Home
হরপার্বতী সংবাদ

হরপার্বতী সংবাদ

সঞ্জীব চট্টোপাধ্যায়

হরপার্বতী সংবাদ

সঞ্জীব চট্টোপাধ্যায়
short story

Change color


বুঝলে পার্বতী। আবার, আবার তুমি ওই রেফযুক্ত নামে আমাকে সম্বোধন করছ। বলেছি না পারু বলে ডাকবে। তোমার মুখে বড়ো মিষ্টি শোনায় গো। তা ছাড়া এই সেদিন তোমার দাঁত বাঁধানো হয়েছে। মুখে ধরে রাখার কায়দাটা এখনও রপ্ত করতে পারনি। রেফর’ফলা, যুক্তাক্ষর উচ্চারণ করতে গেলেই খুলে খুলে যাচ্ছে। পেনসানের টাকায় একবারই দাঁত বাঁধানো যায়। বারে বারে কে তোমার দাঁত বাঁধিয়ে দেবে। বয়েস হচ্ছে, বুদ্ধি কিন্তু তেমন খোলতাই হচ্ছে না। এবার থেকে পারু বলবে।

দাঁত বের করে অমন চ্যাংড়া ছোঁড়াদের মতো হাসছ কেন? নতুন দাঁত দু-পাটির আনন্দে!


না পারু। দাঁতের আনন্দে সেই একবারই হেসেছিলুম। মায়ের কোলে বসে। ছ-বছর বয়েসে। তারপর শুধু কেঁদেছি। মিষ্টি আমার দাঁত খেয়েছে। ওই তোমাদের র‌্যাশানের চালের কাঁকরে চাকলা উঠে বেরিয়ে গেছে। শেষে দাঁত আমার বাপের নাম ভুলিয়ে ছেড়ে দিয়েছে। আমি হাসছি অন্য কারণে। ভাগ্যিস বিশ্ববিদ্যালয় বানান-সংস্কার-কমিটি তোমার নাম থেকে একটা ব খুলে নিয়েছিল, তা না হলে বএ বএ রেফের ঠেলায় আমার দন্তপঙক্তির কী হত; এক ধামা কাগজ নিয়ে সাত সকালেই পেছন উলটে বসে আছ কেন? অন্য কাজ নেই?



গিন্নি, ভুলে গেলে? গবাক্ষপথে একবার অবলোকন করো, ওই দেখো এসেছে শরৎ হিমের পরশ। ধামা ধামা ডাক আসছে ভক্তদের। অবশ্য হিন্দিতেই ডাকছে, আ যা, আ যা, মেরা জান, দিন পহছান। তৈরি হও। বোধন এসে গেল। এবার ল্যান্ড করতে হবে।


পুজো এবার হবে?


কেন পারু? পুজো কেন হবে না?


গদিতে যাঁরা গর্দানসীন, আমার সেই সব সোনার চাঁদেরা ধম্ম-কম্ম মানে না রে বাপু। তারা বলে, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। বুড়ো এবার মনে হয় পুজো হবে না। বন্যা।


তোমার মাথা। প্রতি বছরই বন্যা হয়। বন্যা না হলে কী হয়, চার ছেলে-মেয়েরে মাকে আমি কী করে বোঝাব? রাজনীতির হালচাল উনি আজও শিখলেন না। কচি খুকি! বন্যা চাই, খরা চাই, বন্যা চাই।


রেগে যাও কেন? রেগে যাও কেন? কথায় কথায় অত রাগ ভালো নয়। একে তোমার হাই প্রেসার, তার ওপর সুগার, তার ওপর এসকেমিক হার্ট।



