Home
চশমাটা পালটে ফেলুন

চশমাটা পালটে ফেলুন

আশাপূর্ণা দেবী

চশমাটা পালটে ফেলুন

আশাপূর্ণা দেবী
short story

Change color

শীতের সকাল! হরিগোপালবাবু বাড়ির পিছন দিকের বারান্দায় মৌজ করিয়া বসিয়া রৌদ্র এবং সংবাদপত্র সেবন করিতেছেন। এ দিকটা সকালের দিকে অপেক্ষাকৃত নির্জন থাকে, তাই কাগজ পড়িতে এই দিকটিই পছন্দ করেন হরিগোপাল। পাশের আর একটি চেয়ারে পঠিত কাগজখানি আলগা ভঁজে ছড়ানো।

ছুটির দিনে ইংরাজী বাংলা দুইখানি কাগজই রাখেন হরিগোপাল, অন্যদিন কেবলমাত্র বাংলা। রাখেন, সেটা নেহাই বাড়ির সৌষ্ঠব হিসাবে, নচেৎ সংসারের অন্যান্য সদস্যরা কাগজের ধার বড় ধারে না।


সর্বার্থসাধক টি ভি-র দাপটে এখন রেডিও খবরের কাগজ মূল্য হারাইয়াছে। কাগজটা আসে, দুই পুত্র জয়গোপাল খেলাধুলার পাতায় একবার চোখ বুলাইয়া ছড়াইয়া ফেলিয়া যায়, জয়গোপাল জননী কোনও একসময় (প্রধানত শিশি বোতলওয়ালার জন্য) তাহাদের কুড়াইয়া গোছ করিয়া ঘটনা ও দুর্ঘটনা এবং বাজারদরের কলমটা দেখিয়া লন। হরিগোপালের ভ্রাতৃবধূ চকিতে কখন কোন্ কোন্ চিত্ৰগৃহে কী কী-তে নজর বুলাইয়া যান, সেটা কাহারও নজরে পড়ে না।…ভাইঝি টুলি সপ্তাহে একদিন ছোটদেরপাতা খানা ধরিয়া টান মারে। পড়ে না। সেদিনের কাগজখানা হারাইয়া যায়।



একমাত্র হরিগোপালই নিষ্ঠাশীল সংবাদপত্র প্রেমী। তা তাহার তো অফিসেই কাজ মেটে। শুধু এই ছুটির দিনেই বাড়িতে


নিমগ্ন হইয়াছিলেন, সহসা গৃহের অপরাংশ হইতে যেন একটি সমবেত কণ্ঠের তুমুল হর্ষধ্বনি কানে আসিল।


ব্যাপারটা কী? হরিগোপাল কানটা একটু খাড়া করিলেন। নানা কণ্ঠ হইতে উখিত উল্লসিত প্রশ্ন বাচক শব্দে অনুমান হইতেছে, হঠাৎ কোনও ভি আই পি অতিথির আবির্ভাব ঘটিয়াছে। …কিন্তু কে? এমন কে হইতে পারে যাহার জন্য বাঘে গরুতে একঘাটে জল খায়? হরিগোপাল গৃহিণী ও হরিগোপালের কনিষ্ঠ দ্বিজগোপাল গৃহিণী, একই প্ল্যাটফর্মে দাঁড়াইয়া উল্লাস ধ্বনি করিতে পারে। উঠিয়া গিয়া দেখিবেন না কি?


ভাবিবার পরমুহূর্তেই টুলি তাহার তিনথাক ঝালর ঝোলানো ঘাগরা উড়াইয়া ছুটিয়া আসিয়া রুদ্ধশ্বাসে উচ্চারণ করিল, জ্যেঠু শীগগির চলো, দেখো কে এসেছে।


হরিগোপাল ভোলা কাগজ ভাঁজ করিতে করিতে কহিলেন, কে, রে?


তুমি দেখবেই চলো না।



টুলি হরিগোপালের হাতের মধ্যে হাত গলাইয়া বলপ্রয়োগের চেষ্টা করে, চলো না শীগগির। বঙ্কিমদা এসেছে।


বঙ্কিমদা!


