Home
কল্কেকাশির কাণ্ড – শিবরাম চক্রবর্তী

কল্কেকাশির কাণ্ড – শিবরাম চক্রবর্তী

রঞ্জিত চট্টোপাধ্যায়

কল্কেকাশির কাণ্ড – শিবরাম চক্রবর্তী

রঞ্জিত চট্টোপাধ্যায়
uncategorized

Change color

প্রফুল্ল গোড়া থেকেই বিষন্ন মেরে আছে। হ্যাঁ, ভারি তো কাজ ! তার জন্যে আবার কল্কে-কাশিকে তার ল্যাজে বেঁধে দেওয়া। হোন না গে তিনি একজন নামজাদা ডিটেকটিভ (প্রফুল্ল শুনেছিল কোরিয়া অঞ্চলে কল্কে-কাশির মত অত বড় গোয়েন্দা আর নেই !) তবু এই সামান্য একটা মশা-মারবার ব্যাপারে অত ভারী কামান কাঁধে বয়ে আনতে প্রফুল্লর আত্মসম্মানে আঘাত লাগে। সত্যি, কামাস্কাটকা থেকে উনি না এলেও কিছু কাজ আটকাত না।


বোম্বের একটা বিখ্যাত রেস্তোরাঁর এক কোণের টেবিলে কল্কে-কাশির মুখোমুখি বসে গুম হয়ে এই সব কথাই প্রফুল্ল ভাবছিল। সামনে চপ-কাটলেট-ডেভিল-ডিম-কেক-পুডিং-এর সমারোহ সত্ত্বেও তার জিভ সরছিল না। বাস্তবিক, এত বড় অপমান হজম করবার পর খেতে কারু রুচি থাকে ?


কিন্তু মিঃ কল্কে-কাশি বেপরোয়া । ডিশের পর ডিশ তিনি সাবড়ে চলেছেন—কাঁটা-চামচের তাঁর কামাই নেই। এক ফাঁকে সামনের ভদ্রলোকের প্রতি তাঁর দৃষ্টি পড়ে। এ কী ! কল্কে-কাশি একটু অবাকই হন। একজন খুনে একটার পর একটা দশটা খুন করেছে, নিজের চোখেই এরকম দৃশ্য তাঁর জীবনে একাধিকবার তিনি দেখেছেন কিন্তু বিস্মিত হতে পারেননি। কিন্তু এক ভদ্রলোক দশ-দশটা প্লেটের সামনে একেবারে নির্বিকার ! একদম জগন্নাথ হয়ে বসে আছেন, একটাকেও কাবু করতে পারছেন না! তাঁর সুদীর্ঘ জীবনস্মৃতির মধ্যে এবম্বিধ কাণ্ড তাঁর স্মরণে পড়ে না।


বিস্ময়ের ব্যাপারই বটে । কল্কে-কাশির বিরাট বপু-পরিধির তুমুল আন্দোলন (অবশ্য খাবার সময়েই সবচেয়ে বেশি প্রত্যক্ষ হয়) অকস্মাৎ থেমে যায় ; মাছের চোখের মত ড্যাবডেবে চোখ ঈষৎ প্রসারিত হয়। ‘প্রফুল্লবাবুর প্রফুল্লতর হবার পক্ষে কী বাধা হচ্ছে, জানতে পারি কি ?’ তিনি প্রশ্ন করেন।


বাংলাতেই প্রশ্ন করেন। সোজা পরিষ্কার বাংলাতেই। কামাস্কাটকার লোক হলে কী হবে, বাংলা, হিন্দী, (এবং কোন কোন জানোয়ারের ভাষাও) কল্কে-কাশির ভালভাবেই আয়ত্ত। তবে কামাস্কাটকার ভাষায় তাঁর দখল আছে কি না বলা যায় না। এ বিষয়ে প্রফুল্লর সন্দেহ থাকলেও পরীক্ষক হবার সাহস তার নেই। কেন না সে নিজেও কামাস্কাশিয়ানে অজ্ঞ, দারুণ অজ্ঞ।


