Home
রহস্য কাহিনী নয়

রহস্য কাহিনী নয়

সুনীল গঙ্গোপাধ্যায়

রহস্য কাহিনী নয়

সুনীল গঙ্গোপাধ্যায়
short story

Change color


বাথরুম থেকে একটা মগ চুরি গেছে। চুরি ছাড়া আর কী বলা যায়? একটা নতুন মগ তো ডানা মেলে উধাও হয়ে যেতে পারে না?

এ চুরির কথা শুনলে লোকে হাসবে। বাড়ি থেকে আর কিছু খোওয়া যায়নি, হ্যাঁ, সব মিলিয়ে দেখা হয়েছে, আর সব কিছুই ঠিকঠাক আছে, শুধু দু-দিন আগে কিনে আনা নীল মগটি পাওয়া যাচ্ছে না। একটা বালতি আর মগ একসঙ্গে কেনা হয়েছে, বালতিটা আছে, মগটা নেই।

কতই বা দাম, যৎসামান্য, একটা মগের জন্য মাথা না ঘামালেও চলে। কিন্তু প্রতিদিনের জীবনযাত্রায় সবসময় একটা হিসেব মেলাবার ব্যাপার থাকে। কোনও কিছুতে, তা সে যত সামান্যই হোক, হিসেব না মিললে মনটা খচখচ করে।


যেমন, একদিন বাবার টেবিলের নীচে দেখা গেল একটা কমলালেবুর আধখানা খোসা। এটা কোথা থেকে এল? এ-বাড়িতে তো বেশ কিছুদিনের মধ্যে কমলালেবু খাওয়া হয়নি। বর্ষাকাল, এ-সময় কমলালেবু খাওয়ার রেওয়াজও নেই, কমলালেবু সস্তা হয় শীতকালে। তবু, ছেলে মেয়েরা কেউ শখ করে কিনে এনেছে? তিন ছেলে-মেয়েই বলল, তারা কেউ কিছু জানে না। ওদের কেউ যদি এনেই থাকে, কমলালেবু তো কোনও নিষিদ্ধ বস্তু নয়, অস্বীকার করবে কেন?


তাহলে খোসাটা এল কোথা থেকে? মগটাই বা গেল কোথায়?


পরিবারের সদস্যরা ছাড়া শুধু দুজন মানুষ ওই বাথরুমে ঢোকে। কাজের মেয়ে শেফালি, বাসন মাজা, কাপড় কাচার জন্য বাথরুমটা অনেকক্ষণ তার দখলে থাকে। বাড়িতে গয়নাগাঁটি কিছু হারালে প্রথম সন্দেহই গিয়ে পড়ে কাজের মেয়ে কিংবা কাজের লোকের ওপরে। এ-বাড়িতে। সেরকম কোনও ঘটনা ঘটেনি। অর্থাৎ, কানের দুল-টুল মাঝে-মাঝে তো হারাবেই, হারিয়েছে, আবার খুঁজেও পাওয়া গেছে। শেফালিই দু-একবার খুঁজে দিয়েছে। শেফালি এমন কিছু


হতদরিদ্রও নয়। তার বড় ছেলে এবার হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছে। ওর স্বামীও জুটমিলে কাজ করে, সেটা অনেকদিন বন্ধ থাকার পর গতমাসে খুলেছে আবার। পুরোনো মাইনে-টাইনেও পেয়েছে অনেকটা। এই তো কয়েকদিন আগে, এ-বাড়ির ভুলোমনা ছেলে যিশুর জামা কাচতে গিয়ে পকেটে পঁয়ষট্টি টাকা পেয়ে ফিরিয়ে দিয়েছে নিজে থেকে। সে চুরি করবে সামান্য একটা পনেরো টাকার মগ?


