Home
নোনা মিঠা

নোনা মিঠা

সৈয়দ মুজতবা আলী

নোনা মিঠা

সৈয়দ মুজতবা আলী
short story

Posted byকমলা কান্ত11-Sep-2025

Change color

থার্মোমিটার দেখে, কাগজ-পত্র ঘেঁটে জানা যায়, লাল-দরিয়া এমন কিছু গরম জায়গা নয়। জেকবাবাদ পেশাওয়ার দূরে থাক, যাঁরা পাটনা-গয়ার গরমটা ভোগ করেছেন তাঁরা আবহাওয়া দফতরে তৈরী লাল-দরিয়ার জন্মকুণ্ডলী দেখে বিচলিত তো হবেন-ই না, বরঞ্চ ঈষৎ মৃদু হাস্যও করবেন। আর উন্নাসিক পর্যটক হলে হয়ত প্রশ্ন করেই বসবেন, ‘হাল্কা আল্‌স্‌টারটার দরকার হবে না তো!’


অথচ প্রতিবারেই আমার মনে হয়েছে, লাল-দরিয়া আমাকে যেন পার্ক সার্কাসের হোটেলে খোলা আগুনে ঘুরিয়ে ঘুরিয়ে শিক-কাবাব ঝলসাচ্ছে। ভুল বললুম ; মনে হয়েছে, যেন হাঁড়িতে ফেলে ঢাকনা লেই দিয়ে সেঁটে আমাকে ‘দম্‌-পুখ্‌তে’র রান্না বা ‘পুটপক্ক’ করেছে। ফুটবলীদের যে রকম ‘বগি’ টিম হয়, লাল-দরিয়া আমার ‘বগি সী’।


সমস্ত দিনটা কাটাই জাহাজের বৈঠকখানায় হাঁপাতে হাঁপাতে আর বরফভর্তি গেলাসটা কপালে ঘাড়ে নাকে ঘষে ঘষে, আর রাতের তিনটে যামই কাটাই রকে অর্থাৎ ডেকে তারা গুনে গুনে। আমার বিশ্বাস ভগবান লাল-দরিয়া গড়েছেন চতুর্থ ভূতকে বাদ দিয়ে।ওঁর সমুদ্রে যদি কখনো হাওয়া বয় তবে নিশ্চয়ই ‘কিম্‌-ভূত’ই বলতে হবে।


তাই সে রাত্রে ব্যাপারটা আমার কিম্ভুত বলেই মনে হল।


ডেক চেয়ারে ঘুমিয়ে পড়েছিলুম। ঠিক ঘুম নয়, তন্দ্রা। এমন সময় কানে এল, সেই লাল-দরিয়ায়, দেশ থেকে বহুদূরের সেই সাত সমুদ্রের এক সমুদ্রে—সিলেটের বাঙাল ভাষা। স্বপ্নই হবে। জানতুম, সে জাহাজে আমি ছাড়া আর কোনো সিলেটি ছিল না। এরকম মরমিয়া সুরে মাঝ রাতে কে কাকে ‘ভাই, হি কথা যদি তুলচস—’ বলতে যায়? খেয়ালী-পোলাও চাখতে, আকাশকুসুম শুঁকতে, স্বপ্নের গান শুনতে কোনো খরচা নেই ;—তাই ভাবলুম চোখ বন্ধ করে স্বপ্নটা আরো কিছুক্ষণ ধরে দেখি।


কিন্তু ঐ তো স্বপ্নের একটিমাত্র দোষ। ঠিক যখন মনে হবে, বেশ জমে আসছে, ঠিক তখনই ঘুমটি যাবে ভেঙে। এ-স্থলেও সে আইনের ব্যত্যয় হল না। চোখ খুলে দেখি, সামনে—আমার দিকে পিছন ফিরে দুজন খালাসি চাপা গলায় কথা বলছে।


বেচারীরা! রাত বারোটার পর এদের অনুমতি আছে ডেকে আসবার। তাও দল বেঁধে নয়। বাকি দিনের অসহ্য গরম তাদের কাটাতে হয় জাহাজের পেটের ভিতরে।


