বারো ঘর এক উঠোন

বারো ঘর এক উঠোন

জ্যোতিরিন্দ্র নন্দী

বারো ঘর এক উঠোন

Books Pointer Iconজ্যোতিরিন্দ্র নন্দী
Books Pointer Iconnovel

Change color

উৎসর্গ

অভিসপ্ত বারো ঘরের বাসিন্দাদের


রুচি যা আশঙ্কা করছিল।

‘সেলাই-কল বিক্রি করা ছাড়া আমি আর উপায় দেখছি না।’ বাইরে থেকে ঘুরে এসে গায়ের জামা খুলতে খুলতে শিবনাথ বলল, ‘সেলাইর মেশিন বড়, না অপমান বড়।’

‘কেউ দিলে না, আর পঞ্চাশটা টাকা দিতে পারে এমন একজন বন্ধু নেই তোমার কলকাতা শহরে!’ রুচি অবাক।


‘ছিল, যবে দি গ্রেট হিমাল...