Home
বাতিকবাবু – সত্যজিৎ রায়

বাতিকবাবু – সত্যজিৎ রায়

রঞ্জিত চট্টোপাধ্যায়

বাতিকবাবু – সত্যজিৎ রায়

রঞ্জিত চট্টোপাধ্যায়
thriller

Change color

বাতিকবাবুর আসল নামটা জিজ্ঞেস করাই হয়নি। পদবী মুখার্জি। চেহারা একবার দেখলে ভোলা কঠিন। প্রায় ছ’ ফুট লম্বা, শরীরে চর্বির লেশমাত্র নেই, পিঠটা ধনুকের মত বাঁকা, হাতে পায়ে গলায় কপালে অজস্র শিরা উপশিরা চামড়া ঠেলে বাইরে বেরিয়ে আসতে চাইছে। টেনিস কলারওয়ালা সাদা শার্ট, কালো ফ্ল্যানেলের প্যান্ট, সাদা মোজা সাদা কেড্‌স—দার্জিলিঙের গ্রীষ্মকালে এই ছিল তাঁর মার্কামারা পোশাক। এছাড়া তাঁর হাতে থাকত মজবুত লাঠি। বনবাদাড়ে এবড়ো-খেবড়ো জমিতে ঘোরা অভ্যাস বলেই হয়তো লাঠিটার প্রয়োজন হত।


আমার সঙ্গে বাতিকবাবুর আলাপ দশ বছর আগে। কলকাতার ব্যাঙ্কে চাকরি করি, দিন দশেকের ছুটি জমেছে, বৈশাখের মাঝামাঝি গিয়ে হাজির হলাম আমার প্রিয় দার্জিলিং শহরে। আর প্রথম দিনই দর্শন পেলাম বাতিকবাবুর। কী করে সেটা হল বলি।


চা খেয়ে হোটেল থেকে বেরিয়েহি বিকেল সাড়ে চারটায়। দুপুরে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, আবার কখন হবে বলা যায় না, তাই রেনকোটটা গায়ে দিয়েই বেরিয়েছি। দার্জিলিঙের সবচেয়ে মনোরম, সবচেয়ে নিরিবিলি রাস্তা জলাপাহাড় ব্লেড দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি হাত পঞ্চাশেক দূরে একটা মোড়র মাথায় একটি ভদ্রলোক রাস্তার একপাশে দাঁড়িয়ে হাতের লাঠির উপর ভর করে সামনের দিকে ঝুঁকে পড়ে ভারি মনোযোগ দিয়ে কী যেন দেখছেন। দৃশ্যটা তেমন কিছু অস্বাভাবিক বলে মনে হল না। জংলি ফুল বা পোকামাকড় সম্বন্ধে আগ্রহ থাকলে লোক ওইভাবে ঘাসের দিকে চেয়ে থাকতে পারে। আমি ভদ্রলোকের দিকে একটা মৃদু কৌতুহলের দৃষ্টি দিয়ে আবার এগোতে শুরু করলাম।


কিন্তু কাছাকাছি পৌঁছনোর পর মনে হল ব্যাপারটাকে যতটা স্বাভাবিক বলে মনে হয়েছিল ততটা নয়। অবাক লাগল ভদ্রলোকের একাগ্রতা দেখে। আমি পাঁচ হাত দূরে দাঁড়িয়ে তাঁর হাবভাব লক্ষ্য করছি, অথচ, উনি আমাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে সেই একইভাবে সামনে ঝুঁকে ঘাসের দিকে চেয়ে আছেন। শেষটায় বাঙালী বুঝে একটা প্রশ্ন না করে পারলাম না।


‘কিছু হারালেন নাকি?’


কোন উত্তর নেই। লোকটা কি কালা?


