Home
টাকার গাছ

টাকার গাছ

বুদ্ধদেব গুহ

টাকার গাছ

বুদ্ধদেব গুহ
short story

Posted byবেলা 07-May-2025

Change color

ভোর হয়ে গেছে। আকাশ পরিষ্কার থাকলে এতক্ষণে রোদে ঝকমক করত চারদিক। এখন উদোম আকাশের নীচে কাজল-রঙা মেঘলা-ভোরের জলজ আবহাওয়া থমথম করছে।

নিশ্বাস নিতেও ভার লাগে বুকে। কচু বনের ভিতরে আর গভীরে সিঁদুর-রঙা ব্যাঙের ছাতার নীচে নীচে অনেকগুলো কটকটে ব্যাংকুটুর কুটুর করে কুরে কুরে খাচ্ছে এই আষাঢ়ের আলসে সকালকে।

ঝমঝমিয়ে নামবে আবার একপশলাশীগগিরই। সকালের গায়ের গন্ধ শুকেই বুঝতে পেলো কেতো।

ভরসা হয় না, সাহসও হয় না ভাইবতে। সেই ছোট্টবেলা থেইক্য তা কত কী-ই কামনা কইরল, হল কোতা? একটা না একটা ফ্যাচাং কিছু ঘইটে যাবেই সময়মতো। নাঃ, কিসুই আর কামনা কইরবে না সে। ঠিক কইরেছে কেতো।


গামছাটাকে ভালো করে বেঁধে নিয়ে বিড়িতে শেষ দুটো সুখটান লাগিয়ে নেমে পড়ল বলদটার লেজ ধরে জল কাদায়। ধানের শিষগুলো সবে মাথা চাগিয়েছে পাশের জমিতে। যেখানে রোঁয়া বুনেছে ওরা। তাইচুং লাগিয়েছে এবার।



হিটর, র–র-র-র–হট হট।


হাঁইটতেও ভুল গেল নাকি বলদটা? কী জ্বালা রে বাবা। চল চল।


চলতে লাগল বলদ। পিছনে পিছনে লাঙলের উপর দাঁড়িয়ে কেতো। একবার দাঁড়িয়ে, একবার নেমে, একবার হেঁটে, একবার দৌড়ে কাদায় কাদায় ছপছপ, সড়সড় শব্দ করে লাঙলে চড়ে চলতে লাগল।


পাশেই বাবুদের পুকুর। মস্ত পুকুর। মেঘলা-সকালে সেই পুকুরের জলকে অন্ধকার ঘরের আয়নার মতো দেখাচ্ছে। তার মধ্যে ঝুঁকে পড়ে মুখ দেখছে। নারকোল, তাল, ফলসা, আতা আর একটা গর্ব গর্ব মুখের গোলাপজামের গাছ।


লাঙল-চড়া কেতো উদ্দেশ্যহীনভবে, সামনে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ অন্যমনস্ক হয়ে গেল। মাটি, ঘাস, পাতা, জল ব্যাং, গাছ, বলদ, লাঙল, সবকিছুই যেন একটু একটু করে গন্ধ ধার দিয়েছে এই সকালকে। দল বেঁধে ফড়িং উড়ছে তিড়িং তিড়িং করে কেতো আর বলদটার মাথার উপরে। ফড়িংগুলোর ডানায় সেই গন্ধটা চারিয়ে যাচ্ছে। যেন ফুতুবাবু মাছ ধরার চার ফেলেছেন গোপীপুরের পুকুরে–এমনই মিষ্টি লাগছে গন্ধটা।



একটা হেলে সাপ কাঁচকাটা হীরের মতো তার মাথা দিয়ে আয়নার মতো পুকুরের জলটাকে কেটে দু-ভাগ করে পুব থেকে পশ্চিমে চলে যাচ্ছে। ছোটো ছোটো ঢেউ উঠছে দু-পাশে। তেউগুলো দৌড়ে যাচ্ছে পারের দিকে। সাপটা গিয়ে পশ্চিমের পারে উঠেই তালগাছের নীচের জঙ্গলে মিলিয়ে গেল।


