
জে ফর জেলাসি
বুদ্ধদেব গুহ
দেরিটা নেরুলকারের সঙ্গে মিটিং-এর জন্যেই হল। বৃষ্টিও আরেকটা কারণ।
গৌতম গাড়ি থেকে নেমে রেবেলোকে দশটা টাকা বকশিশ দিল তারপর ওভারনাইট ব্যাগটা নিয়ে দৌড়ে ঢুকল সান্টাক্রজ এয়ারপোর্টের ভিতরে। একে চান্স টিকিট তায় এত দেরি। এই ফ্লাইটে যদি যেতে না পারে তাহলে মিস্টির কাছে মুখ দেখাতে পারবে না। পিয়া বলবে, মুখবিকৃত করে, বাবা হওয়ার কী দরকার ছিল তোমার?
চান্স টিকিট-হোল্ডারদের যখন ডাক পড়ে কাউন্টার থেকে তখন এমনই হুড়োহুড়ি আর ধাক্কাধাক্কি লেগে যায় যে বিচ্ছিরি লাগে। দূরপাল্লার আনরিজার্ভড সেকেন্ড ক্লাসে ওঠার জন্যে হাওড়া। স্টেশনে মজঃফরপুর অথবা কাটিহারের যাত্রীরা যেমন ধস্তাধস্তি করেন যেন তেমনই অবস্থা। স্যুটেড-ব্যুটেড হলে কী হয়, প্রকৃত ভদ্রলোক আর এদেশে দেখাই যায় না বোধহয়। মানসিকতায় সকলেই সমান। এই ব্যাপারাটা ওর রুচিতে বড়ো লাগে বলেই গৌতম চান্স টিকিট নিয়ে এয়ারপোর্টে আসতেই চায় না।
স্টিফেন বলেওছিল যে, থেকে যাও আমার বাড়িতে, আজকে ছোট্টো পার্টি আছে। স্মিতা পাতিল আর নাসিরুদ্দিন শাহকেও বলেছি। কাল সকালেই যেও। কিন্তু মেয়েটার জন্মদিনের জন্যেই আজই ফিরতে চেয়েছিল গৌতম। পরশু এসেই শ্রীধরনকে বলেও দিয়েছিল ফেরার টিকিটের কথা। সেও গানা করে আজ সকালেই মাত্র ট্র্যাভেল-এজেন্টকে বলেছে। ইন্ডিয়ান এয়ারলাইন্স কমপুটার ইনট্রোডিউস করার পর থেকে টিকিট যথেষ্ট আগে না-কাটলে অসুবিধা সত্যিই হচ্ছে।
একটাই হ্যান্ড ব্যাগ ছিল। তা ছাড়া চান্স নাম্বার সেভেন। এয়ার-বাসের ফ্লাইট। পেয়েও গেল বোডিং-কার্ড।
ব্যাগেজ চেক তো অনেকক্ষণ আগেই অ্যানাউন্সড হয়ে গেছে, ফ্লাইটও অ্যানাউন্সড হয়ে যাবে এক্ষুনি। তাই ও তাড়াতাড়ি ভিতরের দিকে এগোল। এমন সময় পেছন থেকে কে যেন ডাকল। নাম ধরে ওকে। দাঁড়িয়ে পড়ে, পেছনে তাকাতেই দেখল স্নিগ্ধ ছাইরঙের দামি সাফারি-স্যুটের বুক পকেট থেকে এগজিকিউটিভ ক্লাসের চওড়া লাল আর সাদা রঙা বোর্ডিং-পাস উঁচিয়ে রয়েছে সাম্প্রতিক-বড়োলোক স্নিগ্ধর উঁচু হয়ে-থাকা দম্ভেরই মতো।
গৌতম দাঁড়িয়ে পড়ল।
অনেকখানি সময় নিয়ে আঙুলের ফাঁকে-ধরা ফাইভ-ফাইভ-ফাইভ সিগারেটের প্রায় পুরোটাই অ্যাশট্রেতে খুঁজতে খুঁজতে বলল, অত তাড়া কীসের? চেক-ইন যখন করছ তখন প্লেন তো তোমাকে ফেলে যেতে পারবে না।
