Home
দোষ দিয়ো না প্রবীণ জ্ঞানী হেরি খারাব শরাবখোর

দোষ দিয়ো না প্রবীণ জ্ঞানী হেরি...

কাজী নজরুল ইসলাম

দোষ দিয়ো না প্রবীণ জ্ঞানী হেরি খারাব শরাবখোর

কাজী নজরুল ইসলাম
song

Change color


দীওয়ান-ই-হাফিজ গীতি

গারা-ভৈরবী – আদ্ধাকাওয়ালি


দোষ দিয়ো না প্রবীণ জ্ঞানী হেরি খারাব শরাব-খোর।

তাহার যে পাপ তারই একার, হয় না লেখা নামে তোর॥

মন্দ ভালো যা হই আমি, তুই করে যা কাজ আপন,

কাটব তাহাই – যে ফসলের বীজ বুনেছি ক্ষেত্রে মোর॥

হউক মসজিদ হউক মন্দির – প্রেমের গতি সবখানেই,

গাইছে একই প্রেমের গীতি

কেউ সজাগ কেউ নেশায় টোর॥

জন্মদিনের ললাট-লেখা হবেই হবে পূর্ণ মোর,

কেউ জানে না পর্দা-আড়ে আলোক না সে আঁধার ঘোর॥



শেয়্‌র :

ভেঙেছি দ্বার, ফিরব না আর পুণ্যশালার জেল-খানায়,

আদি পিতা আদমও তো স্বর্গ পেয়ে ছাড়ল তায়।

পুণ্যফলের ভরসা করে কাটিয়ো না কেউ বৃথাই কাল,

তোমার ললাট-লেখার, বন্ধু, তুমিই নহো ওয়াকিফ-হাল।

বেহেশ্‌তের ওই কুঞ্জ-কানন মধুর, তবু হুঁশিয়ার!

ঝাউ-এর ছায়া, তরির কিনারা –

তাই নিয়ে থাক সুখ-বিভোর॥

মরণ-ক্ষণে যদি, হাফিজ, রয় হাতে তোর শরাব-জাম,

মলিন ধরা হতে তোরে তুরন্ত্ নেবে বেহেশ্‌ত-দোর॥

**********
No Review
Related Books
Loading books…