পারু যেখানে যাচ্ছ সেখানে ইংলিশ মিডিয়ামের জন্যে সব ক্ষেপে আছে। ট্যাঁকে ছেলে নিয়ে বড়ো বড়ো স্কুলের গেটে হত্যে দিয়ে পড়ে আছে। তোমার মতো দিদিমনিরা সব চুল বব করে, ঠোঁটে লিপস্টিক চড়িয়ে, লম্বা সিগারেট গুঁজে পিড়িং পিড়িং ইংরেজি ছাড়ছে। ওই যে ইংরেজীটা বললে ওটা এসকিমোদের দেশে চলতে পারে। বলো, ইসকিমিক হার্ট।


কত্তা আমাদের ভাষা তো দেবভাষা। কোনও ভয় নেই। ওই পূজারী ব্রাহ্মণ অনুস্বার, বিসর্গ লাগিয়ে যা বলবে তাই মন্ত্র হয়ে যাবে। আর ষষ্ঠীর দিন না সপ্তমীর ভোর রাতে রেডিয়োতে চন্ডীপাঠ। আমারই বন্দনা। তোমাকে আর কে চায় বলো?


তাই তো। তাই তো। সারা শ্রাবণমাস বাঁক কাঁধে কাতারে কাতারে আমার ভক্তরা যায় কোথায়? আজকাল আবার দু-হাত অন্তর চটি হয়। হিন্দিগানে দিনরাত বাতাস কাঁপতে থাকে। এই ভোলেবাবা পার না করলে গুরুদের কী দশা হত! ভেবে দেখেছ একবার। আমার পয়লা ভক্ত অমিতাভ বচ্চন কী ফ্যানটাসটিক গেয়েছে, জয় জয় শিবশঙ্কর/কাঁটা লাগে না টঙ্কর।


ফিল্মের কিছু বোঝো না যখন বলতে যাও কেন। অমিতাভ বাবা গায়নি। সে শুধু নেচেছে আর লিপ দিয়েছে। গান গেয়েছে গানের আর্টিস্ট। যাক ক-জায়গা থেকে নিমন্ত্রণ এল? বেড়েছে না কমেছে?



কমবে? কমবে কেন? বেড়েছে। শোনো সার্বজনীন আনেকটা টিউমারের মতো, আবের মতো। বেড়েই চলে। বেড়েই চলে। বাঙালির জীবনে আর কী আছে বল? চাকরি নেই, বাকরি নেই, জল নেই, আলো নেই, খাদ্য নেই, বাসস্থান নেই, সুখ নেই, নিরাপত্তা নেই, শিল্প নেই, সংস্কৃতি নেই। থাকার মধ্যে এই পুজোটুকু আছে।


আমার ভক্তদের এ হাল কেন?


ওই যে কেন্দ্র। মহিষাসুর। এবারে আসার সময় একটু দাবড়ে দিয়ে এস তো?


কেন্দ্রটা কোথায়?


ওই যে গো, আগে যে জায়গাটাকে আমরা ইন্দ্রপ্রস্থ বলতুম।


সিংহাসনে কে?


গিন্নি, তোমার জ্ঞান কমছে। ওখানে আর সিংহাসন নেই। রিপাবলিক বুঝলে, গণতন্ত্রের শ্রেষ্ঠ পাঠশালা। জনগণমন অধিনায়কেরা সুজলাং সুফলাং নৃত্য করছে। বেগোড়বাঁই কিছু দেখলেই মিছিল নিয়ে পথে নেমে পড়ছে, চলবে না, চলবে না। কী চলবে সেটা এখনও ঠিক হয়নি বলে মোটমুটি সবই অচল হয়ে আছে।



সে কী গো, তাহলে বারোয়ারি হবে তো?


