Home
স্বাধীনতা

স্বাধীনতা

সমরেশ বসু

স্বাধীনতা

সমরেশ বসু
short story

Posted byশেষ পৃষ্ঠা18-Mar-2025

Change color

টেলিফোন বেজে উঠল।

বৃষ্টিটা এক নাগাড়ে ঝরছে কি না, ঘরের মধ্যে থেকে বোঝা যাচ্ছে না। মাঝে মাঝে বন্ধ জানালায় বৃষ্টির ছাট লাগছে। শব্দে বোঝা যাচ্ছে বৃষ্টি হচ্ছে। জানালায় শব্দ না হলে মনে হচ্ছে, বৃষ্টি থেমে গিয়েছে। আসলে থামছে না হয়তো। বাতাসটা মাতালের মতো টাল খাচ্ছে। যখন যেদিকে হাওয়া বইছে, বৃষ্টির ছাট সেদিকেই ঝাপটা মারছে। একেই সম্ভবত ইলশেগুঁড়ি ছাট বলে। নাগাড় বৃষ্টি, বাতাসের ঝাপটা। মুষলধারে না, এ বৃষ্টিকে ঝিরঝিরে বৃষ্টিও বলা যায় না। এলোমেলো ঝোড়ো বাতাস তার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। মাঝে মাঝে বিজলি হানাহানি। রীতিমতো খারাপ আবহাওয়া। কয়েকদিন ধরেই এই রকম দুর্যোগ চলছে।


টেলিফোনটা বাজছে। অফিস ঘর থেকে শব্দটা আসছে। দূর থেকে শব্দটাকে এক ধরনের মিষ্টি ঝংকারের মতো লাগছে। শীতলের অন্তত সেইরকমই মনে হল। আবার মনে হল, না, মিষ্টি ঝংকারের মতো না, মেয়েলি গলার আদুরে মিউ মিউ শব্দের মতো লাগছে। যত সব বাজে কল্পনা। কোনও মেয়ে আদুরে গলায় ওরকম যান্ত্রিকভাবে মিউ মিউ করে না। আদপে মেয়েরা ওরকম আদুরে গলায় মিউ মিউ করে কি না শীতল তাই জানে না। তথাপি কথাটা মনে হল। টেলিফোনটা এখনও বাজছে। বদরী বোধ হয় কাছেপিঠে নেই। থাকলে এতক্ষণ টেলিফোন ধরত। না-ই ধরুক। বাজুক। এখন অফিসের সময় না। বদরীর নিজের অনেক কাজ আছে। এখন হয়তো সে বাজারে গিয়েছে। অফিসের দরোয়ান বলে সব সময়ে তাকে অফিসের কাজ করতে হবে এমন কোনও কথা নেই। টেলিফোন ধরার তো প্রশ্নই নেই। অফিসের সময় দশটা পাঁচটা। সরকারি অফিস। পাঁচটার পরে অফিস খালি। তারপরে আর এ অফিসে টেলিফোন করার কোনও দরকার হয় না। সবাই জানে অফিসে কেউ থাকে না। এটা সরকারি অফিসের এমন একটা বিভাগও না, জরুরি প্রয়োজনে চব্বিশ ঘণ্টাই যোগাযোগের দরকার হতে পারে।


টেলিফোনটা বেজেই চলেছে। জানালায় আবার বৃষ্টির ঝাপটা এসে লাগল। শারসিতে শন শন বাতাসের সঙ্গে বৃষ্টির ছাটের শব্দ শোনা যাচ্ছে। ঝোড়ো মাতাল বাতাসটা এবার এদিকে টাল খেয়েছে। বৃষ্টি ধরেনি, নাগাড়ে চলছেই। এ রকম অবস্থায় শীতলের মনে হয় মেঘ ঝড় বৃষ্টি একটা জেদের সঙ্গে লড়ে যাচ্ছে। থামব না, দেখি কে কী করতে পারে, এরকম একটা ভাব।