সারা পৃথিবীর সর্ববিধ সংবাদের সারাংশে ভারাক্রান্ত মগজটায় সহসা এই অভাবিত আবির্ভাব বার্তাটির প্রবেশ ঘটিতে বিলম্ব ঘটিল, হরিগোপাল ভু কোচকাইলেন, বঙ্কিমদা! বঙ্কিমদা


ইস! আহা! জানো না বুঝি? ডাবুপিসির ছেলে না? সেই যে তোমার ঘড়িটা সারাতে গিয়ে আর এলো না। রাস্তায় হারিয়ে গেল।


অ্যাঁ! বঙ্কা! হরিগোপালের পায়ের রক্ত চড়াৎ করিয়া ব্রহ্মরন্ধে চড়িয়া গেল, অধিক রন্ধ্র ঘটাইয়া ভেদ করিল না এই রক্ষা।…বঙ্কার আবির্ভাবে বাড়িতে এমন সমবেত হর্ষধ্বনি!! হরিগোপাল আরও বিস্মিত হইলেন মেয়েটার স্মরণশক্তি দেখিয়া। বড়জোর বছর আট নয় বয়স, অথচ পাঁচবছর পূর্বে ঘটিত ঘটনাটা দিব্য মনে আছে।


রুষ্ট হরিগোপাল হাতটা ছাড়াইয়া লইয়া কহিলেন, আমার এখন সময় নেই। দেখছিস না কাগজ পড়ছি।



পড়ছো? না চিবোচ্ছো? হি হি হি, জ্যেঠিমা বঙ্কিমদাকে বলল, হি হি, তোর বড়মামা এখন খবরের কাগজ চিবোচ্ছে।…চলো না জ্যেঠু, দেখবে কী ফর্সা হয়ে গেছে বঙ্কিমদা। আর কী সুন্দর স্যুট পরেছে। টাইটা যে কী ফ্যান্টাসটিক!..জুতোটার তো কথাই নেই। আর যা একখানা গাড়ি চেপে এসেছে না। দেখলে তোমার তাক লেগে যাবে।…একদম শাদা ধপধপে।..নতুন চকচকে।


হরিগোপালের দেহের রক্তকণিকা সমূহ মুহুর্মুহু মাথা হইতে পায়ে, ও পা হইতে মাথায় তাঁতির মাকুর মত ছুটাছুটি করিতে থাকে। বঙ্কা নামক সেই হাড়জ্বালানে লক্ষ্মীছাড়া রকবাজ মস্তান ছেলেটার সহিত টুলি বর্ণিত জিনিসগুলাকে মিলাইতে যে বেগ পাইতে হইতেছে তাহারই ফলশ্রুতি এই ছুটাছুটি।


আচ্ছা, যাবে না তো? কলা কলা! মজার মজার গল্পপা টপো শুনতে পাবে না। উঃ যা না গপপো করছে বঙ্কিমদা, মা বাপী বড়দা জেঠিমা সব্বাই একেবারে হেসে গড়াগড়ি। হি হি মা তো গড়িয়ে খাট থেকে পড়েই যাচ্ছিল। তুমি না–বোকা! বোকা!


দ্রুত প্রস্থান করে টুলি।


কথা বলিতে সময় লাগে না, টুলির এই একটা গুণ। অতএব তার আসা এবং যাওয়ার মধ্যবর্তী অংশটুকু যৎসামান্য মাত্র।



হরিগোপাল ওদিকের ঘর হইতে হাস্যরোল শুনিতে পান। ..ও ঘর টুলিদের। অর্থাৎ মজলিশ বসিয়াছে দ্বিজুর ঘরে। …হরিগোপাল বিস্ময়ে বিমূঢ় হন। দ্বিজু বঙ্কাকে টলারেট করিতেছে?