সিলেট নোয়াখালির লোক যে পৃথিবীর সর্বত্রই জাহাজে খালাসির কাজ করে সে কথা আমার অজানা ছিল না। কিন্তু আমার বিশ্বাস ছিল, তারা কাজ করে মালজাহাজেই ; এই ফরাসী যাত্রীজাহাজে রাত্রি দ্বিপ্রহরে, তাও আবার নওয়াখালি চাটগাঁয়ের নয়, একদম খাঁটি আমার আপন দেশ সিলেটের লোকের সঙ্গে দেখা হয়ে যাবে তার সম্ভাবনা স্বপ্নেই বেশি, বাস্তবে কম।


এরা কথা বলছিল খুবই কম। যেটুকু শুনতে পেলুম, তার থেকে কিন্তু একথাটা স্পষ্ট বোঝা গেল, এদের একজন এই প্রথম জাহাজের কামে ঢুকেছে এবং দেশের ঘরবাড়ির জন্য তার মন বড্ড উতলা হয়ে গিয়েছে। তার সঙ্গী পুরনো লোক ; নতুন বউকে যেরকম বাপের বাড়ির দাসী সান্ত্বনা দেয়, এর কথার ধরন অনেকটা সেই রকমের।


আমি চুপ করে শুনে যাচ্ছিলুম। শেষটায় যখন দেখলুম ওরা উঠি-উঠি করছে তখন আমি কোনো প্রকারের ভূমিকা না দিয়েই হঠাৎ অতি খাটি সিলেটিতে জিজ্ঞেস করলুম, ‘তোমাদের বাড়ি সিলেটে কোন গ্রামে?’


সিলেটের খালাসিরা দুনিয়ার তাবৎ দরিয়ায় মাছের মত কিলবিল করে এ সত্য সবাই জানে, কিন্তু তার চেয়ে ঢের বড় সত্য—সিলেটের ভদ্রসন্তান পারতপক্ষে কখনো বিদেশ যায় না। তাই লাল-দরিয়ার মাঝখানে সিলেটি শুনে আমার মনে হয়েছিল ওটা স্বপ্ন,—সেইখানে সিলেটি ভদ্রসন্তান দেখে ওদের মনে হল, আজ মহাপ্রলয় (কিয়ামতের দিন) উপস্থিত! শাস্ত্রে আছে, ঐ দিনই আমাদের সক্কলের দেখা হবে একই জায়গায়। ভূত দেখলেও মানুষ অতখানি লাফ দেয় না। দু’জন যেভাবে এক-ই তালে-লয়ে লাফ দিল তা দেখে মনে হল ওরা যেন ঐ কর্মটি বহুদিন ধরে মহড়া দিয়ে আসছে।


উভয় পক্ষ কথঞ্চিৎ শান্ত হওয়ার পর আমি কেস খুলে ওদের সামনে ধরলুম। দু’জনেই একসঙ্গেকানে হাত দিয়ে জিভ কাটল। আমাকে তার চেনে না বটে—আমি দেশ ছেড়েছি ছেলেবেলায়—তবে আমার কথা তারা শুনেছে, এবং আমার বাপঠাকুদ্দার পায়ের ধুলো তারা বিস্তর নিয়েছে, খুদাতালার বেহদ্‌ মেহেরবানি, আজ তারা আমার দর্শন পেল, আমার সামনে ওসব—তওবা, তওবা ইত্যাদি। আমার দৃঢ় বিশ্বাস, আমার দেশের চাষারা ইয়োরোপীয় চাষার চেয়ে ঢের বেশি ভদ্র।


খালাসি জীবনের কষ্ট এবং আর পাঁচটা সুখ-দুঃখের কথাও হল। দুঃখের কথাই পনরো আনা তিন পয়সা। বাকি এক পয়সা সুখ—অর্থাৎ মাইনেটা, সেই এক পয়সাই পঁচাত্তর টাকা। ঐ দিয়ে বাড়িঘর ছাড়াবে, জমিজমা কিনবে।


শেষটায় শেষ প্রশ্ন শুধালুম, ‘আহারাদি?’ —রাত তখন ঘনিয়ে এসেছে।


বললে, ‘ঐ তো আসল দুঃখ হুজুর। আমি তো তবু পুরানো লোক। পাউরুটি আমার গলায় গিঁট বাঁধে না। কিন্তু এই ছেলেটার জান পান্তা ভাতে পোঁতা। পান্তা ভাত! ভাতেরই নেই খোজ, ও চায় পান্তা ভাত! মূলে নেই ঘর, পুব দিয়ে তিন দোর। হুঃ!’