এই সবে-ঘুম-ভাঙা সকালের অলস ছবি-ছাঁদ, আলসেমি-মাখা গন্ধর মধ্যে, খেতের মধ্যে দাঁড়িয়ে ঘুম পেতে লাগল কেতোর।


এই ক্ষ্যান্তমণির জন্যে কী রাতে একটুও ঘুমোবার জো আছে! মা-বাবার কাছে যখন ঘুরঘুর করে মাথা নীচু করে, ঘোমটা দিয়ে ভালোমানুষ খুকিটির মতোন তখন বোঝার জো-টি নেই যে দিনের হেলে সাপের রূপখানি রাতের বেলা কেমন কেউটে হয়।


বিয়ের পর পর কেতোর ভালোই লাগত। বেশ বেশিই ভালো। ও যেন ভেসে যেত কুচকুচে কালো জোড়া কলাগাছের পিছল পিছল ভেলায় চড়ে বিল পেরিয়ে, গ্রাম ছাড়িয়ে, আশ্বিন মাসের উজলা জ্যোৎস্নায় ভাসা চকচকে কোনো উদলা নদী বেয়ে।


ক্ষ্যান্তমণির ছেলেপুলে হয়নি। তা-ই বোধহয় সে নতুনই আছে। একেবারে আনকোরা বিয়ের। দিনের বউ-এর মতোই। গায়ে এখনও নেবু-পাতা নেবু-পাতা গন্ধ, নেকু নেকু, পুষু পুষু, মুনু মুনু। ক্ষ্যান্তমণি বোধ হয় ক্ষ্যান্ত দেবে না কখনো।



মাটির ঘরের মেঝেতে শুতে বিয়েতে-পাওয়া শীতলপাটি আর ছোটো ছোটো দু-টি তেলচিটে বালিশ সম্বল করে ক্ষ্যান্তমণি কেতোকে নিয়ে যেসব সার্কাস-মার্কাস করে, তা সার্কাস কোম্পানির লোকে জানলেও শিউরে উঠত।


মাঝে মাঝে কেতোর বিদ্রোহ করতে ইচ্ছে হয়। সূর্য ওঠা থেকে সূর্য ডোবা ইস্তক কাজ, খালি কাজ আর কাজ। দিনে কাজ, রাতে কাজ। আরাম বলতে, সুখ বলতে কিছু নেই। এই মেহনতের বদলে তেমন কিছু সুখ-সুবিধেও পাবার নেই। কেবল কোনোক্রমে দু-বেলা দু-টি ভাত। ভাগচাষের ভাত, ভাগচাষের ডাল, কখনো-সখনো ল্যাটা কী মৌরলা কী পুঁটি। অথবা মিরগেলের বাচ্চা, বাবুদের পুকুর থেকে চুরি করে আনা।


সে একটা হতভাগা।


ভাবে কেতো। একটা টাকার গাছ থাকলে ভালো হত। সব সুখই তার কজার মধ্যে থাকত তাহলে।


কেতো তার বাপ মানকেকে চিরদিন কেতোর মাকে বলতে শুনেছে, মায়ে কিছু চাইলেই বাপ বলত টাকার তো গাছই আছে আমার।



কেতো লাঙল চালায়, টাগরায় জিভ ঠেকিয়ে শব্দ করে টিগ-টি-র-র-রর, হির রর, টু-উ-উ-উস আর ভাবে, সকাল থেকে সন্ধ্যে এই জলে-কাদায়-রোদে-শীতে এই কষ্ট আর সয় না।


টাকার গাছ! মাথায় ঘোরে। সব সময়ে।


কেতোর একটা টাকার গাছ থাকলে বড়োই ভালো হত। মা, বাবা, বউ, ছোটো ভাই, বোন, ক্ষ্যান্তমণি সকলকেই ও হাত খুলে কত কী দিতে পারত। জীবনটা কী সুখেরই হত তাহলে। যা চাইত, তাই-ই পেত। আরামের বান বয়ে যেত, দুঃখের জীবনের মরা সোঁতা দিয়ে। দিতে তো অনেককেই অনেক কিছু ইচ্ছে যায়। কিন্তু…


টাকার গাছ?