প্রফুল্ল আরো বেশি গম্ভীর হয়ে যায় ; মাথা চুলকোতে চুলকোতে উত্তর দেয়, ‘ভাবনায় মশাই, ভাবনায়। কী রকম গুরু দায়িত্ব মাথার ওপরে, বুঝতেই তো পারছেন।’


‘বুঝতে পারছি বৈকি,’ কল্কে-কাশি ঘাড় নাড়েন, ‘মিস্টার ব্যানার্জির কবে এসে ভারতবর্ষে পৌঁছবার কথা, অথচ তিনি কি এক আকস্মিক দুর্ঘটনায় বিলেতে আটকে আছেন। তিনি আসতে পারলেন না। তাঁর সই-করা নমিনেশন পেপার এয়ার মেলে কাল বিকেলে বোম্বে পৌঁছেছে ; তাঁর অ্যাটর্নি গলস্টোন কোম্পানির আপিসের জিম্মায় আছে। সেই নমিনেশন পেপার আজই সঙ্গে নিয়ে আমাদের কলকাতা ছুটতে হবে। তবেই আঠারো তারিখের আগে সেই নমিনেশন পেপার ফাইল হতে পারবে। আঠারোই হচ্ছে ফাইলিং-এর শেষ দিন। তা নাহলে মিস্টার ব্যানার্জির আর কাউন্সিলে যাওয়া হবে না।’


‘বিলেতে মিস্টার ব্যানার্জির আকস্মিক দুর্ঘটনার মূলে কি কোন রহস্যজনক কারণ আছে আপনি আশঙ্কা করেন ?’ প্রফুল্ল জিজ্ঞাসা করে।


কল্কে-কাশির এর জবাব দেন না। ‘এই নমিনেশন পেপার ডাকে পাঠানো নিরাপদ নয়। কোন কারণে একদিন কিম্বা কয়েক ঘণ্টা লেট হলেই সমস্ত পণ্ড—তার চেয়েও বড় আশঙ্কা হচ্ছে নমিনেশন পেপার মারা যাবার।’


‘মারা যাবার !’ প্রফুল্লর চোখ প্রকাণ্ড হয়, ‘কেন, নমিনেশন পেপার মেরে কার কী লাভ ? ও কি মার্তব্য জিনিস ?’


‘হ্যাঁ, ডাকে পাঠালে, এমন কি রেজিষ্ট্রি করে ইনসিওর করে পাঠালেও যথাস্থানে যথাসময়ে যথাযথ জিনিসটা পৌঁছবে কি না সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কার কী লাভ আপনি জানেন ?’


‘উঁহু,’ প্রফুল্ল বলে, ‘জানি না তো!’


‘এই দুটি দলই কাউন্সিলে ঢুকতে চায়। দু-দলে ভয়ানক রেষারেষি । কাউন্সিলে যে-দল ভারী হতে পারবে তাদেরই সারা বাংলায় আধিপত্য হবে কিনা ! একটি দলের নাম হচ্ছে ফ্লু-ফ্লুকস-ফ্যান, যারা ইনফ্লুয়েঞ্জায় ভোগে, রেস খেলে আর ফ্যানের তলায় হাওয়া খায়, তারা মিলেই এই দল গড়েছে ; আমেরিকার বিখ্যাত ক্লু-ক্লুকস-ক্ল্যানের সঙ্গে এদের কোন সম্বন্ধ নেই, একমাত্র নামের কতকটা সমিল ছাড়া।’


‘বটে!’ প্রফুল্লর নিশ্বাস পড়ে কি পড়ে না ! ‘আরেকটা দল কারা ?’


‘মিস্টার ব্যানার্জি হচ্ছেন এই ফ্লু-ফ্লুকস-ফ্যান-এর পাণ্ডা। অন্য দলের নাম হচ্ছে বাই হুক অর ক্রুক। এই বাই হুক আর ক্রুক পার্টির নেতা হচ্ছেন মিস্টার সরকার। যেমন করেই হোক নিজের মতলব সিদ্ধ করতে এঁরা সিদ্ধহস্ত।’


‘আপনি কি তাহলে বলতে চান যে সরকারি চালে মিস্টার ব্যানার্জি বিলেতে আটকে পড়েছেন ?’