গৌতমের রাগ হল একটু। কিন্তু চেপে গেল। রাগটা কেন হল তা তক্ষুনি ও বুঝল না। হয়তো স্নিগ্ধর বুকপকেট থেকে মাথা জাগিয়ে-থাকা এগজিকিউটিভ ক্লাসের বোর্ডিং পাসটাই ওর মনে ঈর্ষা জাগালো।
স্নিগ্ধ ওর কাছে এলে দু-জনে একই সঙ্গে সিকিওরিটি এনক্লোজারে ঢুকল। বম্বে এয়ারপোর্টে হ্যান্ডব্যাগেজ চেক করে না। এইটুকু সুবিধা। বডি-চেক করিয়ে দু-জনেই ভিতরে ঢুকে পাশাপাশি দুটি চেয়ারে বসল, ল্যাভেটরিগুলো যেদিকেঞ্জ, সেই দিকে। অন্যদিকে জায়গাও ছিল না।
পকেট থেকে ফাইভ-ফাইভ-ফাইভের প্যাকেট বের করে স্নিগ্ধ গৌতমকে অফার করল।
ছেড়ে দিয়েছি।
গৌতম বলল।
কবে থেকে?
তা বছর পাঁচেক হল।
পাঁচ বছর? তার মানে পাঁচ বছর তোর সঙ্গে দেখা হয়নি আমার?
দেখা হয়েছে নিশ্চয়ই। এই তো মাস ছয়েক আগেও হল পুরোনো পাড়ার ঘন্টুদার মেয়ের বিয়েতে।
তাইই। তা হবে।
সারাদিনই মিটিং করেছে। কথা বলাই গৌতমের কাজ। যে-কথার কোনো মানে নেই, যেসব কথা। শুধুই সময় নষ্ট করবার জন্যেই বলা হয় তাতে ওর কোনোই ইন্টারেস্ট নেই। বড়ো বাজে এবং বেশি কথা বলা হয় এই পৃথিবীতে, যার একটা বড়ো অংশ বলা এবং শোনা না হলে সকলেরই হয়তো উপকার হত।
কোথায় উঠেছিলি?
স্নিগ্ধ আবার বলল।
তাজ-এ।
নীচুগলায় বলল গৌতম।
তাজমেহাল হোটেলে? নিউ-উয়িং না ওল্ড-উয়িং-এ?
চেঁচিয়ে বলল স্নিগ্ধ।
গৌতম কোনোরকমে বলল, নিউ-উয়িং-এ।
আমি যদি তাজ-এ উঠিই, তাহলে সবসময়ই ওল্ড-উইয়ং-এই উঠি। ওল্ড-উয়িংইজ ওল্ড-উয়িং। আজকাল অবশ্য আমি ওবেরয় টাওয়ার্স-এই রেগুলারলি উঠছি। আমার কার্ড আছে তো! বলেই, হিপ-পকেট থেকে পার্স বের করে কার্ডটা দেখালো।
গৌতম দেখল। দেখতে হল বলে।
গৌতমের অফিসের অনেকেরই ওবেরয়ের কার্ড আছে এবং তারা বম্বেতে এলে ওখানেই ওঠে, কার্ড-হোল্ডারদের পক্ষে একটু সস্তা হয় বলে। ও তাজ-এ ওঠে কারণ ওর ডিভিশনের
অফিসটা ফ্লোরা-ফাউনটেইন এই। ট্যাক্সি খরচটা বেঁচে যায়। তা ছাড়া, নিজের জন্যে কলম টলম, পিয়ার জন্যে হ্যান্ডব্যাগ, মিস্টির জন্যে কোলাপুরি চটি, এইসব টুকটাক কেনাকাটা করতেও সুবিধা হয় কোলাবা এবং ফ্লোরা ফাউনটেইন-এ। কিন্তু এগুলো নিতান্ত ব্যক্তিগত কারণ। স্নিগ্ধকে বিনা কারণে এত এক্সপ্লানেশন দিতে বাধ্য নয় ও। বলবেও না।
কবে এসেছিলি? বম্বেতে?