বারোয়ারি ঠিকই হবে। পাবলিকের টাকায় বারো ইয়ারে ঠিক জমিয়ে দেবে। তোমার আর আমার তেমন শত্রু নেই। রাইটার্সে ভেরি পপুলার। মন্ত্রীরাও বলে ফেলেন, ভোলে বাবা পার করে গা। সিনেমার নায়িকা কেঁদে কেঁদে বলে, ত্রিশূলধারী শক্তি যোগাও। আর তুমি তো ক্যাপিটাল গো, মূলধন। তোমাকে পেছনে রেখে, পুজো, পুজোকমিটি। বাইশের পল্লি, তেইশের পল্লি। বিল বই, চাঁদা। প্রিপূজা সেল, পূজা সেল, একজিবিশান, ফাংসান। পটুয়াপাড়ায় তুমি হাফ-ফিনিশ হয়ে এসেছ। দোমেটের কাজ শেষ হয়ে এসেছে। তোমার ছাঁচে ঢালা মুন্ডু সার সার তাকে তোলা আছে। ঠ্যাঙে বায়নার টিকিট ঝুলছে। গেরস্থরা মার্কেটিং-এ নেমে পড়েছে। শ্যামবাজার থেকে গড়িয়া গুঁতোগুঁতি শুরু হয়ে গেছে।


বুঝলে, গতবার ভীষণ মশা কামড়েছে। এক একটার সাইজ কী, যেন টুনটুনির বাচ্চা। কামড়ে কামড়ে বাপের নাম ভুলিয়ে দিয়েছে।


কার নাম? শ্বশুরমশাইয়ের? বেশ করেছে। ওই ভদ্রলোকের সঙ্গে আমার চির অবনিবনা। হিংসে বুঝলে হিংসে। আমার পপুলারিটি ভদ্রলোক সহ্য করতে পারেন না। এবার প্যান্ডেলে সিংহের পিঠে উঠে পোজ দেবার আগে বড়োবাজার থেকে বেশ বড়ো সাইজের একটা নাইলনের মশারী কিনে নিও। ম্যালেরিয়া ফ্লু আর ডেঙ্গু একসঙ্গে ধরলে ধন্বন্তরির বাবার ক্ষমতা নেই সারায়।



কী হবে, গো?


আবার কী হল?


গতবারে পুলিশ না কী খুব বেঁকে বসেছিল। যেখানে সেখানে প্যান্ডেল বাঁধতে দেবে না। চাঁদা নিয়ে জুলুম করলে চ্যাংদোলা করে তুলে আনবে।


তাতে তোমার পুজোর কোনও অসুবিধে হয়েছিল? প্যান্ডেলের চেকনাই কী কিছু কম ছিল?


তা ছিল না অবশ্য।


তবে? এবারেও ঠিক তাই হবে। পুলিশ যেমন শাসায় তেমনি শাসাবে। চাঁদা যা ওঠে তার চেয়ে বেশিই উঠবে। ভুলে যেও না গিন্নি দেশের নাম পশ্চিমবাংলা। তাই তো কবি গাহিয়াছেন;


এত ভঙ্গ বঙ্গদেশ



তবু রঙ্গে ভরা।


সব হবে। সব এক মঞ্চে পাশাপাশি হবে। পাতাল রেল, চক্ররেল, বাহাত্তর ইঞ্চি পাইপ, দাবি-মিছিল, ধর্ম মিছিল, বিয়ের মিছিল, ফুটবল, বাস্কেটবহল, হকি, ফিল্ম ফেষ্টিভ্যাল, যাত্রা-উৎসব, বাংলাবন্ধ, বোমা, ছোরাছুরি, ভোট, ব্যালে নাচ, ম্যাজিক, সার্কাস, বন্যা, খরা, বনমহোৎসব, বননিধন, সব পাশাপাশি চলবে। বাপের শ্রাদ্ধ। ছেলের বিয়ে। তুমি কিস্যু ভেব না।


সরস্বতীটা একটু বেঁকে বসেছে। বলছে রাজ্যপাল রাজভবন থেকে না নড়লে ও যাবে না।


সেরেছে। ও আবার রাজনীতিতে নাক গলিয়েছে! মাথায় ঘোল ঢেলে ছেড়ে দেবে। ওকে বল এ পুজোয় ওর তো বীণা হাতে চুপচাপ দাঁড়িয়েছ থাকা ছাড়া কোনো ভূমিকা নেই। এ তো তোমার পুজো। সেই মাঘে ওকে যখন একা যেতে হবে তখন যেন নিজের মত খাটায়। বিশ্বকর্মাকে দেখে শিখতে বল। কল নেই, কারখানা নেই। শিল্পের সমাধিতে কেমন হাতি চেপে ঘুরে এল। চলছে চলবে-র দেশ। ওখানে সবই তো খেলা গো!


