সেই রাজার তিন রানি, একজন জাদুবিদ্যা জানে, একজন সারাদিন ঘুমোয় আর সারারাত জাগে, সবচেয়ে ছোট রানির একটাও দাঁত নেই। জন্ম থেকেই তার দাঁত ওঠেনি, তাই সে চোখ দিয়ে হাসে।
যে রানি জাদু জানে, তার নাম আশ্চর্যময়ী।
আর নিশাচরী রানির নাম চাঁদনি।
ছোটরানির নাম ফুটফুটি, এটাই তার ভালো নাম আর ডাক নাম।