আবারও বলল স্নিগ্ধ।
পরশু।
সকালের ফ্লাইটে না বিকেলের ফ্লাইটে?
সম্পূর্ণ অপ্রয়োজনীয় প্রশ্ন। তবুও উত্তর দিতেই হল গৌতমকে। বলল, সকালে।
আমি এসেছি কাল রাতের ফ্লাইটে। অবশ্য কলকাতা হয়ে নয়। কলকাতা থেকে বেরিয়েছিলাম সোমবার। হায়দরাবাদ গেছিলাম। তারপর সেখান থেকে ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর থেকে দিল্লি। দিল্লি থেকে ওই-বম্বে। এবং আজ আবার বম্বে থেকে কলকাতা। সত্যিই আর পারি না। টায়ার্ড অফ হপিং-ইন অ্যান্ড হপিং-আউট।
স্নিগ্ধ বলল।
ওর মুখ দেখে কিন্তু মনে হল যে ও মোটেই ক্লান্ত নয়। শারীরিকভাবে ক্লান্ত হলেও হতে পারে হয়তো কিন্তু মানসিকভাবে ও যে প্রচণ্ড গর্বিত তা ওর দীপ্ত মুখই বলেছিল।
এক একজন মানুষের গর্ববোধ আলাদা আলাদা। তাদের ফীলিং অফ ইনপর্টন্স এর ক্ষেত্রও আলাদা আলাদা। প্রত্যেকের চাওয়াই এই জীবনে আলাদা আলাদা। কে যে কীসে গর্বিত হয় বোঝা মুশকিল।
চাকরি করতে হয় বলেই গৌতম চাকরি করে। চাকরি করলে ট্র্যাভেল করতে হয় বলেই ট্রাভেল করে। প্রতিটি ফ্লাইটেই উড়ন্ত প্লেনের মধ্যে এই ব্যস্ততা, এই হোটেল সংক্রান্ত কথাবার্তা চেনা ও অচেনা মানুষের মুখে শুনে শুনে ও সত্যিই ক্লান্ত। মালিকের পয়সায় ঘোরে বলেই প্লেনে যাওয়া আসা করে ও। তাজমেহাল হোটেলে থাকে। নিজের খরচে এসি চেয়ার-কার বা রিজার্ভড। সেকেন্ড-ক্লাসেই আসত। কোনো আত্মীয়র বা বন্ধুর বাড়িতে, নয় তো খুঁজেপেতে কোনো সস্তার হোটেলেই উঠতে হত। কিন্তু তা সত্ত্বেও সেই আসাটা হত অনেকই আনন্দর। ট্রেনের জানলার পাশে বসে মিস্টি তার অফুরন্ত প্রশ্নে তার বাবাকে ভরিয়ে তুলত। বলত, এটা কি বাবা? ওটা কি বাবা? আর পিয়া বুদ্ধিমতী হাসি-হাসি মুখ নিয়ে অপলকে তাকিয়ে বাবা আর মেয়ের কথোপকথন শুনত।
প্রশ্ন যখন অকৃত্রিম কৌতূহলে ভরা এবং টাটকা থাকে, তার জবাব দেওয়া তখন গভীর আনন্দেরই ব্যাপার। যেমন গৌতমের মেয়ে মিস্টির সব প্রশ্ন কিন্তু স্নিগ্ধর প্রশ্নগুলো ঠিক প্রশ্ন নয়ঞ্জ, একধরনের উত্তর। একধরনের বোকা বোকা আত্মপ্রচার সুপ্ত থাকে এই অহেতুক চিকৃত সব প্রশ্নে।
তোর গাড়ি আসবে তো রে?