পুজোও খেলা?



আলবৎ। পুতুল খেলা। মা মা করে চেল্লায়, তুমি ভাব খুব ভক্তি। গিন্নি, তুমি হলে বেওসা। মা আসছেন, মা আসছেন, ঘোড়ার ডিম, আসলে পুজোর বাজার আসছে। বাবুদের বোনাস আসছে। যাদের ‘ভাঁড়ে মা ভবানী’ তাদের আতঙ্ক আসছে। দোকানে ঝুলছে শাড়ি। সিল্ক, জর্জেট, পলিয়েস্টার, পিওর সিল্ক, আরগ্যাঞ্জা। ঝুলছে পোশাক। টপলেস, বটমলেস।


সে আবার কী?


দেবী হয়ে বসে আছ। চিরকাল চেয়ে রইলে পায়ের তলায় হামাগুড়ি অসুরটির দিকে। ক্যাপটেন কার্তিককে শুধিও, সে ছোঁড়া সব জানে। পোশাকের চেয়ে স্টাইল বড়ো। সিথ্রু, কী বস্তু জানো গিন্নি? বলতে শরম লাগে। তোমার বয়েস না হলে পরাতুম। শাড়ি পরেছ কী পরনি। তোমার কাঠামোটি পুরো দেখা যাবে। যেন একসরের চোখে তোমাকে জগদবাসী জুলজুল করে দেখছে। তোমার ডায়াগ্রাম নয় স্কায়াগ্রাম।


মরণ আর কী! ফ্যাশানের মুখে ঝাড়ু মার। আর বটমলেস, টপলেস কী জান? বাক্স আছে, মাল নেই। খুলে পরো। কী পরো? মায়া কাঁচুলি। সব খোলা। উদোম। সিক সিক সিটি। সাধে আমি একটি পাথরের লিঙ্গ হয়ে মন্দিরে মন্দিরে বসে আছি! চোখ, নাক, কান, মুখ, হাত, পা দেহ কিছুই নেই।



হ্যাঁ গো, এবার কী রঙের শাড়ি পরে যাব? টকটকে লাল? না ফিকে লাল? নির্বাচনের ফলাফল তো ফিকের দিকে!


গিন্নি, তোমার মাথাটিও গেছে। শাড়ির সঙ্গে রাজনীতি জুড়ছ। চিরকাল তুমি তো খড়ের পোশাক পরেই যাও, তারপর যে বারোয়ারি তোমাকে যেমন সাজায়।


দেব, রাজনীতি ছাড়া ওদেশে আর কী আছে! আর পুজোর প্রাক্কালে ঘরে ঘরে গৃহিণীদের শাড়ি পলিটিক্স। মনের মতো দিতে পারলে ভোলে বাবা জিন্দাবাদ। নইলে মুর্দাবাদ। কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও।


২


এই যে ঠাকুর সাত-শোবার ডায়াল করলুম কানেকশন পেলুম না। কেন চিন্তা করছেন? মা ঠাকরুন ভালোই আছেন। ভালোই থাকবেন। বারোয়ারীবাবুরা আর যাই করুন, যত্নের ত্রুটি করেন না। প্যান্ডেলটি ভালই বাঁধেন। আজকাল আবার ফ্যান ফিট করেন। খুব বাহারও দেন। কোনোটা দক্ষিণ ভারতের মন্দিরের মতো। কোনোটা লাট ভবনের মত। কোনোটা যাদুঘরের মতো। কেন আপনি দুশ্চিন্তা করে মৌতাত নষ্ট করছেন? মা আমাদের ভালোই আছেন।



