অর্থনীতির অধ্যাপনা দিয়ে তাঁর কর্মজীবনের সূচনা, কিন্তু, আমাদের সৌভাগ্য, অম্লান দত্তের তৎপর লেখনী এই বিশেষ গণ্ডীতেই শুধু আবর্তিত হয়নি। প্রায় চার দশককাল ধরে। অর্থনীতি, রাজনীতি, সমাজদর্শন, শিক্ষা, শিল্প ও সংস্কৃতি জাতীয় নানান বিষয়ে তাঁর বিভিন্ন মননদীপ্ত রচনা প্রকাশিত হয়েছে। এ-কালের একজন অগ্রণী চিন্তাবিদ হিসেবে অচিরেই চিহ্নিত হয়েছেন তিনি। অম্লান দত্তের চিন্তায় রাজনীতি এসেছে অর্...