বন-বাদাড়ে, খাল-পাড়ে, ঝোপে-ঝাড়ে কোথাওই কী পাওয়া যায় না? টাকার গাছ?


তারপর লাঙলটা ঘুরোতে ঘুরোতে ভাবে দেব-দেবতা, দৈত্য-দানোর দয়া ছাড়া এসব ভাগ্য কারো হয় না। টাকার গাছ আছে নিশ্চয়ই কোনো জঙ্গলে, বাদায়, কিন্তু তার হদিস জানে না কোনো মানুষ।



তারপর বলদটাকে ঘোরাতে ঘোরাতে কেতো ভাবে, কিন্তু থাকতই যদি সে গাছ তবে কেতোর বাপ মানকে কী তাহলে খুঁজতে বেরুত না এতদিনে? শুধু মানকে কেন? গাঁয়ের সব লোকই তো দৌড়ে যেত খোঁজ পেয়ে।


শুধু যেত না মুনসের চাচা।


অদ্ভুত মানুষ এই মুনসের চাচা।


এই তো সেদিন দেখা হল। কেতো বলল, কেমন আছ মুনসের চাচা।


খুব ভালো আছি বাপ। খোদার বড়ো দয়া। খোদা বড়ো ভালোবাসেন আমাকে। ভালোবাসেন সকলকে। বড়োই সুখে আছি। তোমার লুঙিটা যে একেবারে ছিঁড়ে গেছে গো চাচা।


কেতো বলেছিল।


মুনসের চাচা চমকে উঠে বলেছিল, তাই নাকি? ওহো তাই-ই তো!



তারপর বলেছিল, তা সেলাই করে দেবখন তোর চাচি। না ছিঁড়লে সেলাই করবেটা কী?


কেতো বলেছিল, এখন চললে কোথায়?


হামিদের বড়ো জ্বররে! কচুপাতা কাটতে। মাথায় জল না ঢাললে জ্বর কমবে না।


সে কী? ডাক্তারের কাছে যাও চাচা দুপুরে।


না না বাপ। ডাক্তারে কী কইরবে? ও যিনি অসুখ দেছেন তিনিই সাইরে দেবেন। আমরা কে? হাকিমই বা কে। কম্পাণ্ডারই বা কে?


তারচারদিন পর হামিদ মারা গেছিল। কবর দেওয়া হল হামিদকে পুবের মাঠের গোরস্থানে। অনেক ফুলের গাছ সেখানে।


পরদিন চাচার সঙ্গে আবার পথে দেখা হতে কেতো বলল, কাইজটা বড়োই খারাপ কইরলে চাচা। গুণা হবে তোমার। অত কইরে বইললাম, তবু তুমি কোনোরকম ছিকিচ্ছেই কইরালে না, মেইরে ফেইললে জোয়ান ছেলেটাকে গো। আমাদের হামিদকে।



আরে বাপ, সি কতা তো বলছে সকলেই। কিন্তু যার গাছের ফুল তিনিই নেন। কেন নেন কখন নেন, তার মানে কি আমরা বুঝি?