দূর সম্পর্কের ভাগিনেয় বঙ্কিমবিহারী বা বঙ্কা একদা যখন নিজ মাতুলালয় বোধে এখানে আসিয়া মামারবাড়ির আবদারটি চালাইয়া চলিত, এবং নিতান্তই চক্ষুলজ্জার খাতিরে হরিগোপালকে তাহা সহিয়া যাইতে হইত (তস্য গৃহিণীকেও) তখন দ্বিজগোপাল তীব্র তিক্ত মন্তব্য করিত উঃ কী করে যে তোমরা ওকে টলারেট করো।


পাকে প্রকারে এও জানাইয়া দিতে ছাড়িত না, যে দ্বিজগোপাল যদি এ সংসারের সর্বময় কর্তা হইত, ওই বঙ্কিমবিহারীকে আর এ দরজা পার হইতে হইত না। নিরুপায় দ্বিজগোপাল অতএব বন্ধুর সহিত কথা বলিত না।


বঙ্কিমবিহারীর কি আর এ মনোভঙ্গী, বুঝিবার ক্ষমতা ছিল না? ছিল বইকি! পাঠ্যপুস্তকের অন্তর্গত বিষয়সমূহ ব্যতীত জগতের অন্যান্য যাবতীয় বিষয়ই, মুহূর্তে বুঝিয়া ফেলিবার ক্ষমতা ছিল তাহার। তবে আরও একটি ক্ষমতাও আশ্চর্য রকমের ছিল, সেটি হইতেছে অবহেলা পরিপাক করিবার ক্ষমতা।… সে অবহেলা যত দুষ্পচ্যই হোক, বঙ্কা সেটি এমন অনায়াস নিপুণতায় হজম করিতে পারিত, দেখিলে তাক লাগিবার মত।



বঙ্কা উত্তরমাত্র না পাইয়াও, বুঝলে ছোটমামা সম্বোধনে দ্বিজগোপালকে উদ্দেশ করিয়া ঘণ্টার পর ঘণ্টা অনর্গল কথা চালাইয়া যাইতে পারিত, (দ্বিজগোপাল স্থান পরিবর্তন করিলে সেও পিছু পিছু চলিত)। নিতান্ত অনিচ্ছুক বেজারবদনা ছোটমামীকে দিয়াই একাধিকবার চা আদায় করিয়া ছাড়িত এবং কস্মিনকালেও নিমন্ত্রণ না পাইলেও যখন তখন মামারবাড়ি আসিয়া দুই চারদিন কাটাইয়া যাইতে পারিত।…আর যে বড়মামী তাহাকে আসিতে দেখিলেই সশব্দ স্বগতোক্তি করিতেন, ওই যে আবার এসে উদয় হলেন। সেই বড়মামীকে দিয়াই নানাবিধ রসনা সুখকর আহার্য বস্তু রন্ধন করাইয়া, কব্জি ডুবাইয়া খাইয়া লইতে লজ্জা করিত না।


পদ্ধতি নিম্নলিখিত


প্রবেশের সঙ্গে সঙ্গেই বঙ্কার উদাত্ত কণ্ঠ ছাদ ভেদ করিত, মামী বাড়ি আছো? না বাপের বাড়ি গিয়ে বসে আছো?


অতঃপর তাহার বক্তব্যের ভঙ্গী এইরূপ।


তোমার ননদের হাতের ঝালের ঝোল আর বড়ি চচ্চড়ি খেতে খেতে লাইফ মিজারেবল হয়ে গেল মামী! চলে এলাম তোমার কাছে।… কী রান্না করছ? দারুণ সৌরভ পাচ্ছি। আহা মামী তোমার রান্না ঘরের সৌরভই আলাদা। আর তোমার ননদের? আহা!



মামী মনের কথা মনে রাখিয়া বেজার গলায় বলেন, তা তোর মা তোকেও জন্মের শোধ বড়ি চচ্চড়ির হেঁশেলে ভর্তি করে রেখেছে কেন? আলাদা করে একটু মাছ ফাচ বেঁধে দিতে পারে না?