‘আপাতত আমি ওই কোণের লোকটার দিকে তোমার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি।’ কল্কে-কাশি চোখ টিপে ইশারা করেন।


এতক্ষণে কল্কে-কাশির ওপরে প্রফুল্লর কিঞ্চিৎ শ্রদ্ধার সঞ্চার হয়েছিল। সত্যি, অনেক খবর রাখেন ভদ্রলোক। এইজন্যে অপর দিক থেকে সহসা ‘তুমি’ সম্বোধনেও সে অপ্রসন্ন হতে পারে না, কল্কে-কাশির ইঙ্গিতের অনুসরণ করে সে।


‘ওই যে কাটখোট্টা-গোছের চেহারা, মাথার চুল ক্রপ করা, চোখে কুটিল ভঙ্গি, ওই কোণের ছোট্ট টেবিলে বসে অমলেটের সঙ্গে ধস্তাধস্তি করছে—ওকে লক্ষ্য কর, সহজেই বুঝতে পারবে। এ-রকম ফ্যাশনেবল রেস্তোরাঁয় গতিবিধি ওর স্বভাবসিদ্ধ নয়, কাঁটা-চামচের কসরতে এখনও অভ্যস্ত হয়ে উঠতে পারেনি। খাদ্যের সঙ্গে কাটাকাটি নয় হাতাহাতিতেই ও পরিপক্ক । উনি এখানে এসেছেন তোমার অনুসরণ করে।’


‘আমার।’ প্রফুল্লর বিশ্বাস হয় না, ‘তার মানে ?’


‘একটু কায়দা করে লক্ষ্য করলেই বুঝতে পারবে, চোখ অমলেটের দিকে থাকলেও মনোযোগ ওর আমাদের দিকেই। কলকাতার একটি বিখ্যাত চীজ—ওর মতো কৌশলী এবং ভয়লেশহীন ভদ্র-গুণ্ডা আর দুটি আছে কিনা সন্দেহ। ওই শ্রেণীর ক্রিমিন্যাল ব্রেনের আমেরিকায় জোড়া মিলতে পারে, কিন্তু এদেশে দুর্লভ। মিস্টার ব্যানার্জির পার্টি আমাকে যে তোমার সঙ্গে দিয়েছেন, উনিই হচ্ছেন তার একমাত্র কারণ।’


প্রফুল্লর সহজে বাক্যস্ফূর্তি হয় না, সমস্ত ব্যাপারটা হৃদয়ঙ্গম করবার চেষ্টা করে বলে, ‘ওর নাম?’


‘ওর নাম হচ্ছে সমাদ্দার ওরফে সমরেশ ঠাকুর, ওরফে গোপাল হাজরা, ওরফে নটেশ্বর রায়, ওরফে পোড়া গণেশ, ওরফে আরো এক ডজন। প্রেসিডেন্সি জেল আর হরিণবাড়ির ফেরতা । আমার সঙ্গে ওর অনেক দিনের পরিচয়,—অনেকটা হৃদ্যতার সম্বন্ধই বলতে পারো। এই কারণে আমাকে তোমার সঙ্গে দেখে ও একটু সঙ্কোচ বোধ করছে, নইলে ও এতক্ষণে তোমার ঘাড়ে লাফিয়ে পড়তে দ্বিধা করত না।’


প্রফুল্ল চমকে ওঠে, ‘বলেন কী মশাই !’


‘ওই রকমই।’ কল্কে-কাশি যৎসামান্যই হাসেন। ‘সরকারের দল ওকে লাগিয়েছে তোমার পেছনে, ব্যানা‌র্জির নমিনেশন পেপার নিয়ে তুমি যথাসময়ে আগে যথাস্থানে যাতে না পৌঁছতে পারো সেইজন্যই। এজন্যে তোমাকে খুন করতেও ও পেছপা হবে না ; তবে, কৌশলে কাজ উদ্ধার করতেই ও ভালবাসে—খুনোখুনি করার তেমন পক্ষপাতী নয়। এ-বিষয়ে একটু সুরুচিই আছে লোকটার।’