আমার কৌতুহল বাড়ল। ঘটনার শেষ না দেখে যাব না। একটা সিগারেট ধরালাম। মিনিট তিনেক পরে ভদ্রলোকের অনড় দেহে যেন প্রাণসঞ্চার হল। তিনি আরো খানিকটা ঝুঁকে পড়ে তাঁর ডান হাতটা ঘাসের দিকে বাড়ালেন। ঘন ঘাসের ভিতর তাঁর হাতের আঙুলগুলো প্রবেশ করল। তারপর হাতটা উঠে এল। বুড়ো আঙুল আর তর্জনীর মধ্যে একটা ছোট্ট গোল চাকতি। ভাল করে দেখে বুঝলাম সেটা একটা বোতাম। প্রায় একটা আধুলির মত বড়। সম্ভবত কোটের বোতাম।


ভদ্রলোক বোতামটা চোখের সামনে এনে প্রায় মিনিটখানেক ধরে সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে জিভ দিয়ে চারবার ছিক্‌ছিক্‌ করে আক্ষেপের শব্দ করে সেটাকে শার্টের বুকপকেটে পুরে আমাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ম্যালের দিকে চলে গেলেন।


সন্ধ্যাবেলা ফেরার পথে ম্যালের মুখে ফোয়ারার ধারে দার্জিলিঙের পুরোন বাসিন্দা ডাঃ ভৌমিকের সঙ্গে দেখা হল। ইনি কলেজে বাবার সহপাঠী ছিলেন, আমাকে যথেষ্ট স্নেহ করেন। তাঁকে আজ বিকেলের ঘটনাটা না বলে পারলাম না। ভৌমিক শুনেটুনে বললেন, ‘চেহারা আর হাবভাবের বর্ণনা থেকে তো বাতিকবাবু বলে মনে হচ্ছে।’


‘বাতিকবাবু?’


‘স্যাড কেস। আসল নাম ঠিক মনে নেই, পদবী মুখার্জি। বছর পাঁচেক হল দার্জিলিঙে রয়েছে। গ্রিন্ডলেজ ব্যাঙ্কের কাছেই একটা বাড়িতে ঘর ভাড়া নিয়ে থাকে। কটকের র‍্যাভেন্‌শ কলেজে ফিজিক্স পড়াত। জার্মান বিশ্ববিদ্যালয়ের একটা ডিগ্রী আছে। শুনেছি ব্রিলিয়ান্ট ছাত্র ছিল। চাকরি-বাকরি ছেড়ে এখানে চলে এসেছে। পৈতৃক সম্পত্তি কিছু আছে বোধ হয়।’


‘আপনার সঙ্গে আলাপ আছে?’


‘গোড়ার দিকে একবার আমার কাছে এসেছিল। রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গিয়ে হাঁটুতে সেপটিক হবার জোগাড়। সারিয়ে দিয়েছিলাম।’


‘কিন্তু বাতিকবাবু নামটা…?’


ভৌমিক হো হো করে হেসে উঠলেন। ‘সেটা হয়েছে ওর এক উদ্ভট শখের জন্য। অবিশ্যি নামকরণটা কে করেছে বলা শক্ত।’


‘শখটা কী?’


‘তুমি তো নিজের চোখে দেখলে—রাস্তা থেকে একটা বোতাম তুলে পকেটে নিয়ে নিল। ওইটেই ওর শখ বা হবি। যেখান সেখান থেকে জিনিস তুলে নিয়ে এসে সযত্নে রেখে দেয়।’


‘যে-কোন জিনিস?’ কেন জানি না, আমার লোকটা সম্বন্ধে কৌতূহল বাড়ছিল।


ডাঃ ভৌমিক বললেন, ‘আমরা বলব যে-কোন জিনিস, কিন্তু ভদ্রলোক ক্লেম করবেন সেগুলো অত্যন্ত প্রেশাস, কারণ সে সব জিনিসের সঙ্গে নাকি একেকটা ঘটনা জড়িয়ে আছে।’


‘কিন্তু সেটা উনি জানেন কী করে?’