হা হা হা। হাসালে মামী। বেকারের জন্যে আবার আলাদা। তাহলে ওই ফাচই হবে। মাছ নয়। যাকগে তুমি রাঁধো, ততক্ষণ একটু চা খাওয়া যাক।…ছোটমামী, ঘুমোচ্ছো না কি? একটু চা বানাও তো চটপট। সকাল থেকে দু কাপ বৈ জোটেনি।


আবার গলা শোনা যায় বন্ধুর, আচ্ছা ছোটমামী, তুমি এত কুঁড়ে কেন বল তো? বড় মামী যতক্ষণে মাংস বেঁধে ফেলে তুমি ততক্ষণে একটু চা বানাও। আশ্চর্য!


আবার হয় তো বা কোনও দিন রান্না ঘরে উঁকি মারিয়াই বলিয়া ওঠে, হোপলেস। আজ বাজার গিয়েছিল কে? ছোটমামা বুঝি?…টাকা ছাড়ো মামী মাংস নিয়ে আসি। …কী বলছো? এত বেলায় আর মাংস রাঁধা যাবে না? যাক গে বেশ জম্পেশ করে ডিমের ডালনাই চড়িয়ে দাও না হয়। মাংস কাল খাওয়া যাবে। মুর্গি ফুর্গি যে এখনও অছুৎ করে রেখেছ ছাই। ওই রাঁধতে বেশী সময় লাগে না।…কই গো ছোট মামী চা বানাতে যে বুড়ো হয়ে গেলে। চায়ের সঙ্গে টা টা একটু জোরদার কোরো বাপু। সকাল থেকে ঘুরছি। …বন্ধু বলল, তোর আর কি! চলে যা। মামার বাড়ি।



.


অবশ্য কেবলমাত্র খাওয়া দাওয়া ব্যাপারেই যে মামার বাড়ির আবদার সীমাবদ্ধ থাকিত, তাহা নহে, আবদারের পরিধি ছিল বিশাল বিস্মৃত। হতভাগা বেকার বলিয়া কি বন্ধুর প্রাণে কিছু সাধ বাসনা থাকিতে পারে না? কিন্তু সে বাসনা মিটাইতে যার তার কাছে ধারকর্জ করিয়া কি বন্ধু তাহার এমন মান্যগণ্য মামাদের সম্ভ্রম নষ্ট করিবে?…আর বন্ধু যদি তালিমারা জুতা, কাটা ওঠা চটি, আর ঘসা পয়সার মত শার্ট প্যান্ট পরিয়া বেড়ায়? তাহাতেও তো মামাদের মুখ হেঁট। …বন্ধু অভাগার ভাগ্যে যে মাটিও হাড় কেল্পন। এমন দিলদরিয়া ভাইদের অমন বোন। আশ্চর্য।


.


শহরে যে কোনও হলে নতুন ছবি আসিলেই বন্ধুর টনক নড়ে। ..রান্নাঘরের পোকা মামীদের টানিয়া বাহির করিবার জন্য সাধ্য সাধনার সাধনা চালায়। মামীরা লোভের বশে কখনও যে ফাঁদে পা দেন না, তাহা নয়, তবে কখনও কখনও সাবধানও হন। ছবি দেখার বিরুদ্ধে নানান অজুহাত দেখান। ..অতএব বন্ধু এই ঘোরতর সংসারীদিগকে ধিক্কার দিয়া চলিয়া যায়, এবং চলিয়া যাইবার আগে বলিয়া যায়, মামার পকেট থেকে গোটাকতক টাকা না বলে চেয়ে নিয়ে গেলাম মামী। খোঁজ পড়ে তো বোলো, নচেৎ লোকজনের ওপর সন্দেহ পড়তে পারে। খোঁজ না পড়লে চেপে যেও।



মামী যদি ছুটিয়া আসিয়া প্রশ্ন করেন, তা কত নিলি শুনি?


বঙ্কিমবিহারী সরলহাস্যে বলে, সেটা চেপে গেলাম। চেপে যাওয়াই হচ্ছে শান্তি বজায়ের প্রধান উপায়। বুঝলে মামী!