শীতল পাশ ফিরে শুল। মনে মনে বলল, থামার দরকার নেই। দেখা যাক কতক্ষণ চালিয়ে যেতে পারে। শীতল বিছানার মধ্যে শরীরটাকে আরও জোরে গুঁজে দিতে চাইল। পাশ ফিরে কুঁকড়ে বেঁকে নিজেকে ছোট করে ফেলল। গলার নীচে একবার হাত দিয়ে উত্তাপ দেখল। জ্বরটা কি বাড়ল নাকি।


বোধ হয় না, একরকমই মনে হচ্ছে। আধঘণ্টা আগেই থার্মোমিটারে জ্বর মেপেছে। জিভের নীচে নিরানব্বই। ডাক্তারি পরীক্ষায় দেখা গিয়েছে, ওর লিভার খারাপ, দাঁত খারাপ, চোখ সুবিধার না, নাকের ভিতরে কী একটা গোলমাল। পেটটা তো নাকি একটা অসুখের আস্তাকুড় হয়ে আছে। তার ওপরে চামড়া খারাপ। পাঁজরার পাশে দু-তিনটে অদ্ভুত লালচে দাগ দেখা দিয়েছে। ডাক্তারকে সেটা দেখিয়েছে। ডাক্তার প্রথমে দেশলাইয়ের কাঠি দিয়ে সেখানে খুব আলতো করে বুলিয়ে জিজ্ঞেস করেছিল, কোনও স্পর্শ টের পাওয়া যাচ্ছে কি না। শীতল টের পাচ্ছিল। টের পাবে না কেন, ওর বেশ হালকা সুড়সুড়ি লাগছিল। ডাক্তারের তাতেও সন্দেহ ঘোচনি। একটা পায়রার পালক দিয়ে আরও আলতোভাবে বুলিয়েছিল। শীতল সেটাও টের পেয়েছিল। ডাক্তার দেখতে চাইছিল ওখানে কোনও সাড় আছে কি না। অসাড় হয়ে গেলে সন্দেহ করত, শীতলের কুষ্ঠ ধরেছে।


আশ্চর্য, টেলিফোনটা এখন বাজছে। বাজছিলই। জানালায় বৃষ্টি আর বাতাসের ঝাঁপটার জন্য চাপা পড়ে গিয়েছিল। জানালা এখন আবার শান্ত নিঃশব্দ। মাতাল বাতাস অন্যদিকে টাল খেয়েছে। টেলিফোন এখনও বাজছে। যেন জানা আছে, শীতল অফিস সংলগ্ন ফ্ল্যাটের ঘরেই আছে। ওর কানে শব্দটা ঢুকিয়ে টেনে নিয়ে যাবে। কিন্তু শীতল যাবে না। টেলিফোন বাজুক। বাজতে বাজতে টেলিফোনটা ফেটে চৌচির হয়ে যাক, ও বিছানা ছেড়ে উঠবে না। বদরী নিশ্চয়ই বাজারে গিয়েছে কেনাকাটা করতে। এখনও তার গাঁজা নিয়ে বসার সময় হয়নি। অবিশ্যি এই আবাহাওয়ায় এখন বদরী। কোথায় কী করছে, তা ঠিক করে বাল যায় না। এই ফ্ল্যাটে দত্তসুপারভাইজার নিখিল দত্ত সপরিবারে থাকে। সপরিবারে বলতে সে, তার স্ত্রী আর একটি বছর চারেকের মেয়ে। প্রায় ছ বছর এই মফঃস্বল অফিসে আছে। শীতলের থেকে পুরনো লোক। শীতলের আগে যে এরিয়া ম্যানেজার ছিল তার পরিবার অনেক বড় ছিল। এই ফ্ল্যাটে কুলোতো না বলে অন্য একটা বাসা ভাড়া করে থাকত। নিখিল দত্ত তখন একলাই এই ফ্ল্যাটটা ভোগ করত। বিয়ে করে বউ নিয়ে নিখিল দত্ত ফ্ল্যাটেই উঠেছিল। এখানেই বউভাত হয়েছিল। শীতল আসার আগে তার নিশ্চয়ই দুর্ভাবনা হয়েছিল, ফ্ল্যাটটা হয়তো ছেড়ে দিতে হবে। কিন্তু যখন দেখল তার চেয়ে বয়সে ছোট অবিবাহিত শীতল ম্যানেজার হয়ে এসেছে সে নিশ্চিন্ত হয়েছিল। ওপরের দেড়খানা ঘরই শীতলের একার পক্ষে যথেষ্ট ছিল। নীচের তিনখানা ঘরে নিখিল দত্তর কোনও অসুবিধা হয়নি।


