Home
বুড়োর দোকান

বুড়োর দোকান

সুনীল গঙ্গোপাধ্যায়

বুড়োর দোকান

সুনীল গঙ্গোপাধ্যায়
short story

Change color


দিনেরবেলা কেউ কোনওদিন এ-দোকান খোলা দ্যাখেনি। অন্য দোকান যখন বন্ধ হয় তখন এই দোকান খোলে। কোনও অচেনা খদ্দের এ-দোকানের সামনে এসে দাঁড়ালে ধমক খায়।

দশ-বারোটা সোডার বোতল আর অনেকগুলো সিগারেটের প্যাকেট সাজানো রয়েছে, তার মধ্যে অবশ্য বেশির ভাগই খালি। ইলেকট্রিক কানেকশান নেই, একটা পেট্রোম্যাক্স জ্বলে শাঁ-শাঁ শব্দ করে। দোকানের মালিকের নাম বুড়ো হলেও সে কিন্তু যথেষ্ট বুড়োনয়। তার মাথার চুল এখনও। অনেক কাঁচা আছে। তার মুখের চামড়ায় কুঞ্চন শুরু হয়নি, চোখ দুটোই বেশ পরিষ্কার। বয়েস হবে পঞ্চান্ন-ছাপান্ন, বেশ মজবুত চেহারা, কালো কুচকুচে রং বেশ লম্বা বলেই একটু ঝুঁকে পড়া। একটা ধুতি পাট করে লুঙ্গির মতন পরা, গায়ে হাফ হাতা গেঞ্জি। এই তার প্রতিদিনের পোশাক, শীতকালে এর ওপর নস্যিরঙা আলোয়ান জড়িয়ে নেয়। ডান বাহুতে একটা বড় রুপোর তাবিজ।



লোকটির ডাক নাম বুড়ো, ছেলেবেলা থেকেই সবাই তাকে বুড়ো বলত, এখন অনেকে বলে বুড়োদা।



সন্ধে সাড়ে সাতটা নাগাদ এসে বুড়োদা রোজ তার দোকানের ঝাঁপ খোলে। তারপর ধূপ ধুনো। দেয়। বহুদিন আগেকার একটা ক্যালেন্ডারের লক্ষ্মীর ছবি বাঁধানো আছে, সে ছবি এখন চেনাই বেশ শক্ত। পেট্রোম্যাক্স জ্বালার সময়েই দু-চারজন পুরোনো খদ্দের কাছাকাছি ঘুরঘুর করতে। থাকে। বুড়োদা তাদের পাত্তাই দেয় না। ওপরের পাটাতনে বসবার আগে তার আরও কাজ বাকি থাকে। দোকানের নীচের খুপরিতে দুটো বালতি রাখা থাকে, কাছেই টিউবওয়েল, সেই বালতি দুটোতে জল ভরতে হবে। তারপর কাচের গেলাস ধুতে হবে গোটাদশেক।


ওপরে ওঠবার সময় একটা গামছায় পায়ের তলা ভালো করে মুছে নেয় বুড়োদা। তারপর লক্ষ্মীর ছবির দিকে চোখ বুজে, হাত জোড় করে প্রণাম শেষ করে মুখ ঘুরিয়ে জিগ্যেস করে, কত?


আগে থেকে অপেক্ষমান দুই খদ্দের কাছে এসে বলে, পাঁচ আউন্স করে লাগাও, বুড়োদা। এত দেরি করলে, যে হাই উঠে গেল মাইরি।



দোকানের ভেতরের দিকে দেওয়ালের গায়েই একটা খুব ছোট জানলা আছে। সেটা ঢাকা থাকে সোডার বোতলে। তার মধ্য দিয়ে হাত গলিয়ে একটা বোতল বের করে আনে বুড়োদা। বোতলটার গায়ে কোনও লেবেল নেই, মুখে একটা শোলার ছিপি আঁটা।


একজন খদ্দের জিগ্যেস করলে, মালটা ভালো তো?


বুড়োদা বলল, কাল তো এই মালই খেলি, খারাপ ছেল? নাকি কালকের কথা সব ভুলে মেরে দিয়েছিস?


প্রথমে একটি গেলাসে সামান্য কয়েক ফোঁটা ঢেলে এক চুমুক মেরে দিল বুড়োদা নিজেই। তারপর গরম স্রোতটি যখন তার বুকের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই অবস্থায় অনুভব করে সে হৃষ্ট স্বরে বলল, মাল ঠিক আছে!


এবারে খদ্দেরদের দুটি গেলাসে বোতলের বাংলা ঢেলে দিয়ে বুড়োদা জিগ্যেস করলে, সোডা?