তা শুধুই কি আলনায় ঝোলানো জামা প্যান্টের পকেটের টাকা? …যে কোনও জিনিসই না বলিয়া চাহিয়া লওয়ার অভ্যাস বন্ধুর মজ্জাগত মুদ্রাদোষ। কিন্তু মুদ্রাদোষ কি দোষের পর্যায়ে পড়ে? বন্ধুর অন্তত তেমন কুসংস্কার নাই। দরকার পড়া জিনিসপত্র হাতের কাছে পড়িয়া থাকিতে দেখিলেও, বন্ধু সেই সব বস্তুগুলি আহরণ করিতে দোকানে ছুটিবে কেন, এটা বন্ধুর আবোধ্য। …কী বা জিনিস। তুচ্ছাতিতুচ্ছ। ব্লেড, শেভিং ব্রাশ। সাবান শ্যাম্পু, আফটার শেভিং লোশান, কি তেল চিরুণী ক্রীম পাউডার, অথবা একটা টর্চ, ডটপেন, এ সব কি আবার ধর্তব্য? দরকার পড়িলে উঠাইয়া লইয়া পকেটে পোরায় লজ্জার কিছুই দেখে না বন্ধু। বরং লজ্জিত হয় মামারবাড়ির কাহারো মুখে তাহার উল্লেখ শুনিলে। লজ্জা–মাতুকুলের অনুদারতায়।


তা মাঝে মাঝেই সে রকম লজ্জায় মর্মাহত হইতে হয় বৈকি বন্ধুকে। যে সব জিনিসগুলা খাইয়া ফেলিবার নয়। মাখিয়া উড়াইয়া দিবার, সেই সবেও যদি মামা মামীর অনিচ্ছুক ভাব দেখা যায় মর্মাহত হওয়াটা তো স্বাভাবিকই।…বন্ধু যদি বড় মামার দামী শাল খানা গায়ে দিয়া মাঝে মাঝে বন্ধুর দাদার বৌভাত, অথবা বন্ধুর বোনের বিয়েতে নিমন্ত্রণ খাইয়া আসে, ইয়া যাইবে সেটা? …অথবা বন্ধুদের সহিত দুই দশদিনের জন্য কোথাও বেড়াইতে যাওয়ার প্রাক্কালে ছোটমামার সৌখিন পুলওভার, সোয়েটারও শখের অ্যারিস্টোক্র্যাট সুটকেসটা সংগ্রহ করিয়া লইয়া যায়, মহাভারত অশুদ্ধ হইয়া যাইবে? ভাল জিনিস তো দেখাইবার জন্যই। তা সে বোধ কোথায়?



বন্ধু নিজ উদারতার বশে কিছু মাইণ্ড করে না তাই! অন্য ভাগিনেয় হইলে হয়তো এই সূত্রেই মামাদের সহিত চিরবিচ্ছেদ ঘটিয়া যাইত।…কথাতেই তো আছে জন জামাই ভাগনা তিন হয়না আপনা।


বন্ধু নিজগুণে আপন। তাই মামামামীর সংকীর্ণতা ক্ষমা করিয়া নিজেই সে সেইসব টানিয়া বাহির করিয়া ঝাড়িয়া ঝাড়িয়া লইয়া যায়।


এই বঙ্কিমবিহারী। ওরফে বঙ্কা।


তবে অন্য একটা দিকও কি নাই বন্ধুর? মানে হারাইয়া যাওয়ার পূর্ব মুহূর্ত অবধি ছিল না? মামাদের সংসারে যখন যে সমস্যা আসুক বন্ধু তাহার সমাধানে একপায়ে খাড়া থাকিত না?


কোন্ দুষ্প্রাপ্য জিনিসটি কোথায় প্রাপ্তব্য, কোন্ বাজারে কোন জিনিসটি সস্তা, কাহাকে ধরিতে পারিলে, একদিনে ট্রেনের

**********
No Review
Related Books
Loading books…