নিখিল দত্তর বউ গিয়ে কি টেলিফোনটা ধরতে পারছে না। কী করছে সে৷ রান্না? মেয়ে ঘুম পাড়াচ্ছে? রাত মাত্র আটটা। তার মেয়ে তো এখন ঘুমোয় না। নিখিল দত্ত বাড়িতে নেই। থাকলে নিশ্চয়ই গিয়ে ধরত। এরকম আবহাওয়াতে দত্তই বা গেল কোথায়। সেও কি বাজারে গেল নাকি।


শীতলের হঠাৎ মনে হল, কলকাতা থেকে কেউ টেলিফোন করছে না তো? কলকাতার বাড়ি থেকে প্রায়ই ওর টেলিফোন আসে। বিশেষ কোনও সংবাদ না থাকলে অবিশ্যি ডাকাডাকি করে না। শীতল ছাড়া কলকাতার বাড়িতে সবাই আছে। কাজের জন্য ওকে ডাকা হয় না। কোনও সংবাদ থাকলে জানানো হয়। তা ছাড়া প্রতি শনিবারেই ও কলকাতায় যায়, সোমবার সকালের ট্রেনে চলে আসে। এমনিতে যাবার কোনও দরকার হয় না। মার জন্য যেতে হয়। সপ্তাহে একবার না গেলে…ভাবনাটা শেষ হবার আগেই মনে হল মায়ের শরীরটা খারাপ হল না তো? গত সপ্তাহে মায়ের শরীরটা তেমন ভাল ছিল না। বয়সও হয়েছে। কথাটা মনে হতেই শীতল উঠতে গেল। এই মুহূর্তেই টেলিফোনের শব্দটা থেমে গেল।


যাক বাঁচা গেল। শীতল অন্য পাশ ফিরে শরীরটাকে গোল পাকিয়ে প্রায় হাঁটু মুখ এক করে নিল। ফোনটা যে করেছিল, সে হয়তো বিরক্ত হয়ে ছেড়ে দিল। কিংবা বদরী গিয়ে ধরল না তো? অথবা শীলা, নিখিল দত্তর স্ত্রী। নিখিল দত্ত স্ত্রীকে ওই নামে ডাকে বলে শীতল নামটা জানে। কিন্তু এতক্ষণ যখন কেউ ধরেনি, তখন হতাশ আর বিরক্ত হয়ে কেউ টেলিফোনটা ছেড়েই দিয়েছে। শীতলের বাড়ি থেকেই ডাকছিল নাকি? ওর হাত-পা সোজা হল, উপুড় হল। দুহাত দিয়ে বেডকভারটা খামচে ধরল। হয়তো ওরই টেলিফোন এসেছিল। বড়দা বা মেজদা বা সেজদা বা নদা, কেউ হয়তো টেলিফোন করেছিল, কিংবা বউদিরা কেউ। হয়তো মায়ের শরীরটা খারাপ হয়েছে অথবা বউদিদের দিয়ে টেলিফোন করিয়ে মা কিছু বলতে চেয়েছিল। কথাটা মনে হতেই ভাবল, তা হলে ওকে এখন কলকাতায় টেলিফোন করতে হবে। ওকেই টেলিফোন করে জানতে হবে, বাড়ি থেকে টেলিফোন করেছিল কি না। সব থেকে খারাপ, যে কোনও সংবাদই ও চিন্তা করতে পারছে। সে জন্য ও তেমন উদ্বিগ্নবোধ করছে না। অথচ নির্বাকভাবে চুপচাপ শুয়ে থাকা সম্ভব হচ্ছে না। এরকম ক্ষেত্রে শীতলের মনে হয় যা কিছুই ভাবুক, ও যেন নিজের অধীনে নেই। ধরা যাক যদি মায়ের সম্পর্কে কোনও দুঃসংবাদ জানাবার জন্যই টেলিফোনটা এসে থাকে…।


ঠক ঠক ঠক, ভেজানো দরজায় শব্দ হল। শীতল উঠে বসতে বসতে বলল, হ্যাঁ, কে?