স্নিগ্ধ বলল।
হুঁ।
তোর সেই ফিয়াটটাই আছে। না বদলেছিস?
হুঁ।
হুঁ মানে?
ওই!
আসলে গৌতম ফিয়াটটা বিক্রি করে দিয়ে মারুতি নিয়েছে একটা। মিস্টিরই ইচ্ছেতে। অফিস থেকে দেওয়া একটি কন্টেসা আছে অবশ্য। সেটা অফিসের ড্রাইভারই চালায়। কিন্তু এত কথা স্নিগ্ধকে বলার ইচ্ছের প্রয়োজন আদৌ বোধ করল না ও। এড়িয়ে গিয়ে, মুখে ওইটুকুই বলল, ওই।
দশ বছরের মেয়ে মিস্টি মারুতির পেছনের কাচের দরজাটা তুলে দিয়ে মোড়া পেতে বসে সেখানে। অনেকেই বলে যে, খুব ডেঞ্জারাস। পেছন থেকে ধাক্কা মারলে…
গৌতম তবুও মেয়েকে বারণ করে না। এখন মানুষের পক্ষে বেঁচে থাকাটাই ডেঞ্জারাস। জন্ম। থেকে মৃত্যু। গৌতমদের জীবনগুলো তাও কাটিয়ে দিল একরকম করে। মিস্টিদের যা জীবন, যা পড়াশোনা, এই বয়সেই ওদের যা কর্তব্য-দায়িত্ব, চবিবশ ঘন্টার দিনে ষোলো ঘন্টা কাজ, যে। গভীর প্রতিযোগিতাঞ্জ, তাতে নানারকম ডেঞ্জার নিয়েই ওদের ঘর করতে হবে। ওদের জীবন হবে সত্যি সত্যিই হাইলি-ডেঞ্জারাস। প্রতিক্ষণই হাইপারটেনশানের। পিয়া বা গৌতমের সাধ্য কী যে তাদের ভালোবাসার সন্তানকে এই বিপদের হাত থেকে বাঁচিয়ে রাখে। মাঝে মাঝেই মিস্টিকে এই পৃথিবীতে এনেছে বলে আফশোস করে। মেয়েটার শৈশব বলে কিছুমাত্র নেই। এখন হয়তো কোনো শিশুরই নেই। একথা ঠিক যে, মিস্টিরা যা এবং যতরকম শিক্ষা পাচ্ছে তার ছিটেফোঁটাও ওরা পায়নি। গৌতমরা সাদামাটা বাঙালি স্কুলেই পড়েছিল। বলতে গেলে, অশিক্ষিতই ছিল ওরা একরকম মিষ্টিদের বয়সে, মিস্টিদের তুলনায়। কিন্তু এও ঠিক যে দলবেঁধে ওরা তুমুল বৃষ্টির মধ্যে খালিপায়ে ফুটবল খেলেছে কাকভেজা হয়ে, ঘুড়ি উড়িয়েছে। রথের। মেলায় গেছে রাসবিহারী অ্যাভেনিউর মোড়ে আর পদ্মপুকুরে পাঁপড়ভাজা খেতে আর তালপাতার ভেঁপু কিনতে। ফাঁকা নির্জন ট্রাম রাস্তায় ট্রাম লাইনের পাশের ইলেকট্রিক পোস্টের সঙ্গে কান। লাগিয়ে ট্রাম-যাতায়াতের আশ্চর্য আওয়াজ শুনেছে প্রাণ ভরে। বড়ো সহজেই গভীর সুখে আশ্চর্য হতে পেরেছে ওরা। তখন বিনি-পয়সাতে অনেকই আনন্দ পাওয়া যেত। অনেক সহজ সুন্দর অবসরের ছিল জীবন। মিস্টিদের এই এত বিষয়ের জ্ঞান, এই দ্রুতগতি জেট-প্লেন, এইসব ফাইভ-স্টার তাজমেহাল বা ওবেরয়-শেরাটন না থাকলেও জীবন তখন পরিপূর্ণ ছিল কানায় কানায়। আনন্দরঞ্জ, অনাভাবের জীবন। আজ এত কিছু হয়েও লাভ বোধহয় হয়নি কিছুই।
মানুষের আসলে কী যে চাইবার ছিল মানুষ হয়ে বেঁচে থাকবার জন্যে তাইই তো ভুলে গেছে আজকের মানুষ।
আমি তো বুক করে ফেললাম একটা।
স্নিগ্ধ হঠাৎ বলল।
ওর ভাবনার জাল ছিঁড়ে যাওয়াতে চমকে উঠল গৌতম!