প্রফুল্ল আশ্বস্ত হতে পারে না, ‘আপনি কেন ওকে অ্যারেস্ট করছেন না তাহলে ? গ্রেপ্তার করে ফেলুন ! এক্ষুণি।’


‘এখন পর্যন্ত ও কোন অপরাধ করেনি, কেবল মনের মধ্যে এঁচেছে মাত্র এবং মনে আঁচার জন্যেই যদি গ্রেপ্তার করা শুরু করতে হয় তাহলে এত লোককে ধরতে হয় যে জেলে তার জায়গা কুলোবে কি না সন্দেহ। কেবল মনের মধ্যেকার প্ল্যানের জন্যে কাউকে তো জেলে পোড়া যায় না।’


‘তাহলে—তাহলে তো ভারি মুস্কিল!’ প্রফুল্ল ভীতই হয়, বলে, ‘আমাকে খুন করে ফেলবে তবে?’


‘যদি করেই ফেলে, তখন—হ্যাঁ, তখন ওকে ধরে ফেলতে আমার বিলম্ব হবে না, যদি নিতান্তই পালিয়ে না যায়। তবে, সমাদ্দারের সঙ্গে আমার হৃদ্যতারই সম্বন্ধ; আমাকে দেখে অন্তত চক্ষুলজ্জার খাতিরেও তোমাকে একেবারে খতম করবে না। ভয় কী তোমার ?’


বিশেষ ভরসাও পায় না প্রফুল্ল।


‘এজন্যেই বলছিলাম, ভয়ানক গুরু দায়িত্ব তোমার মাথায়। যদি নমিনেশন পেপার নিয়ে আঠারোই এগারোটার মধ্যে কলকাতায় না পৌঁছতে পারো, তাহলে ব্যানার্জির আর কাউন্সিলে যাওয়া হল না—সঙ্গে সঙ্গে তাঁর দলের দফাও রফা। মিস্টার সরকারের দলেরই একছত্র আধিপত্য হবে কাউন্সিলে, মন্ত্রিসভা ইত্যাদিও দখল করে বসবেন তাঁরাই। সামান্য একটা সই-করা কাগজের ওপরে একটা পার্টির কতখানি নির্ভর করছে ভেবে দেখ। সে যে-সে পার্টি নয়, ফ্লু-ফ্লুকস ফ্যান!’


‘অর্থাৎ আপনার ভাষায়, যারা ইনফ্লুয়েঞ্জায় ভোগে, রেস খেলে—ইত্যাদি। কিন্তু আমি তো এদের দলের কেউ নই। বিন্দুবিসর্গও জানি না। আমাকে এই মারাত্মক কাজে পাঠাবার মানে ?’ প্রফুল্ল বিরক্তিই প্রকাশ করে।


‘তার মানে, তুমি যে-আপিসের কেরানী, তার বড়কর্তা ওই দলের একজন হোমরা-চোমরা ! তিনি তো ফ্যানের হাওয়া খান, তাহলেই হল। এসব কাজে অজ্ঞ এবং আনাড়িকে পাঠানোই হচ্ছে যুক্তিযুক্ত, নাড়িজ্ঞান-ওয়ালা লোক অনায়াসেই অন্য দলের ঘুষ খেয়ে—বুঝতেই পারছ! তাছাড়া, তোমার ওপর ওদের বিশ্বাস আছে। এত বড় দায়িত্বপূর্ণ কাজ তোমার ওপর দেওয়ায় সেটা প্রমাণ হয় না কি ?’


‘আমার গায়ে জোর যথেষ্ট !’ প্রফুল্ল কোটের হাতা তুলে মাসল কন্ট্রোল করে কল্কে-কাশিকে দেখায়—‘সহজে যে কেউ আমার কাছ থেকে কিছু ছিনিয়ে নিতে পারবে তা প্রাণ থাকতে নয়।’


‘এস সমাদ্দারের সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই’—কল্কে-কাশি প্রফুল্লকে আহ্বান করেন, ‘কী ছুতোয় যে গায়ে পড়ে তোমার সঙ্গে ভাব জমাবে, ভেবে ভেবে কাহিল হয়ে উঠছে বেচারা।’


‘ওর সঙ্গে আলাপ !’ দারুণ বিস্মিত হয় প্রফুল্ল, ‘বলেন কী!’