সোডা নিলে বুড়োদা নিজেই সোডার বোতল খুলে দেবে। আর কোনও খদ্দের যদি শুধু জল মেশাতে চায় তাহলে তাকেই বালতি থেকে জল নিয়ে নিতে হবে। দু-চারজন স্পেশাল খদ্দেরের জন্য অবশ্য আলাদা খাতির আছে।


—এক প্যাকেট সিগারেট দাও, বুড়োদা। তুমি ঠিক ধরেছ, কাল রাত্তিরের অনেক কথা ভুলে মেরে দিয়েছি। কিছু ঝনঝাট হয়েছিল?


সিগারেট প্যাকেটটা বাড়িয়ে দিয়ে বুড়োদা বলল, নটাকা পঁচিশ দে। তুই আজকাল বড় ঝনঝোটিয়া হচ্ছিস নিতাই। কাল তুই ভদ্দরলোকের পেছনে লেগেছিলি কেন র‍্যা?


—কোন ভদ্দরলোক, বুড়োদা?


নিতাই এর সঙ্গী বলল, ওই যে রে, প্যান্ট-কোট পরে আসে!


নিতাই বললে, দাঁড়া বাবা, আর-একটু খাই। নেশাটা জমুক, তারপর যদি মনে পড়ে।


সামনেই মস্ত বড় রাস্তা, সেখান দিয়ে অনবরত দোতলা বাস, একতলা বাস, মিনি বাস, ট্যাক্সিতে হাজার-হাজার লোক যাচ্ছে, এ ছাড়া আছে রিকশা। এইসব যাত্রীরা অনেকেই এখান দিয়ে যাওয়ার সময় রাস্তার একটা দিকে কৌতূহলী চোখে তাকায়। কিন্তু কিছুই দেখা যায় না। এখানে যে রোমাঞ্চকর পল্লিটি আছে তার প্রায় সব বাড়ির জানলাই সন্ধের পর থেকে বন্ধ থাকে। অথচ ভেতরে আলো জ্বলে।



পরশু এ-পাড়ায় একটা মার্ডার হয়েছে। হ্যাঁ, মার্ডারই, কেন না এ-পাড়ায় কেউ খুন বলে না। সচরাচর। সন্ধ্যারানির ফ্ল্যাট, যে বাড়িতে সন্ধ্যারানি নামে কেউ থাকে না, কেন যে বাড়িটির ওই নাম তা এখন অনেকেই জানে না—সেই বাড়িতে ছবিরানির ঘরে দুই ফ্রেন্ড এসেছিল। এদের মধ্যে একজন বাঁধা, আর-একজন নতুন, দুজনেই আগে থেকে টেনে এসেছিল অনেকটা, আবার সঙ্গে রামের বোতলও এনেছিল। ওরা দুজনেই হোল নাইট থাকতে চায়, ছবিরানি কিছুতেই রাজি নয়, এ-বাড়িতে সেরকম রেওয়াজ নেই। হোলনাইটের বাবু শুধু একজনই হতে পারে। দুজনের। মধ্যে কে থাকবে তা ওরা বুঝে নিক। তাই নিয়ে গোলমাল, ঝগড়া, হঠাৎ একসময় নতুন বাবুটি বাঁধা বাবুর পেটে ছুরি বসিয়ে দিল, তারপর সেই সেই রক্তাক্ত ছুরি নাচাতে-নাচাতেই ছুটে গেল বাড়ির বাইরে।


তাই নিয়ে বেশ সরগরম হয়েছিল পরশু রাতে। চার-পাঁচজন দালাল আর নোকর অনেকখানি। তাড়া করে গিয়েছিল সেই ছুরিওয়ালাকে। সে নাকি তার ফ্রেন্ডকে শুধু মার্ডার করেনি, তার পকেটের টাকাপয়সাও সব হাতিয়ে নিয়ে গেছে। ছুরিওয়ালা শেষপর্যন্ত ধরা পড়েনি অবশ্য, কিন্তু একটু বাদে পুলিশের গাড়ি এসে ছবিরানি আর সেই দালাল-নোকর কয়েকজনকে ধরে নিয়ে গিয়েছিল থানায়। ভোরের আগেই তারা ফিরে এসেছে।


আজ সন্ধেবেলা সেই ঘটনার সামান্য রেশও নেই এখানে। স্বাভাবিকভাবে লোকজন যাচ্ছে, আসছে, ট্যাক্সি এসে থামছে ঘনঘন। এখানে কেউ পুরোনো কথা মনে রাখে না। মাসে একটা দুটো খুন তো হবেই। কলকাতার কোন পাড়াতে সেরকম খুন না হয়?


