সাতদিন আগে কলকাতা শহরের বড় জুয়েলার্স আর· সি· ধরের দোকান থেকে পঁচিশ হাজার টাকার অলঙ্কার উধাও হয়ে গেছে। উধাও হয়েছে দোকানের সেলস্ম্যানদের চোখের সামনে থেকে। তাও সন্ধ্যের পর নয়, দিন-দুপুরে। আততায়ী হাতের রিভলবার নাচাতে নাচাতে, হাসতে হাসতে অলঙ্কারগুলো তার অ্যাটাচিতে ভরে ফেলে। তারপর আগের মত হাসতে হাসতেই দোকান থ...