ডাঃ ভৌমিক তাঁর হাতঘড়িটা একবার দেখে নিয়ে বললেন, ‘সেটা তুমি ওঁকেই জিগ্যেস করে দেখ না। উনি ভিজিটর পেলে খুশিই হন—কারণ ওঁর গল্পের স্টক প্রচুর। ওঁর কালেকশনের প্রত্যেকটি জিনিসকে নিয়ে একেকটি গল্প তো! ওয়াইন্ড ননসেন্স, বলা বাহুল্য, তবে উনি সেগুলো বলতে পারলে খুশিই হন। অবিশ্যি তুমি শুনে খুশি হবে কি না সেটা আলাদা কথা…’


পরদিন সকালে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়লাম। গ্রিন্ডলেজ ব্যাঙ্কের কাছে বাতিকবাবুর বাড়ি চিনে বার করতে বিশেষ অসুবিধে হল না, কারণ পাড়ার সকলেই ভদ্রলোককে চেনে। সতের নম্বর বাড়ির দরজায় টোকা মারতেই ভদ্রলোক বেরিয়ে এলেন, এবং আশ্চর্য এই যে আমায় দেখেই চিনলেন।


‘কাল আপনি আমাকে একটা কথা জিগ্যেস করলেন, কিন্তু আমার তখন উত্তর দেবার অবস্থা ছিল না। ওই সময়টা কনসেনট্রেশন নষ্ট হতে দিলেই সর্বনাশ। ভেতরে আসুন।’


ঘরে ঢুকেই প্রথমে চোখে পড়ল, আলমারি। বাঁ দিকের দেয়ালের অর্ধেকটা অংশ জুড়ে একটা কাঁচে ঢাকা আলমারির প্রতিটি তাকে পাশাপাশি রাখা অতি সাধারণ সব জিনিস, যেগুলোর একটার সঙ্গে আরেকটার কোন সম্পর্ক নেই। একবার চোখ বুলিয়ে একটা শেলফে পাশাপাশি চোখে পড়ল—একটা গাছের শেকড়, একটা মর্চে ধরা তালা, একটা আদ্যিকালের গোন্ড ফ্লেকের টিন, একটা উল বোনার কাটা, একটা জুতোর বুরুশ, একটা টর্চলাইটের ব্যাটারি। আমি অবাক হয়ে এই সব দেখছি, এমন সময় ভদ্রলোক বললেন, ‘ওগুলো দেখে আপনি বিশেষ আনন্দ পাবেন না, কারণ ওসব জিনিসের মূল্য কেবল আমিই জানি।’


আমি বললাম, ‘শুনেছি এসব জিনিসের সঙ্গে নাকি একেকটা বিশেষ ঘটনার সম্পর্ক রয়েছে।’


‘আছে বৈকি।’


‘কিন্তু সেরকম তো সব জিনিসের সঙ্গেই থাকে। যেমন আপনি ঘড়িটা হাতে পরেছেন—’


ভদ্রলোক হাত তুলে আমার কথা বন্ধ করে দিয়ে বললেন, ‘ঘটনা জড়িয়ে থাকে অবশ্যই কিন্তু সব জিনিসের উপর সে ঘটনার ছাপ থেকে যায় না। ক্কচিৎ কদাচিৎ একেকটা জিনিস মেলে যার মধ্যে সে ছাপটা থাকে। যেমন কালকের এই বোতমটা…’


ঘরের ডানদিকে একটা রাইটিং ডেস্কের উপর বোতামটা রাখা ছিল। ভদ্রলোক সেটা আমার দিকে এগিয়ে দিলেন। খয়েরি রঙের কোটের বোতাম। তার মধ্যে কোনরকম বিশেষত্ব আমার চোখে ধরা পড়ল না।


‘কিছু বুঝতে পারছেন?’