আমি আশ্চর্য হয়ে বললুম, ‘সে কি কথা! আমি তো শুনেছি, আর কিছু না হোক তোমাদের ডাল-ভাত প্রচুর খেতে দেয়। জাহাজের কাম করে কেউ তো কখনো রোগা হয়ে দেশে ফেরেনি।’


বললে, ‘ঠিকই শুনেছেন সায়েব। কিন্তু ব্যাপার হয়েছে কি, কোনো কোনো বন্দরে চাল এখন মাগ্‌গি। সারেঙ আমাদের রুটি খাইয়ে চাল জমাচ্ছে ঐসব বন্দরে লুকিয়ে চাল বিক্রি করবে বলে। সারেঙ দেশের জাতভাই কি না, না হলে অন্ন মারার কৌশল জানবে কি করে?’


আমি বললুম,‘নালিশ-ফরিয়াদ করোনি ?’


বললে, ‘কে বোঝে কার বুলি? এদের ভাষা কি জানি, ‘ফ্রিঞ্চি’ না কি, সারেঙই একটুখানি বলতে পারে। ইংরিজি হলেও না হয় আমাদের মুরুব্বিদের কেউ কেউ ওপরওলাদের জানাতে পারতেন। ঐ তো সারেঙের কল! ধন্যি জাহাজ ; ব্যাটারা শুনেছি কোলা ব্যাঙ ধরে ধরে খায়! সেলাম সায়েব, আজ উঠি। দেরি হয়ে গিয়েছে। আপনার কথা শুনে জান্‌টা—’


আমি বললুম, ‘ব্যস, ব্যস।’


॥ ২ ॥


মাঝ রাতের স্বপ্ন আর শেষ রাতের ঘটনা মানুষ নাকি সহজেই ভুলে যায়। আমার আবার চমৎকার স্মৃতিশক্তি—সব কথাই ভুলে যাই। তাই ভাতের কেচ্ছা মনে পড়ল, দুপুরবেলা লঞ্চের সময় রাইসকারি দেখে।


জাহাজটা ফরাসিস ফরাসিসে ভর্তি। আসলে এটা ইণ্ডো-চীন থেকে ফরাসী সেপাইলস্কর লাদাই করে ফ্রান্স যাবার মুখে পণ্ডিচেরীতে একটা ঢুঁ মেরে যায়। প্যাসেঞ্জার মাত্রই পল্টনের লোক, আমরা গুটিকয়েক ভারতীয়ই উটকো মাল। খানাটেবিলে আমার পাশে বসততা একটি ছোকরা সু-লিয়োৎনা—অর্থাৎ সাবঅলটার্ন। আমার নিতান্ত নিজস্ব মৌলিক ফরাসিসে তাকে রাত্রের ঘটনাটি গল্পচ্ছলে নিবেদন করলুম।


শুনে তো সে মহা উত্তেজিত। আমি অবাক! ছুরিকাঁটা টেবিলে রেখে মিলিটারি গলায় ঝাঁজ লাগিয়ে বলতে শুরু করলে, এ ভারি অন্যায়, অত্যন্ত অবিচার, ইনুই—অন-হার্ড-অব্‌—, ফাঁতাস্তিক—ফেনটাসটিক আরও কত কী!