মানুষের ভাবনার মতো দ্রুতগতি কোনো জেট-প্লেন কোনোদিনও বানাতে পারবে না মানুষ। মানুষের নিজস্বতার কাছেই, যা কিছুই সে জন্মসূত্রে মানুষ হওয়ার সুবাদে পেয়েছিল সেই সবকিছুর কাছেই তার সবচেয়ে বড়ো হার। জেট-প্লেন আর ফাইভ-স্টার হোটেল কোনোদিনও একজন মানুষকে তার নিজস্বতা তাকে যা দিতে পারত, তা দিতে পারবে না।
বুঝলি, বুক করেই ফেললাম।
এবারে কথা বলতেই হল গৌতমের।
বলল, কী?
স্ট্যান্ডার্ড-টু-থাউজ্যান্ড। প্রায় আড়াই লাখ মতো পড়বে অন রোড। বলেছি, সাদা অথবা কালো দিতে। কালোতে পালিশ বেশি ভালো ওঠে। কালো কিন্তু দেখিনি! তুই কি দেখেছিস?
নাঃ।
গৌতম বলল। সংক্ষেপে। একটা হাই তুলে।
একটা মারুতি, একটা অ্যাম্বাসাডর আর একটা কন্টেসা আছে অবশ্য। কিন্তু আমার মেয়ের খুবই শখ স্ট্যান্ডার্ড-টু-থাউজ্যান্ডের। ওর ক্লাসের তিনজন মেয়ের আছে। আজকাল, বুঝলি না, এসবই হচ্ছে স্ট্যটাস-সিম্বল।
হুঁ।
গৌতম বলল।
ভি সি আর কিনেছিস?
স্নিগ্ধ শুধোলো আবার।
না।
কথাটা মিথ্যে বলেনি। আবার পুরোপুরি সত্যিও নয়। পিয়ার দাদা সিঙ্গাপুরে গেছিলেন কাজে। পিয়ার জন্যে একটি ভি সি আর নিয়ে এসেছেন। ছোটোবোনকে দান করেছেন। কিন্তু ছবিটবি। দেখা হয় খুবই কম। সেদিন মোজার্ট-এর জীবনীটা দেখেছিল। খুবই ভালো ছবি। কিন্তু উদবৃত্ত সময় পেলেই পিয়া এবং ও বই পড়েঞ্জ, গান শুনেই কাটায়। রবিবার বিকেলে ময়দানে এখনও রিলিজিয়াসলি ফুচকা খেতে যায় সকলে মিলে। নয়তো ভেলপুরি।
গৌতমের চাকরিটা সত্যিই মস্ত বড়ো। কিন্তু মস্ত মালটি-ন্যাশনাল কোম্পানির মস্ত চাকর ছাড়াও যে ওর অনেকই এবং নিজস্ব পরিচয় আছে তা কোনোক্রমেই ও ভুলে যেতে চায় না