নিতাইয়ের মতন আর দু-চারজন যারা সন্ধে হতে-না-হতেই বুড়োদার দোকানের সামনে এসে ভিড় জমায় ওরা এ-পাড়ার বাবুও নয়, দালালও নয়, এমনিই এখানে ঘুরঘুর করে। একটা কিছু জীবিকা আছে নিশ্চয়ই, নইলে প্রত্যেক সন্ধেবেলা মাল খাওয়ার পয়সা পায় কোথায়? বুড়োর কাছে ধারে কারবার নেই।


নিতাই-এর সঙ্গে আরও চার-পাঁচজন জুটেছিল, এর মধ্যে চারবার পাঁচ আউন্স করে খাওয়া হয়ে গেছে। এই সময় কথাবার্তাগুলো জোরে-জোরে হয়, হাসি শুরু হলে আর থামতেই চায় না। বালু আর তার দলটা এসে দাঁড়াতেই ওরা চুপ করে গেল।



বাল্লু ছফুটের বেশি লম্বা, কিন্তু তার সঙ্গী দুজন বেঁটে। ওরা সব সময় বাল্লুর দুপাশে দাঁড়ায় বলেই বাল্লুকে আরও ঢ্যাঙা দেখায়। বাল্লু পরে পায়ের সঙ্গে সাঁটা কালো রঙের প্যান্ট আর একটা কালো টি-শার্ট। তার কপাল অনেকখানি চওড়া, অর্থাৎ সামনের দিকে টাক। বাল্লুর মুখখানা অবিকল বুল ডগের মতন। অনেকেই জানে বাল্লু এ-পর্যন্ত তিনটে মার্ডার করেছে, অথচ জেল খেটেছে মাত্র দুবছর। বাল্লুকে সবাই সমীহ করে এখানে।


বাল্লুর কায়দাই আলাদা। দোকানের কাউন্টারে দু-হাত দিয়ে দাঁড়িয়ে ইচ্ছাকৃত কর্কশ স্বরে বলে, একটা বোতল লাগাও বুড়োদা।


তিনটে গেলাস নিয়ে সে তার সঙ্গীদের জন্যে অল্প-অল্প ঢালে, নিজের গেলাসটা একেবারে ভরতি করে নেয়। সে জল বা সোডা মেশাবার ধার ধারে না। নিজের গেলাসটা তুলে সে প্রথমে কপালে ঠেকায়, তারপর বলে, লে!


এক চুমুকে সে তার গেলাস সাবাড় করে দেয়।


বুড়োদা তার দিকে তাকিয়ে মুচকি-মুচকি হাসে। বাল্লু গেলাস নামাবার পর জিগ্যেস করে, কীরকম টেস পেলি, মালটার জোর আছে না?


গলা খাকারি দিয়ে বাল্লু বলল, চলবে। আর-একটা লাগাও!


দশ মিনিটে দুবোতল শেষ করে বাল্লু তার দুই সঙ্গীর কাঁধে চাপড় মেরে বলে, চল।


পকেট থেকে একটা পঞ্চাশ টাকার নোট বার করে ছুঁড়ে দিয়ে বলে, বাকিটা জমা রেখে দিও!


তারপর সদলবলে সে চলে যায় ভেতরের দিকে।


শুধু যে নিতাই বা বাল্লুর মতন খদ্দেররাই আসে এখানে তা নয়। ছুটকো ছাটকা নেশাডুরা আসে। যেসব বাবুরা এ-পাড়ায় বসতে আসে, তারা সাধারণত মেয়েদের ঘরে বসে বিলিতি খায়। বাইরে বেরুবার সময় তারা এদিক-ওদিক চেয়ে সুট করে কেটে পড়ে, বুড়োর দোকানের সামনে দাঁড়ায় না।


বাবু শ্রেণির লোকও দু-চারজন আসে। যারা ধরমতলা অঞ্চলের বারগুলোতে মাল খায়, তারা কেউ-কেউ বাড়ি ফেরার পথে এখানে একবার থামে। তারা আধা মাতাল হয়েই আসে, তবু আর একটু না খেলে চলে না। কারুর-কারুর আবার বিলিতি খাবার পরও খানিকটা বাংলা না প্যাঁদালে মনে ফুর্তি আসে না ঠিক।


নিতাইয়ের সঙ্গী নিতাইয়ের পাঁজরে একটা কনুইয়ের খোঁচা মেরে বলল, ওই দ্যাখ, আজ আবার এয়েছে।


ট্যাক্সি থেকে নামল তিনটি বাবু শ্রেণির ছোকরা। একজনের শরীরে পুরোপুরি স্যুট-টাই, অন্য দুজনেরও ফিটফাট পোশাক। তিনজনেই অল্প-অল্প টলছে।


স্যুট-টাই কাউন্টারের ওপর তার পোর্ট ফোলিওটা রেখে বলল, কেমন আছ, বুড়োদা? একটু বিষ দেবে?