তারপরই দাঁড়িয়ে পড়ে উপরে দু-হাত তুইলে বইলেছিল চাচা, সবই খোদার দয়া। ছালাম।


কেতো বলেছিল, কী জানি! খোদাই বল, ভগমানই বল, তুমি যে এত বিশ্বেস কর, কই তোমাকে তো সি কোনো সুখই দেলোনা। তবু দেকি তোমার ভক্তি ছেরেদ্দা মরে না।


তওবা, তওবা।


বলল, মুনসের চাচা।


তারপর আকাশের দিকে চেয়ে বলল, দেয়নি কি মেহেরবান আমাকে? সবই তো দেছেন। সুখ দেছেন শান্তি দেছেন তাঁকে বোঝার ক্ষমতা দেছেন, আর কোনটা চাইবার ছিল রে আমার?


কেতো অবাক হয়ে তাকিয়েছিল চাচার দিকে। লোকটা পাগল-টাগল হয়ে গেছে নিশ্চয়ই। নইলে যার সতেরো বছরের ছেলে মারা গেছে দু-দিন আগে, সে কি না এমন করে বলতে পারে যে খোদা শান্তি দিয়েছেন, সুখ দিয়েছেন।



কেতোর রাগ হল। বলল, তোমাকে তো খোদা সবই দেছেন, তা তেনাকে একটা টাকার গাছ দিতে বলো না তোমাকে। তোমার দইরকার থাক আর নাই-ই থাক আমার বড়ো উপগারে আসে।


মনসুর চাচা সাদা দাড়ি নাড়িয়ে কী যেন বলতে গেছিল কেতোকে।


তারপর বিড়বিড় করে বলেছিল, আচ্চা বলব, বলব এখন তেনাকে। আমার জইন্যে লয়। তোর জইন্যেই বইলব বাপ।


২.


বেয়ান-বাড়ি যাবে বলে গোলা-সাবানে কাচা নীল রঙের হাফশার্ট পরেছে বাপ। পেলাস্টিকের পাম্পশু। টেরি কেটেছে তেল মেখে। ক্ষ্যান্তমণির মা নেত্যমণির যৈবন যেতে যেতেও শরীলের গাঙে লইটকে আছে। এখনও সে কাঁটা মারলে কেতোর বাপ মানকে ভিরমি খায়। ক্ষ্যান্তমণির বিদ্যে-শিক্ষে সব মায়ের কাছেই শেখা নিশ্চয়ই।


কেতোর মা আলু আর পাঁজ ফেলে মসুর ডালের খিচুড়ি রান্না করেছিল। বাড়িতে কেতো আর কেতোর বাবা মাকে ছাড়া আর কেউই প্যাঁজ খায় না। প্যাঁজ রসুনে শরীল গরম করে। মানকের ফিরে আসার কতা ছেল। কিন্তু রান্না হবার পর ট্যাঁরা পটলা এসে খবর দিল যে তার সঙ্গে মানকেদের দেখা হয়েছিল পঞ্চমুণ্ডির সাঁকোতে। তার বাবা খবর পাঠিয়েছে যে সে রাতটা বেয়াই বাড়ি থেকেই আসবে।



কেতো বলল, ভালো কইরে ঢেইকে রেইকে দাও মা। ভোরের বেলা মাটে যাবার সময় বাসি খিচুড়ি খেইয়েই যাব।


ক্ষ্যান্তমণি নেই। কেতো ঠিক করল আজ শোবে আর সঙ্গে সঙ্গে কুম্ভকর্ণ হবে। ফিসফিস, পুটুর পুটুর, হাচোর-প্যাঁচোড় কিছুই লয়।


পেটভরে খিচুড়ি খেয়ে, মাথার কাছে এক ঘটি জল রেখে জোনাকি জ্বলা বাঁশঝাড়ের দিকে জানালা দিয়ে চেয়ে, সোঁদা মাটির গন্ধ নাকে নিয়ে ব্যাঙের ডাক শুনতে শুনতে কেতো আরামে ঘুমিয়ে পড়ল।


৩.