আমি বললুম, ‘রোসো, রোসো। অত গরম হচ্ছ কেন? এ অবিচার তো দুনিয়ার সর্বত্রই হচ্ছে, আকছারই হচ্ছে। এই যে তুমি ইন্ডো-চীন থেকে সেখানে কি কোন ড্যানিয়েলগিরি করতে গিয়েছিলে, মো গাঁর্সো (বাছা)! ওসব কথা থাক, দুটি খাও।‘


ছোকরাটির সঙ্গে বেশ ভাব হয়ে গিয়েছিল বলেই কথাটা বলবার সাহস হয়েছিল। বরঞ্চ ইংরেজকে এসব কথা বলবেন, ফরাসীকে বললে হাতাহাতি বোতল ফাটাফাটির সম্ভাবনাই বেশি।


চুপ মেরে একটু ভেবে বললে, ‘হুঁ। কিন্তু এ স্থলে তো দোষী তোমারই জাতভাই ইণ্ডিয়ান সারেঙ!’


আমি বিষম খেয়ে বললুম, ‘ঐ য্-যা!’


পৃথিবীতে এমন কোনো দেশ এখনো দেখলুম না যেখানে মানুষ সুযোগ পেলে দুপুর বেলা ঘুমোয়। না । তবু যে কেন বাঙালীর ধারণা যে, সে-ই এ ধনের একমাত্র অধিকারী তা এখনো বুঝে উঠতে পারিনি। আপন আপন ডেক চেয়ারে শুয়ে চোখে ফেটা মেরে আর পাঁচটি ফরাসিসের সঙ্গে কোরাসে ঐ কর্মটি সবেমাত্র সমাধান করেছি, এমন সময় উর্দি-পরা এক নৌ-অফিসার আমার সামনে এসে অতিশয় সৌজন্য সহকারে অবনতমস্তকে যেন প্রকাশ্যে আত্মচিন্তা করলেন ; ‘আমি কি মসিয়ো অমুকের সঙ্গে আলাপ করার আনন্দ লাভ করছি?’


আমি তৎক্ষণাৎ দাঁড়িয়ে উঠে, আরো অবনতমস্তকে বললুম, ‘আদপেই না। এ শ্লাঘা সম্পূর্ণ আমার-ই।’


অফিসার বললেন, ‘মসিয়ো ল্য কমাদাঁ—জাহাজের কাপ্তান সাহেব—মসিয়োকে—আমাকে—তাঁর সর্বশ্রেষ্ঠ আনন্দাভিবাদন জানিয়ে প্রার্থনা করেছেন যে, তিনি যদি মসিয়োর উপস্থিতি পান, তবে উল্লসিত হবেন।


পাপাত্মা আমি। ভয়ে আঁতকে উঠলাম। আবার কি অপকর্ম করে ফেলেছি যে, মসিয়ো ল্য কমাদাঁ আমার জন্য হুলিয়া জারি করেছেন! শুকনো মুখে, ঢোক গিলে বললম, ‘সে-ই হবে আমার এ-জীবনের সব চেয়ে বড় সম্মান। আমি আপনার পথ প্রদর্শনের জন্য ব্যাকুল।’


মসিয়ো ল্য কমাদাঁ যদিও যাত্রীজাহাজের কাপ্তান, তবু দেখলুম তাঁর ঠোঁটের উপর ভাসছে আরেকখানি জাহাজ এবং সেটা সর্বপ্রকার বিনয় এবং স্তুতি-স্তোকবাক্যে টইটম্বুর লাদাই। ভদ্রতার মানওয়ারী বললেও অত্যুক্তি হয় না। তবে মোদ্দা কথা যা বললেন, তার অর্থ আমার মত বহুভাষী পণ্ডিত ত্রিভুবনে আর হয় না, এমনকি প্যারিসেও হয় না।


এত বড় একটা মারাত্মক ভ্রমাত্মক তথ্য তিনি কোথা থেকে সংগ্রহ করেছেন এই প্রশ্নটি জিজ্ঞেস করবো করবো করছি, এমন সময় তাঁর কথার তোড় থেকেই বেরিয়ে গেল, তিনি তিন ‘শ’ তিরনব্বুই বার পৃথিবী প্রদক্ষিণ করে এই প্রথম একটি মহাপণ্ডিত আবিষ্কার করেছেন। যিনি তাঁর খালাসিদের কিচিরমিচিরের একটা অর্থ বের করতে পারেন। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। তাহলে আমার মত আরো বহু লক্ষ পণ্ডিত সিলেট জেলায় আছেন। তারপর তিনি অনুরোধ করলেন, আমি যদি দয়া করে তাঁর খালাসিদের অসন্তুষ্টির কারণটি খোলসা করে বর্ণনা করি, তবে তিনি বড় উপকৃত হন। আমি তাই করলুম। তখন সেই খালাসিদের আর সারেঙের ডাক পড়লো। তারা কুরবানির পাঁঠীর মত কাঁপতে কাঁপতে উপস্থিত হল।