বুড়োদা হেসে বলল, আবনাদের জন্যে তো রেডি করে রেখিছি। স্যাম্পেলের মাল আছে।



সব বোতলগুলোতেই চোলাই, তবু কেন যেন স্যাম্পেলের বোতল শুনলেই সবাই মনে করে সে জিনিসটা উৎকৃষ্ট।


স্যুট-টাই-এর দুই সঙ্গীর মধ্যে একজনের ঝাঁকড়া চুল, অন্যজনের সরু দাড়ি। তিনজনেরই বয়েস তিরিশের এদিক-ওদিক। বেশ ফুর্তিবাজ ধরনের। টাইবাবুটি কোনও অফিসে বড় কাজ করে, অন্য দুজনও এলেবেলে নয়। সার্থকতার পথ তাদের চরিত্রে এক ধরনের ব্যক্তিত্ব এনে দিয়েছে। তবু সার্থকতার প্রতি খানিকটা বিদ্রোহ দেখাতেই বোধহয় এরা এই বে-আইনি, অতি সস্তার মদের দোকানটাতে আসে।


টাইবাবু কাউন্টারের ওপরে উঠে পা ঝুলিয়ে বসে। একটা বোতল কিনে তিন বন্ধু ভাগ করে নেওয়ার পর ঝাঁকড়া চুল বলে, বুড়োদা, তুমি একটু খাও। কই, তোমার গেলাস কোথায়?


প্রত্যেকটি নতুন বোতল ভাঙবার সময় বুড়োদা নিজে আগে কয়েক ফোঁটা চেখে দেখে জিনিসটা ঠিক আছে কি না। এই করতে-করতেই শেষের দিকে তার নেশা হয়ে যায়। নেশাটি টইটুম্বুর হলেই বুড়োদা তখন দোকানের ঝাঁপ বন্ধ করে দেয়।


বুড়োদা বলল, নিচ্ছি, নিচ্ছি, আবনারা আগে খান।


টাইবাবু বলল, না, ও-কথা শুনছি না, তুমি গেলাসে না ঢাললে আমরা চিয়ার্স করতে পারছি না! সরু-দাড়ি অবশ্য আগেই নিজের গেলাসটা এক চুমুকে শেষ করে ফেলেছে। তার ধৈর্য কম! গেলাসটা ঠক করে নামিয়ে রেখে সরু দাড়ি বলল, এসে গেছে!


একটা ব্ল্যাক মারিয়া এসে থেমেছে রাস্তার ওপাশে। পুলিশ এলে একটু সম্ভ্রমের ভান দেখাতেই হয়। সবাই গেলাস নামিয়ে রাখে, ফুটপাথে দাঁড়িয়ে যারা খাচ্ছিল, তারা এদিক ওদিক ছড়িয়ে যায়। পাশেই একটা শাল রিপেয়ারিং শপ, সেটা এসময় বন্ধ থাকে অবশ্য। তার সামনের রকটা


অন্ধকার, সেখানে কেউ-কেউ উঠে দাঁড়ায়।


পুলিশের গাড়িটা চুপচাপ দাঁড়িয়েই আছে, তার থেকে নামছে না কেউ। বুড়োদা এক দৃষ্টে তাকিয়ে আছে সেদিকে।


টাইবাবু বলল, কী ব্যাপার, বুড়োদা, ব্যাটারা ঘাপটি মেরে রইল কেন? তুমি কি এ-মাসের পার্বনী দাওনি নাকি?


বুড়োদা বলল, হ্যাঁ, দিইচি। মাস পালাতেই পাওনাদারের মতন এসে-এসে হাত পাতে যে!


—তবু ওদের মাঝে-মাঝে কোটা ফুলফিল করতে হয়। কয়েক জনকে এ-পাড়া থেকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে রেকর্ড ঠিক রাখে। আজ বোধহয় কয়েকটাকে ধরবে।


—আপনারা চুম মেরে বসে থাকুন তো! পয়সা দিইচি, অমনি যখন-তখন এসে ধরলেই হল! বাপের জম্মো থেকে দেখচি শালাদের!


—তুমি চিন্তা কোরো না, বুড়োদা, আমার এই যে দুই বন্ধুকে দেখছ, এরা খুব ভালো পুলিশ ট্যাকল করতে পারে!


বুড়োদা কী বুঝল কে জানে, বলল, সে আমি জানি! এক শালা নতুন ইনসপেকটর এয়েছে, ভারি টেটিয়া। নতুন তো, এখনও বিষ দাঁত ভাঙেনি!


পুলিশের গাড়িটা ইউ-টার্ন নিয়ে চলে এল এদিকের ফুটপাথে। নিতাই আর অন্য যারা ছিল সবাই পোঁ-পোঁ দৌড় দিল তাই দেখে। শুধু এই তিন বন্ধু জায়গা ছেড়ে নড়ল না।


গাড়ি থেকে নেমে এল একজন তরুণ ইনসপেকটর। বুড়োদার দোকানের থেকে হাতপাঁচেক দূ

**********
No Review
Related Books
Loading books…