ঘুটঘুটে অন্ধকারে পঞ্চমুণ্ডির সাঁকো পেরিয়ে কেতো চলেছিল। খুব সাবধানে। আগে পিছে দেখতে দেখতে। ভয়ে, উত্তেজনায় বুক কাঁপছিল কেতোর। এদিকে খুব ফণীমনসার ঝাড়। ঠিক ঠিক মনে রেখেছে সব। বুড়ো বটের নীচে মা শেতলার ভাঙা দেউল। আরও এগিয়ে গেলে পিসাহেবের দরগা। এখন আর কেউ এদিকে মোটে আসে না, গোখরো আর শঙ্খচূড়ের আড্ডা এখানে। কখনো কারো গোরু ছাগল ভুল করে এদিকে চরতে এলে আর ফেরে না। তেনাদের কামড়ে মুখে গ্যাঁজলা উঠে পড়ে থাকে।



কিন্তু কার্তিক, অর্থাৎ কেতো, তবু রাতের বেলাই এসেছে। গভীর রাত। মুনসের চাচার নির্দেশ অনুযায়ী। হাতে লণ্ঠন। এখন পশ্চাতে বাঁশ না হলেই হয়! ভয়ে সারা শরীল ঘেমে উঠেছে কেতোর।


অতি সাবধানে পা ফেলছে। ভাঙা দেউল আর পোড়ো দরগার মাঝামাঝি যে শ্যাওড়া গাছ তা। থেকে দক্ষিণে কুড়ি পা হাঁটলে একটা প্রকাণ্ড সন্ধ্যামালতীর ঝাড়। সেই ঝাড়ের একেবারে ভিতরে সাদা ছোটো ছোটো, গোলগোল পাতাওয়ালা একটি ছোট্ট নাম-না-জানা গাছ। সেইটেই টাকার গাছ। সেই গাছের সামনে দাঁড়িয়ে আল্লা, টাকা দে টাকা দে, দে টাকা, টাকা দে বললেই সাদা পাতাগুলোর বদলে ফস ফস করে টাকা বেরোতে থাকবে। একাদশী, চতুর্থী আর অমাবস্যার রাত ছাড়া অন্য রাতে ওখানে যাওয়া বারণ। ঈদের চাঁদ দেখার পর পনেরো দিন একেবারেই যাওয়া মানা।


লণ্ঠনটা উঁচু করে তুলে ভয়ে দুরু দুরু বুকে কেতো শ্যাওড়া গাছটা থেকে গুণে গুণে কুড়ি পা। গিয়েই সন্ধ্যামালতীর ঝোপটা দেখতে পেল। গা ছমছম করে উঠল কেতোর। দূরে পঞ্চমুণ্ডির আসনের কাছে শেয়াল ডেকে উঠল। একসময়ে হত, আজকাল আর শিবাডভাগ হয় না দেউলে। শেয়ালগুলো মাটিতে পোঁতা মুণ্ডু টেনে বার করছে নাকি? একদল বাদুড় ঝপ ঝপ করে উড়ে এল শ্যাওড়া গাছটা থেকে। যেন কেতোকেই দেখতে। দুটো প্যাঁচা উড়ে উড়ে ঝগড়া করতে লাগল দূরে নানারকম শব্দ করে। দুরগুম, মারগুম, হাড়গুম, ধরগুম, লাশগুম।



গাঁয়ের সাহসী ছেলে কেতোর বুকও ভয়ে শুকিয়ে এল।


সন্ধ্যামালতীর ঝোপের মধ্যে ঢুকে পড়েছে কেতো এবারে। বড়ো ভয় করছে। মুনসের চাচা যখন এই টাকার গাছের হদিস দেয় তখন অদ্ভুতভাবে হেসে বলেছিল, আমাকে পরে দোষ দিসনি যেন। বাপজান।


কী যেন ফোঁস করে উঠল ঝোপের মধ্যে থেকে। সাপ। প্রকাণ্ড কেউটে সাপ। ফণা ধরে উ

**********
No Review
Related Books
Loading books…