‘কেয়াপাতার নৌকো’র অখন্ড সংস্করণের ভূমিকায় জানিয়েছিলাম, দেশভাগভিত্তিক এই উপন্যাসের পর আরও কয়েকটি পর্ব ভিন্ন ভিন্ন নামে লিখব। সেই অনুযায়ী ‘কেয়াপাতার নৌকো’-র পরবর্তী পর্ব শতধারায় বয়ে যায় প্রকাশিত হল। আমার বয়স সত্তর পেরিয়ে গেছে। হাতে সময় বড় কম। তাই এর পরের অংশগুলি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে চাই।