বাধ্য হয়েই না বলতে হল। বাতিকবাবু বললেন, ‘এই বোতাম একটি সাহেবের কোট থেকে এসেছে। ঘোড়ার পিঠে চড়ে জলাপাহাড় রোড দিয়ে যাচ্ছিলেন। বয়স ষাটের কাছাকাছি, রাইডিং-এর পোশাক পরা, সবল সুস্থ মিলিটারি চেহারা। যেখানে বোতামটা পেলুম, সেইখানটায় এসে ভদ্রলোকের স্ট্রোক হয়। ঘোড়া থেকে পড়ে যান। দুজন পথচারী দেখতে পেয়ে তাঁর দিকে ছুটে আসে, কিন্তু তিনি অলরেডি ডেড। ঘোড়া থেকে পড়ার সময়ই বোতামটা কোট থেকে ছিড়ে রাস্তার ধারে পড়ে যায়।


‘এসব কি আপনি দেখতে পান?’


‘ভিভিড্‌লি। যত বেশি মনঃসংযোগ করা যায়, তত বেশি স্পষ্ট দেখি।’


‘কখন দেখেন?’


‘এই জাতীয় বিশেষ গুণসম্পন্ন কোন বস্তুর কাছে এলেই আমি প্রথমে একটা মাথার যন্ত্রণা অনুভব করি। তারপর দৃষ্টি ঝাপসা হয়ে আসে, মনে হয় পড়ে যাব, সাপোর্ট দরকার। কিন্তু তারপরেই দৃশ্য দেখা শুরু হয়, আর পাও স্টেডি হয়ে যায়। এই এক্‌সপিরিয়েন্সেলের ফলে আমার শরীরের টেম্পারেচার বেড়ে যায়। প্রতিবার। কাল প্রায় রাত আটটা পর্যন্ত একশ দুই জ্বর ছিল। অবিশ্যি জ্বরটা বেশিক্ষণ থাকে না। এখন আমি সম্পূর্ণ সুস্থ।’


ব্যাপারটা আজগুবি হলেও আমার বেশ মজা লাগছিল। বললাম, ‘আরো দু-একটা উদাহরণ। দিতে পারেন?’


বাতিবাবু বললেন, ‘আলমারি ভর্তি উদাহরণ। ওই যে খাতা দেখছেন, ওতে প্রত্যেকটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আছে। আপনি কোনটা জানতে চান বলুন।’


আমি কিছু বলার আগে ভদ্রলোক আলমারির ফাঁচ সরিয়ে তাক থেকে দুটো জিনিস বার করে টেবিলের উপর রাখলেন—একটা বহু পুরোন চামড়ায় দস্তানা, আর একটা চশমার কাঁচ।


‘এই যে দস্তানাটা দেখছেন’, বাতিকবাবু বললেন,‘এটা আমার প্রথম পাওয়া জিনিস; অর্থাৎ আমার সংগ্রহের প্রথম আইটেম। এটা পাই সুইটজারল্যান্ডের লুসার্ন শহরের বাইরে একটা বনের মধ্যে। তখন আমার মারবুর্গে পড়া শেষ হয়েছে, আমি দেশে ফেরার আগে একটু কন্টিনেন্টটা ঘুরে দেখছি। লুসার্নে প্রাতভ্রমণে বেরিয়েছি। নির্জন বনের মধ্যে দিয়ে রাস্তা। একটু বিশ্রাম নেব বলে একটা বেঞ্চিতে বসেছি, এমন সময় পাশেই একটা গাছের গুঁড়ির ধারে ঘাসের ভিতর দস্তানার বুড়ো আঙুলটা চোখে পড়তেই মাথা দপ্‌দপ্‌ করতে আরম্ভ করল। তারপর দৃষ্টি ঘোলাটে হয়ে এল : তারপর চোখের সামনে ভেসে উঠল ছবি। একটি সুবেশ সম্ভ্রান্ত ভদ্রলোক, মুখে লম্বা বাঁকানো সুইস পাইপ। দস্তানা পরা হাতে ছড়ি নিয়ে হেঁটে চলেছেন রাস্তা দিয়ে। আচমকা ঝোপের পিছন থেকে দুটো লোক বেরিয়ে এসে তাঁকে আক্রমণ করল। ভদ্রলোক মরিয়া হয়ে হাত পা ছুঁড়লেন। ধস্তাধস্তির ফাঁকে তিনি তাঁর ডান হাতের দস্তানাটি হারালেন, দুর্বৃত্তেরা তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে তাঁকে নির্মমভাবে হত্যা করে তাঁর কোটের পকেট থেকে টাকাকড়ি ও হাত থেকে সোনার ঘড়িটি নিয়ে পালাল।’


‘সত্যিই এরকম কোন ঘটনা ঘটেছিল কি?’


