Dear Reader, Books Pointer AppInstallNow
মহাপ্রস্থানের পথে
প্রবোধকুমার সান্যাল
Posted byবিথি শর্মা17-Jul-2025
Change color
শ্রীযুক্ত সুধাংশুভূষণ মুখোপাধ্যায় শ্রদ্ধাস্পদেষু-
কেদার-বদরীর টান হচ্ছে একটা idea-র টান। দেবতাত্মা হিমালয় নামক নাগাধিরাজের প্রতি মনের টান কালিদাসেরও ছিল, আমাদেরও আছে। আমাদের হিন্দুদের কাছে হিমালয় শুধু একটা বিরাট পর্বত নয়, সেই সঙ্গে একটা বিরাট idea, আর বিরাট idea-র টান একরূপ চুম্বক প্রস্তরের টান।
এ বই কাহিনীও বটে। এ কাহ...