গ্রামীণ বাংলার গণচেতনার উন্মেষ ও বিকাশের নানা স্তরগুলির অন্তরঙ্গ ছবি ফুটে উঠেছে এই ধাত্রী দেবতা উপন্যাসে, সঙ্গে পর্ব থেকে পর্বান্তরে যাবার যে মানসিক দ্বন্দ্ব ঘটে তার ছবিও।
বাংলা দেশের কৃষ্ণাভ কোমল উর্বর ভূমি-প্রকৃতি বর্তমান বেহারের প্রান্তভাগে বীরভূমে আসিয়া অকস্মাৎ রূপান্তর গ্রহণ করিয়াছে। রাজরাজেশ্বরী অন্নপূর্ণা ষড়ৈশ্বর্য পরিত্যাগ করিয়া যেন ভৈরবীবেশে তপশ্চর্যায় মগ্ন। অসমতল গ...