‘আমি তিনদিন হাসপাতালে ছিলুম। জ্বর, ডিলিরিয়াম, আর আরো অনেক কিছু। ডাক্তার স্টাইনিট্‌স রোগ ধরতে পারেন নি। তারপর আপনিই সেরে উঠে হাসপাতাল থেকে বেরিয়ে এসে অনুসন্ধান আরম্ভ করি। দুবছর আগে ওই বনে ঠিক ওই জায়গায় কাউন্ট ফার্ডিনান্ড মুস্যাপ বলে একজন ধনী ব্যক্তি ঠিক ওইভাবে খুন হয়। তার ছেলে দস্তানাটা চিনতে পারে।’


ভদ্রলোক এমন সহজভাবে ঘটনাটা বলে গেলেন যে তাঁর কথা অবিশ্বাস করতে ইচ্ছে করছিল না বললাম, ‘আপনি সেই তখন থেকেই আপনার সংগ্রহ শুরু করেন?’


বাতিকবাবু বললেন, ‘এই দস্তানাটা পাবার পর প্রায় দশ বছর আর ওধরনের কোন অভিজ্ঞতা হয়নি। ততদিনে আমি দেশে ফিরে কটকের কলেজে প্রফেসারি আরম্ভ করেছি। ছুটিতে এখানে ওখানে বেড়াতে যেতাম। একবার ওয়ালটেয়ারে গিয়ে দ্বিতীয় অভিজ্ঞতাটা হয়। সমুদ্রের তীরে একটা পাথরের খাঁজে এই চশমার কাঁচটা পাই। দেখতেই পাচ্ছেন প্লাস পাওয়ারের কাঁচ। একটি মাদ্রাজি ভদ্রলোক চশমা খুলে রেখে জলে নেমেছিলেন স্নান করতে। তিনি আর জল থেকে ফেরেননি। পায়ে ক্র্যাম্প ধরার ফলে তাঁর সলিল সমাধি হয়। জলের ভিতর থেকে হাত তুলে হেল্‌প হেল্‌প চিৎকার—ভারি মর্মান্তিক। তাঁরই চশমার এই কাঁচটি চার বছর পরে আমি পাই। এটাও যে সত্যি ঘটনা সেটা আমি যাচাই করে জেনেছি। ওয়েল নেন ড্রাউনিং কেস। মৃত ব্যক্তি কোয়েম্বাটোরে থাকতেন, নাম শিবরমণ।


ভদ্রলোক দস্তানা ও চশমার কাঁচ যথাস্থানে রেখে আবার জায়গায় এসে বসলেন। ‘আমার এই আলমারিতে কতগুলো জিনিস আছে জানেন? একশো বাহাত্তরটা। আমার গত ত্রিশ বছরের সংগ্রহ। বলুন তো, এরকম সংগ্রহের কথা আর শুনেছেন কি?’


আমি মাথা নেড়ে বললাম, ‘আপনার এই হবিটি যে একেবারে ইউনিক সে বিষয়ে কোন সন্দেহ নেই। কিন্তু আপনার প্রত্যেকটি জিনিসের সঙ্গেই কি মৃত্যুর একটা সম্পর্ক রয়েছে?’


ভদ্রলোক গভীরভাবে বললেন, ‘তাই তো দেখছি। শুধু মৃত্যু নয়—আকস্মিক, অস্বাভাবিক মৃত্যু। খুন, আত্মহত্যা, অপঘাত মৃত্যু, হঠাৎ হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া—এই জাতীয় ঘটনার সঙ্গে যোগ থাকলে তবেই একেকটা জিনিস আমার মধ্যে এই বিশেষ প্রতিক্রি

**********
No Review
Related Books
Loading books…