‘ক্ষতি কী তাতে ? গিলে ফেলবে না তোমায়।’ কল্কে-কাশি প্রফুল্লকে টেনে নিয়েই চলেন, ‘এই যে সমাদ্দার ! অনেক দিন পরে দেখা—কেমন, ভাল আছ তো ?’


সমাদ্দার চমকে ওঠে, ‘মিস্টার কল্কে-কাশি যে! এখানে এখন এইভাবে আপনাকে দেখতে পাব। আশা করিনি।’


‘আমি কিন্তু আশা করেছিলাম, পরশু সন্ধ্যায় আমাদের বোম্বে মেলে যখন তোমাকে উঠতে দেখলাম।’


‘বটে ?’ সমাদ্দার যেন একটু অপ্রস্তুত হয়, ‘আপনারা তাহলে আজ সকালেই বোম্বে পৌঁছেছেন ? ইনি আপনার বন্ধু বুঝি ?’


‘হ্যাঁ, এই একটু আগেই । নেমে এই রেস্তোরাঁতেই প্রাতরাশের চেষ্টা করছিলাম। এমন সময়ে—হ্যাঁ, কী জিজ্ঞাসা করেছিলে ? ইনি ? ইনি হচ্ছেন বাবু প্রফুল্লকুমার রায়,—কেন যে এঁর বোম্বে আগমন তা তো তোমার ভালমতই জানা আছে।’


‘আমার ?’ সমাদ্দার থতমত খায়, ‘না তো ! তবে, ভদ্রলোকের সঙ্গে পরিচয় হলে বিশেষ আপ্যায়িত হব।’


‘তা তো হবেই ! হবার কথাই। বেশ, তোমাদের পরিচয় করিয়ে দিই। ইনি আমার বন্ধু প্রফুল্লবাবু, আর ইনি হচ্ছেন সমাদ্দার, আমার বন্ধু। অন্তত আমার শত্রু নন। এঁর পরিচয় তো টেবিলে বসেই তোমাকে দিয়েছি। প্রফুল্ল, তুমি সমাদ্দারকে নমস্কার করলে না ? প্রথম পরিচয়ে নমস্কার করাই তো ভদ্র রীতি।’


প্রফুল্ল আর সমাদ্দার বোকার মতো পরকে প্রতি-নমস্কার করে। ‘সুখী হলাম প্রফুল্লবাবুর সঙ্গে আলাপিত হয়ে।’ সমাদ্দার বলে।


‘হবেই তো!’ কল্কে-কাশি যোগ করেন, ‘নিশ্চয়! এইজন্যেই কি কলকাতা থেকে এতটা তোমাকে আসতে হয়নি ? বল ? ভাগ্যিস আমি ছিলাম এখানে ! বন্ধু-বান্ধবের উপকার করতে কখনই আমি পেছপা নই বলেই তোমাদের আলাপ করিয়ে দিলাম।’


‘সেজন্যে অসংখ্য ধন্যবাদ আপনাকে মিস্টার কল্কে-কাশি !’ সমাদ্দার বিস্ময়ের ভান করে, ‘কিন্তু আপনার কথাটা ঠিক বুঝতে পারছি না।’


‘সত্যি বলছ ?’ কল্কে-কাশি আকাশ থেকে পড়েন। ‘আমার সঙ্গে তুমি জোচ্চুরি করবে বিশ্বাস করতে আমার প্রবৃত্তি হয় না।’


‘সত্যি, আপনার কথার কিচ্ছু বুঝতে পারছি না। এখানকার একটা ফিল্ম স্টুডিয়োয় চাকরির চেষ্টাতেই আমার বোম্বে আসা।’


‘তাই নাকি? তবু তোমাকে বলে রাখছি, যদি তোমার অন্য কোন উদ্দেশ্য থাকে,

**********
No Review
Related Books
Loading books…