, ১৬৬৬) জয়সিংহ নানা যুক্তি দেখাইয়া শিবাজ...