দ্বিতীয় যে বাইরের মানুষ রোজ এই বাথরুমে ঢোকে, সে একজন মেথর। আজকাল আর মেথর বলা হয় না, খবরের কাগজে লেখে ধাঙড়, আর গৃহস্থরা বলে জমাদার। কী তার নাম? জমাদারদের আবার নাম থাকে নাকি, সবাই তো জমাদার বলেই ডাকে। সে মগটা সরাল? কিন্তু সে তো চুপিচুপি আসে না। তাকে দরজা খুলে দিতে হয়, শেফালি তাকে জল ঢেলে দেয়। স্নানের মগ তো তত ছোট জিনিস নয়, যে টপ করে জামার পকেটে পুরে নেবে! আহা, তা ছাড়া জমাদাররা আবার গায়ে জামা পরল কবে? শীতকালেও তারা শুধু গেঞ্জি পরে আসে।


খাবার টেবিলে এই রহস্য নিয়ে আলোচনা হয়। যে ঘটনার কোনও ব্যাখ্যা পাওয়া যায় না, সেটাকে অনেকে ভূতুড়ে ব্যাপার বলে ভাবতে ভালোবাসে। কিন্তু এ-বাড়ির কেউই ওসব শিশু সাহিত্যে বিশ্বাস করে না।


পরিবারের প্রধান রণদেব বারাসত কলেজে অর্থনীতির অধ্যাপক। মা সম্পূর্ণা রানি হর্ষমুখী উচ্চ বিদ্যালয়ে ইংরিজি পড়ান। তিনটি সন্তানের মধ্যে বড় ছেলে যিশু যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে শেষ পরীক্ষা দিয়েছে গত মাসে, আর ছোট ছেলে পথিকৃৎ মায়ের ইস্কুলে পড়ে ক্লাস নাইনে। মাঝখানে মেয়ে, নীলাঞ্জনা, বাবা-মায়ের খানিকটা অনিচ্ছাতেই ভরতি হয়েছিল গভর্নমেন্ট আর্ট কলেজে। বাচ্চা বয়েস থেকেই তার আঁকার হাত বেশ ভালো। আবার তার অঙ্কের রেজাল্টও খুব ভালো হত। তাই রণদেব চেয়েছিলেন, মেয়েও ইঞ্জিনিয়ারিং পড়ুক, আঁকা-টাকার চর্চ তো বাড়িতে বসেও হয়। কিন্তু নীলাঞ্জনা গভর্নমেন্ট আর্ট কলেজে চান্স পেয়ে গেলে তিনি আর আপত্তি করেননি। সম্পূর্ণা খুঁতখুঁত করেছিলেন। এই নতুন বাড়ি বানানো হয়েছে হাবড়া অশোকনগরে, এখান থেকে নীলাঞ্জনাকে প্রতিদিন লোকাল ট্রেনে, তারপর বাসে চেপে যেতে হবে ক্লাস করতে, সে কি এই ধকল সইতে পারবে?


যিশু আর নীলাঞ্জনা প্রায় পিঠোপিঠি ভাইবোন। দুজনের স্বভাব একেবারে বিপরীত। যিশু দুর্দান্ত প্রাণবন্ত, জোরে কথা বলে, খেলাধুলোতেও চৌকশ। অচেনা মানুষের সঙ্গে সহজে ভাব জমিয়ে নিতে পারে। আর নীলাঞ্জনা খুবই মৃদুভাষী আর লাজুক, ভিড়ের ট্রেনে কিংবা বাসে কেউ তাকে ধাক্কা দিলে কিংবা পা মাড়িয়ে দিলেও সে প্রতিবাদ করতে পারে না। কখনও সে তর্ক করে না। কারুর সঙ্গে, মনে-মনে যা-ই ভাবুক সে, অন্যদের কথা মাথা নীচু করে মেনে নেয়। যে মেয়ে সাত চড়েও রা করে না, আমাদের দেশে তাদেরই তো ভালো মেয়ে বলে, আত্মীয়-স্বজনরা সবাই সব সময় বলে, আহা নীলাঞ্জনা কী ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে! ছোট ছেলে পথিকৃৎ, ডাক নাম বাবলুও শান্ত স্বভাবের, গল্পের বইয়ের পোকা, বাবা-মায়ের কথা শোনে।