কেন ফ্যাচোর ফ্যাচোর করছ। বাঙালিবাবুদের হাওয়া গায়ে লেগেছে। তেনাদের স্লোগান হয়েছে, ‘আসি যাই মাইনে পাই, কাজের জন্যে ওভারটাইম’। সাত-শোবার করেছ, আরও সাত-শোবার কর। মায়ের কী আর যৌবন আছে? বেচারার বয়সও হয়েছে, তার ওপর ভক্তদের টানা হ্যাঁচড়া। যে দেশে গেছে সে দেশের খবর কিছু রাখ? রাস্তায় বড়ো গর্ত। ম্যানহোলের মুখ খোলা। রাস্তার দু-পাশে ড্রেনের পাঁক তোলা। তার ওপর পৌর ধর্মঘটে টন টন আবর্জনা জমে আছে। তার ওপর শহর পাতালে যাবার চেষ্টা করছে। সে এক সাংঘাতিক ব্যাপার। তোমার কোনও ধারণা নেই। ওখানে আমার চ্যালারা লড়ে যেতে পারে। ছিলিমের জোরে আমি পার লাগাতে পারি। আমার বউ কী তা পারবে। বছরের পর বছর এক ঠ্যাঙে দাঁড়াতে দাঁড়াতে পায়ে ‘ভেরিকোস ভেন’ হয়ে গেছে। আমার স্ত্রীকে কি তুমি ট্র্যাফিক পুলিশ ভেবেছ? যাও আবার ডায়াল করো।


সাতশো কেন, সাত হাজার বার আমি ডায়াল করব। ঠাকুর ওদেশে শুধু গণতন্ত্র নয় সবই বিপন্ন হয়ে পড়েছে। ফোন আছে কিন্তু ঘড়ঘড় নেই।


ডায়াল ওয়ান নাইন নাইন।


প্রভু সে রাস্তাও আমি ধরেছিলুম। কোঁ কোঁ করছে। এনগেজড। ওটা এনগেজডই থাকে প্রভু।



তাহলে আমাকেই নামতে হচ্ছে। আমার বাহনটাকে ধরে আনো। ওই যে ছাইগাদায় শিং ঘষছে।


ঠাকুর এই টাইমে ষাঁড় তো শহরে ঢুকতে দেবে না।


কে বলেছে ঢুকতে দেবে না। খোদ অফিস টাইমে, সকাল নটার সময় পাল পাল মোষ পাস করছে টালার ব্রিজের ওপর দিয়ে। এই সেদিন আমি দেখে এলুম। আমি ভি আই পি রোড দিয়ে ঢুকব।


ঠাকুর ওটা মন্ত্রীদের রাস্তা। ভি আই পি-দের রাস্তা। ভোলেবাবাকে যেতে দেবে না। ধরে মেরে দেবে। তখন বুঝবেন মজা। এই বুড়ো বয়েসে কচুরি ধোলাই খেলে প্রাণবায়ু খাঁচা ছেড়ে পালাবে। পানা-পুকুর থেকে লাশ উদ্ধার হবে। বলবে ছত্রিশটা অপরাধের দাগী আসামী। খাতায় নাম ছিল। দলেরই কেউ কুপিয়ে দিয়েছে।


কী বলছিস রে হারামজাদা! আমি ভি আই পি নই?


না প্রভু। আপনার এয়ার কণ্ডিশানড গাড়ি নেই। সাইরেন নেই। দল নেই। দলে এম এল এ নেই। আপনি প্রভু মেয়েলি দেবতা। সেকালের মেয়েরা শিব গড়ে জল ঢালত আর মনের মতো বর পেত। একালের মেয়েরা

**********
No Review
Related Books
Loading books…