কাপ্তান আর জজ ভিন্ন শ্রেণীর প্রাণী। সাক্ষীর বয়স কত, সেই আলোচনায় জজেরা হেসে-খেলে সাতটি দিন কাটিয়ে দেন, কাপ্তানরা দেখলুম তিন মিনিটেই ফাঁসির হুকুম দিতে পারেন। মসিয়ো ল্য কমাদাঁ অতি শান্তকণ্ঠে এবং প্রাঞ্জল ফরাসীতে সারেঙকে বুঝিয়ে দিলেন, ভবিষ্যতে তিনি যদি আর কখনো এরকম কেলেঙ্কারির খবর পান, তবে তিনি একটিমাত্র বাক্যব্যয় না করে সারেঙকে সমুদ্রের জলে ফেলে তার উপর জাহাজের প্রপেলারটি চালিয়ে দেবেন।


যাক বাঁচা গেল। মরবে তো মরবে সারেঙটা!


পানির পীর বদরসায়েব। তাঁর কৃপায় রক্ষা পেয়ে ‘বদর বদর’ বলে কেবিনে ফিরলুম।


খানিকক্ষণ পরে চীনা কেবিনবয় তার নিজস্ব ফরাসীতে বলে গেল, খালাসিরা আমাকে অনুরোধ জানিয়েছে আজ যেন আমি মেহেরবানি করে কেবিনে বসে তাদের পাঠানো ‘ডাল-ভাত’ খাই।


গোয়ালন্দী জাহাজের মামুলি রাইসকারি খেয়েই আপনারা আ-হা-হা করেন, সেই জাহাজের বাবুর্চিরা যখন কোর্মা-কালিয়া পাঠায়, তখন কি অবস্থা হয়? নাঃ, বলবো না। দু-একবার ভোজনের বর্ণনা করার ফলে শহরে আমার বদনাম রটে গিয়েছে আমি পেটুক এবং বিশ্বনিন্দুক। আমি শুধু অন্যের রন্ধনের নিন্দা করতেই জানি। আমার ভয়ঙ্কর রাগ হয়েছে। তামাতুলসী স্পর্শ করে এই শপথ করলুম—নাঃ, থাক, আপনার বাড়িতে আমার মা-বোনদের আমি একটা লাসট্‌ চান্স দিলুম।


কাপ্তান্‌সাহেব আমার কাছে ‘চিরকৃতজ্ঞ’ হয়ে আছেন। খালাসিরা তাই এখন নির্ভয়ে খাবার নিয়ে আমার কেবিনে আসে।


করে করে জাহাজের শেষ রাত্রি উপস্থিত হল। সে রাত্রে খালাসিদের তৈরি গ্যালাব্যানকুয়েট খেয়ে যখন বাঙ্কে এ-পাশ ও-পাশ করছি, এমন সময় খালাসিদের মুরুব্বিটি আমার পায়ের কাছটায় পাটাতনে বসে হাতজোড় করে বললে, ‘হুজুর, একটি নিবেদন আছে।’


মোগলাই খানা খেয়ে তখন তবিয়ৎ বেজায় খুশ। মোগলাই কণ্ঠেই ফরমান জারি করলুম, ‘নির্ভয়ে কও।’


বললে, ‘হুজুর ইটা পরগণার ঢেউপাশা গাঁয়ের নাম শুনেছেন?’


আমি বললুম, ‘আলবাৎ! মনু গাঙের পারে।’


বললে, ‘আহা, হুজুর সব জানেন।’


মনে মনে বললুম, ‘হায়, শুধু কাপ্তেন আর খালাসি

**********
No Review
Related Books
Loading books…