প্রথম-প্রথম যিশু আর নীলাঞ্জনা এক ট্রেনে যেত কলকাতায়। ভিড়ের মধ্যে বোনকে সামলাত যিশু। শিয়ালদায় নেমে নীলাঞ্জনাকে বাসে তুলে দিয়ে সে অন্য বাস ধরত। কিন্তু প্রত্যেকদিন তো দুজনের একসঙ্গে ক্লাস থাকে না। যিশু ক্রিকেট ম্যাচ খেলার জন্য প্রায়ই দুর্গাপুর কিংবা আসানসোল যায়, সুতরাং দু-একমাস পর থেকে নীলাঞ্জনাকে একাই যেতে হয় আর্ট কলেজে। যাওয়া-আসার পথে কোন দিন সে কোনও বিপদে পড়বে, এই চিন্তা থাকেই সম্পূর্ণার। সন্ধের আগেই মেয়ে বাড়ি ফিরলে তিনি নিশ্চিন্ত।


আগে থাকতেন ভাড়া বাড়িতে, এই বাড়িটি বানানো হয়েছে আড়াই বছর আগে। এতকলায় চারখানা ঘর, দোতলাতেও একটা ছোট ঘর হয়েছে কয়েক মাস আগে, সেখানে যিশু পড়াশোনা করে। পেছন দিকে একটা পুকুর। এ দিকটা এখনও কিছুটা ফাঁকা-ফাঁকা, যদিও প্রায় প্রতি। মাসেই একটা করে নতুন বাড়ি গজাচ্ছে। তা হলেও পল্লিটি বেশ নিরিবিলি, প্রতিবেশীরা ভদ্র।


আর্ট কলেজে বেশিদিন পড়া হল না নীলাঞ্জনার। মা যা আশঙ্কা করেছিলেন, একদিন তাই-ই ঘটল।


মাঝে-মাঝেই সে মন খারাপ করে বাড়িতে ফেরে। তারপর সারা সন্ধেটা সে মুখ ভার করে থাকে। কিংবা অসময়ে বিছানায় শুয়ে পড়ে মুখ গুঁজে। কী হয়েছে, আসা-যাওয়ার পথে কেউ তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে কি না, তা জানবার উপায় নেই। নীলাঞ্জনা তো মুখ ফুটে কিছুই বলবে না। মায়ের শত প্রশ্নেও সে শুধু বলছে, কই, কিছু হয়নি তো! কিছু যে হয়েছে, তা স্পষ্টই বোঝা যায়।


মেয়ে কি কারুর প্রেমে পড়েছে? এই বয়েসে প্রেমের সঙ্গে মনখারাপের একটা নিবিড় সম্পর্ক থাকে। প্রেম ব্যাপারটাকে ভয় পান না সম্পূর্ণা, এই বয়েসের মেয়ে তো এক-আধবার প্রেমে পড়তেই পারে। তিনি নিজেও তো বিয়ের আগে অন্য একজনের সঙ্গে টানা দু-বছর প্রেম। করেছেন, সেই মানুষটিকে বিয়ে করা সম্ভব ছিল না, শেষপর্যন্ত প্রচুর কান্নাকাটি করেছিলেন, এখন সেসব দিনের কথা মনে পড়লে মুখে মৃদু হাসি ফুটে ওঠে।


বন্ধুর মতন মেয়ের পাশে বসে সম্পূর্ণা মাঝে-মাঝে জিগ্যেস করেন, হ্যাঁরে, ছেলেটা কে রে? তাকে একদিন বাড়িতে নিয়ে আয় না!


নীলাঞ্জনা মায়ের দিকে একদৃষ্টিতে চেয়ে থাকে। সেই নীরব ভাষার অর্থ বোঝা দুষ্কর।


এ কথাও ঠিক, সম্পূর্ণা ভাবেন, এ-মেয়ের পক্ষে কি কোনও ছেলের সঙ্গে সম্পর্ক পাতানো সম্ভব? ও তো কারুর সঙ্গে কথাই বলতে চায় না। সুশ্রী চেহারা, ওর দিকে কোনও-কোনও ছেলে আকৃষ্ট হতেই পারে, কিন্তু মেয়ে যদি সাড়া না দেয়, তাহলে প্রেম হবে কী করে?