দরজাটা খুলে গেল। শীলা। সিনিয়র সুপারভাইজার নিখিল দত্তর স্ত্রী। কিছু বলবার আগে শীলা শীতলকে একবার দেখে নিল শীতলও একবার নিজেকে দেখল। চটকানো পায়জামা আর জামা সেই তুলনায় এরকম দুর্যোগের দিনেও শীলা যথেষ্ট ফিটফাট। কত বয়স হবে কে জানে। পঁচিশ থেকে তিরিশের মধ্যেই হবে। স্বাস্থ্য ভাল। তবে একটু ভারী হওয়ার দিকে ঝোঁক। বিশেষ করে কোমরের দিকে আর বুকে। তাতে খুব খারাপ দেখায় না। চোখ নাক ঠোঁট মিলিয়ে মুখের ছাঁদটা খারাপ না। চেহারায় একটা চটক আছে। এমন বর্ষার দিনেও কাজল পরেছে, পাউডার মেখেছে। বেশ ঝরঝরে আছে বলেই মনে হচ্ছে। তবে একটা ভঙ্গি শীলার খারাপ। নতুন ব্যায়াম শুরু করা ছেলেদের মতো একবার নিজের বুকের দিকে দেখে নেয়। শীতল এটা প্রায়ই লক্ষ করেছে। শীলা কেন এরকম করে কে জানে। তার বুক তো ভরাট। যাদের নেই তাদের এরকম করার কথা।


শীলা বলল, আপনার টেলিফোন।


শীলা তা হলে টেলিফোনটা ধরেছিল। শীতল ব্যস্ত হয়ে খাট থেকে নেমে এল। জিজ্ঞেস করল, কোথা থেকে? নাম বলল?


শীলা ঠোঁট দুটো টিপে কেমন একটা ভঙ্গি করল যেন। শীতলের দিকে চেয়ে বলল, কলকাতা থেকে। নাম বলল দুদু।


দুদু?


শীলা একটু হাসল। হয়তো বেশিই হাসত। ম্যানেজারের সম্মান বজায় রাখার জন্য বোধ হয় কম হাসল। বলল, হ্যাঁ, সেরকমই তো বললেন যেন। আপনার নাম করে বলতে বললেন, বলুন, বালিগঞ্জ থেকে দুদু বলছি, বিশেষ দরকার।


দুদু কেন টেলিফোন করছে? শীলা একটু অবাক হয়ে বলল, মহিলাকে আপনি চেনেন না?


শীতল বলল, মহিলা? হ্যাঁ, মানে দুদু, আচ্ছা আমি যাচ্ছি।


শীলা বেরিয়ে গেল। শীতলের মনে হল, শীলার ঠোঁটের কোণে একটা হাসি লেগে রয়েছে যেন। কিন্তু দুদু হঠাৎ এ সময়ে এতদিন পরে শীতলকে টেলিফোন করছে কেন। তাও এতক্ষণ ধৈর্য ধরে। ও সিঁড়ি দিয়ে নেমে নীচের ফ্ল্যাটের পাশ দিয়ে একটা ঢাকা বারান্দা পেরিয়ে অফিস ঘরে ঢুকল। টেলিফোনটা ম্যানেজারের ঘরে। কাঠের পার্টিশনে আলাদা চেম্বার। শীলা আলো জ্বালিয়েই রেখেছিল। শীতল গিয়ে রিসিভারটা তুলে নিল, হ্যালো।


ওপার থেকে মেয়ে গলায় প্রশ্ন এল, শীতলবাবু আছেন?


