Sahityer Sera Galpa – A collection of Bengali short-stories – by Atin Bandyopadhyay
প্রথম প্রকাশ : বইমেলা ২০০৭
প্রচ্ছদ : অনুপ রায়
প্রকাশক : শংকর মণ্ডল
দীপ প্রকাশন
চীনেমাটির পুতুল
শেষরাতে তিনি আজও কান খাড়া করে রাখলেন। কে গায়! কোনো দূরবর্তী মাঠে উদাস গলার স্বর—কাছাকাছি তো কোন মাঠ নেই, শস্যক্ষেত্র নেই! কে গায়! আগে মনে করতেন স্...