সুতরাং প্রেমই যে নীলাঞ্জনার মনখারাপের কারণ, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না।


এক সন্ধেবেলা তিনজন ভদ্রলোক ও এক মহিলা ধরাধরি করে বাড়ি পৌঁছে দিয়ে গেল নীলাঞ্জনাকে। তার হাঁটার ক্ষমতা নেই।


স্টেশনে ট্রেন থামলেই একদল লোক এমন হুড়োহুড়ি করে নামার চেষ্টা করে, যেন এক মিনিট দেরি হলেও পৃথিবী রসাতলে যাবে। আবার সব লোক নেমে যাওয়ার আগেই কিছু মানুষ ঠেলাঠেলি করে ওপরে উঠতে চায়। কেউ কারুকে জায়গা ছেড়ে দেওয়ার মতন সৌজন্যের তোয়াক্কা করে না। প্রতিদিনই এটা সহ্য করতে হয়।


একদিন ফেরার সময় স্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে বেশ জোরে আছাড় খেয়ে পড়ে গেল নীলাঞ্জনা মানুষের ধাক্কায়। হয়তো কেউ ইচ্ছে করে ধাক্কা দেয়নি, আবার মেয়েদের পিঠে হাত রাখার লালসাও হয় কারু-কারুর। এমনই আঘাত লাগল নীলাঞ্জনার যে তার হাতের বই-খাতা ছিটকে পড়ে গেল, সে আর উঠে দাঁড়াতে পারল না।


সাধারণত কার কী আঘাত লাগল না লাগল, তা নিয়ে অধিকাংশ মানুষই ভ্রূক্ষেপ করে না। সকলেরই বাড়ি ফেরার কিংবা ট্রেনে উঠে জায়গা দখল করার তাড়া। আবার ব্যতিক্রমও তো থাকে। কয়েকজন সহৃদয় ব্যক্তি নীলাঞ্জনার অবস্থা দেখে তাকে টেনে তুললেন। কিন্তু নীলাঞ্জনা নিজের পায়ে দাঁড়াতে পারছে না। ব্যথায় তার চোখে জল আসছে, তবু মুখে বলছে না কিছুই।


এক মহিলা তাকে অস্পষ্টভাবে চিনতে পেরে জিগ্যেস করলেন, তুমি পুকুরধারে ছাই-রঙা বাড়িটাতে থাকো না? তোমার বাবা কলেজে পড়ান।


নীলাঞ্জনা ঘাড় হেলিয়ে সম্মতি জানাল।


তখন নিজেদের কাজ ফেলে সেই মহিলা ও কতিপয় ভদ্রলোক দু-তিনখানা রিকশা নিয়ে নীলাঞ্জনাকে পৌঁছে দিয়ে গেলেন বাড়িতে।


সত্যিই খুব প্রশংসনীয় ব্যাপার।


বাঁ-পায়ে ফ্র্যাকচার হয়েছে নীলাঞ্জনার। এখন তার সেই পা-মোড়া প্লাস্টার। দিনপনেরো হয়ে গেছে। বাড়ির মধ্যে একটু-একটু হাঁটতেও পারে।


দেড়-দু-মাসের মধ্যে তার পা আবার ঠিক হয়ে যাবে। এই বয়েসের ছেলেমেয়েদের হাড় ঠিকঠাক জুড়ে যায়। কিন্তু এর মধ্যে আর-একটা সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। এই ভাবে ট্রেন জার্নি করে। নীলাঞ্জনার আর আর্ট কলেজে যাওয়া চলবে না। সবাই সব কিছু পারে না। রবীন্দ্রনাথ ঠাকুর কি কোনও আর্ট কলেজে গিয়ে ছবি আঁকা শিখেছেন? নীলাঞ্জনা যদি চায়, তাহলে বাড়িতেই একজন আর্ট টিচার ঠিক করে দেওয়া যেতে পারে। ইঞ্জিনিয়ারিং কলেজের এখন আর ভরতি হওয়ার। উপায় নেই। সে বরং স্থানীয় কলেজে বিজ্ঞান নিয়ে পড়ুক। ইচ্ছে করলে ইংরিজি কিংবা বাংলাও পড়তে পারে। একটা বছর নষ্ট হবে, কী আর করা যাবে।