বলছি।


উহ্, বাব্বা বাব্বা! এতক্ষণে স্বর্গ থেকে ভগবানও বোধ হয় চলে আসত। কী করছিলে? ঘুমোচ্ছিলে নাকি?


দুদুর গলাটা স্পষ্টই চেনা যাচ্ছে, শীতল তথাপি সোজাসুজি কিছু বলতে পারল না। বলল, না, ঘুমোইনি, বৃষ্টি আর ঝড়ে কিছু শোনা যাচ্ছে না। আপনি


ওপার থেকে কথা ভেসে এল, আমি দুদু বলছি।


কেন, সেটাই তো শীতল ভেবে পাচ্ছে না। দুদুর চেহারাটা তো স্পষ্টই দেখতে পাচ্ছে। দুদুও শীলার মতোই একটি বছর চারেকের সন্তানের জননী। তবে শীলার থেকে আর একটু লম্বা, রূপটাও বোধ হয় একটু বেশি। শ্যাম্পু করা চুল, খোলা। দুদুর গরম বেশি, তাই মাথার ওপরে বোধ হয় পাখাটা খোলা আছে। দুদুর চুল উড়ছে।


দুদুর স্বরে উদ্বেগ, চিনতে পারলে না?


শীতল তাড়াতাড়ি বলে উঠল, আরে হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছি বই কী। অবাক লাগছে তুমি হঠাৎ এতদিন পরে


কথাটা শেষ করল না। মনে মনে ভাবল, কী কারণে দুদু ওকে টেলিফোন করতে পারে। বর্ষায় হঠাৎ শীতলকে মনে পড়ে গেল নাকি। সেরকম ভাবাবেগ তো দুদুর নেই। যত আবেগ তো শুধু দুদুর নামেই। ওপার থেকে দুদুর উদ্বিগ্ন স্বর শোনা গেল, শোনো শীতল, বিশেষ বিপদে পড়ে তোমাকে বিরক্ত করতে হচ্ছে।


দুদুর বিপদ, শীতলের শরণ, এ তো খুব আশ্চর্যের কথা। কিন্তু বিরক্ত করতে হচ্ছে কেন। জিজ্ঞেস করল, কী ব্যাপার?


দুদু ওপার থেকে বলল, অসীমের শরীর খুব খারাপ হয়ে পড়েছে।


অসীম–মানে দুদুর স্বামী। অসীমের শরীর খারাপের সঙ্গে শীতলের বিরক্ত হওয়ার কী সম্পর্ক। ও জিজ্ঞেস করল, কী হয়েছে?


দুদু বলল, ডাক্তাররা অবিশ্যি বলেছে, তেমন কিছু না। তবে টেম্পারেচারটা খুবই হাই। জান তো, কী রকম অত্যাচারী, একটা কথা শোনে না…


দুদুর গলায় এখন যে সুর বাজছে, তাকে বোধ হয় মমতা ভালবাসা বলে। তার সঙ্গে উদ্বেগ। অত্যাচারী মানে অসীম অতিরিক্ত পানাসক্ত। সে কথাই বোধ হয়, বলতে চাইছে। কিন্তু তাতেও শীতলের কী করবার আছে।


দুদু বলেই চলেছে, এরকম অবস্থায় আমি চুপ করে থাকি কেমন করে বলো। ওদের বাড়িতে একবার জানানো দরকার।


শীতলের মনে পড়ে গেল, অসীমদের বাড়ি এ শহরেই, মাইল তিনেক দূরে। আর কিছু শোনবার নেই, এখন শীতল নিজেই বলে দিতে পারে, দুদু কী বলতে চায়। শীতলকে গিয়ে সেখানে খবর দিতে হবে। দুদুর গলা শোনা যাচ্ছে, তোমার কথা ছাড়া আর কার কথা মনে পড়বে। এও আমার ভাগ্যি, তুমি ওখানে আছ। বুঝলে শীতল–


বলো।


বিরক

**********
No Review
Related Books
Loading books…