নীলাঞ্জনা জোরালো আপত্তি জানাতে পারেনি। শুধু মিনমিন করে দু-একবার বলেছিল, আমি পারব, এবার থেকে পারব।


বাবা-মা কেউ তাতে কর্ণপাত করেননি।


যিশুই বরং জোরের সঙ্গে বলেছিল, বারবার আছাড় না খেলে মানুষ দৌড়োতে শেখে না। একবার আছাড় খেয়েছে বলে খুকি আর্ট কলেজ ছেড়ে দেবে? এ আবার কীরকম কথা! না, না, যাবে!


বাবা-মা যিশুর কথা উড়িয়ে দেয়েছেন।


নীলাঞ্জনার ঘনিষ্ঠ কোনও বন্ধু নেই, কেউ এ-বাড়িতে আসে না। কিন্তু যিশুর বন্ধুরা প্রায়ই আসে। তারা আড্ডা দেয় ছাদের ঘরে। সেইসব বন্ধুদের কেউ নীলাঞ্জনার সঙ্গে ভাব জমাতে চায় কি না, আড়াল থেকে সেদিকে নজর রাখেন মা। দু-একটা ছেলের সঙ্গে ভাব হোক না, ভালোই তো। প্রেম কিংবা বিয়ের প্রশ্ন না থাক, এমনিই ছেলেদের সঙ্গে মেলামেশা করা মেয়েদের পক্ষে স্বাস্থ্যকর।


বন্ধুদের মধ্যে তূনীর নামে একজনের দাদা খবরের কাগজে গল্প-টল্প লেখে ও ছবি আঁকে। তার নিজেরও আগ্রহ আছে ছবি সম্পর্কে। ছবি দেখার জন্য সে বারদু-এক গেছে নীলাঞ্জনার ঘরে। কিন্তু যে মেয়ে একটা-দুটোর বেশি কথাই বলে না, তার সঙ্গে ভাব জমবে কী করে?


তুণীর ছেলেটি অত্যন্ত ভদ্র, সে কখনও নীলাঞ্জনার গা ঘেঁষে দাঁড়ায় না। সম্পূর্ণা একালের। ছেলেমেয়েদের কিছুটা বুঝতে পারেন। এরা অনেকটা পূর্ব সংস্কার মুক্ত। ইচ্ছে করলে বিয়ের আগেও একসঙ্গে শুয়ে পড়তে পারে, আবার এরা, একটি ছেলে ও মেয়ে, দিনের-পর-দিন। একসঙ্গে সময় কাটালেও পরস্পরের সম্মতি ছাড়া কেউ কারুকে ছোঁয় না।


এখন দুপুরবেলা আর সবাই চলে যায়, নীলাঞ্জনাকে হয় একলা থাকতে। ছবি আঁকার অঢেল সময়, কিন্তু রংতুলিতে হাত দেওয়ার ইচ্ছেটা চলে গেছে তার। সে জানলা দিয়ে চেয়ে থাকে। বাইরের দিকে। পুকুরের জলে বৃষ্টির ফোঁটা পড়ার দৃশ্যটা তার খুব প্রিয়।


মগ উধাও রহস্যের মীমাংসা হতে-না-হতেই অদৃশ্য একটি ঘড়ি। এটা বেশ গুরুতর ব্যাপার। টেবল ক্লক, কিন্তু মোটেই সাধারণ নয়। আজকালকার ঘড়িতে টনটন শব্দ হয় না। কিন্তু এটাত

**********
No Review
Related Books
Loading books…