Home
খুঁজতে যাব প্রাণগঙ্গার ঘাটে

খুঁজতে যাব প্রাণগঙ্গার ঘাটে

সমরেশ মজুমদার

খুঁজতে যাব প্রাণগঙ্গার ঘাটে

সমরেশ মজুমদার
short story

Change color

পরীক্ষাটা ছিল চাকরির। দেওয়ার সময়েই বুঝতে পেরেছিল ডাক আসবে না। এমন অনেক প্রশ্ন ছিল যা সে কখনও শোনেনি, উত্তর কি লিখবে। আধ ঘণ্টার পর মনে হয়েছিল উঠে পড়লেই হয়। কিন্তু ওঠেনি, সাঁতার না জানা মানুষ যদি পুকুরের ডুব দেয় তাহলে যে অবস্থা হবে সেই অবস্থায় বাকি সময়টা কাটিয়েছিল। প্রশান্ত জানে, এটাই তার জীবনের শেষ চাকরির পরীক্ষা। আর কয়েক মাস বাদেই বয়সটা সীমারেখা পেরিয়ে যাবে।

সেই সাত সকালে সে হাওড়ার কদমতলা থেকে বেরিয়ে ট্রেন ধরে খড়গপুরে এসেছিল এই পরীক্ষাটা দিতে। বাড়ির সবাই খুব উৎসাহ দিয়েছিল। এর আগে যতবার সে দরখাস্ত করেছে। কোনও বারই ডাক আসেনি। বাংলার অনার্সে পঞ্চাশনম্বর পাওয়া ক্যান্ডিডেটকে যে ডাকা হয় না তা সে বুঝে গিয়েছিল। এবার ডাক পাওয়ায় সে যেমন অবাক হয়েছিল তেমনই আশা বেড়েছিল বাড়ির লোকদের। চাকরিটা হয়ে গেলে ছেলেটা চব্বিশ ঘণ্টা গুম মেরে বসে থাকবে না। পাড়ার দূরের কথা, বাড়ির লোকের সঙ্গেই ভালো করে কথা বলে না। মেয়েবন্ধু দূরের কথা, ওর কোনও ছেলে বন্ধু নেই। প্রশান্তর মায়ের ধারণা, ছেলে হয় সন্ন্যাসী নয় পাগল হয়ে যাবে। যে দেড় ঘণ্টা খাতা সামনে নিয়ে বসেছিল প্রশান্ত তা একদম না লিখে শেষ করেনি। দ্বিতীয় পাতায় সে তিনটে লাইন লিখেছিল,


তাকে আমি খুঁজতে গেলাম পূর্বপাড়ার হাটে

তাকে আমি খুঁজে এলাম কৃষ্ণচূড়ার মাঠে

তাকে আমি খুঁজতে যাব প্রাণগঙ্গার ঘাটে।


কাকে যে খোঁজাখুঁজি করছে, এরকম লাইন কেন তার মাথায় এল, আর এল যখন তখন পরীক্ষার খাতায় লিখতে গেল কেন এসব প্রশ্নের কোনও জবাব সে নিজেই জানে না।


বাড়ি ফেরার জন্যে খড়গপুর স্টেশনের দুপুরের নির্জন প্ল্যাটফর্মে এসে মনে হল পরীক্ষার খাতায় ওসব লেখা ঠিক হয়নি। এখন মনে হচ্ছে কথাগুলো তার নিজের। নিজের কথা পাঁচ জনকে


জানাবার কী দরকার? যিনি খাতা দেখবেন তিনি কি মানে বুঝবেন? অবশ্য সে নিজেই মানে জানে না। নিজের এরকম কিছু কথা থাকে যার মানে ঠিকঠাক জানা যায় না।


প্রশান্ত একটা বেঞ্চিতে বসল যার প্রান্তে দাড়িওয়ালা শীর্ণ চেহারার এক প্রৌঢ় বসে আছে। লোকটির আর্থিক অবস্থা যে খারাপ তো দেখলেই বোঝা যায়। দুই আঙুলে দাড়ি চুলকে লোকটি বলল, আপনি যে উদভ্রান্ত তা দেখেই বুঝতে পারছি।


প্রশান্ত হাসল।


লোকটি পকেট থেকে একটা বিড়ি বের করে দু-হাতের আড়ালে দেশলাই কাঠি জ্বেলে ধরাল। তারপর অনেকটা ধোঁয়া বের করে বলল, লোকে বলে অমুক ভালোবেসে পাগল হয়ে গিয়েছে। আরে ভালোবেসে কেন পাগল হবে? পাগলের কাছে কি ভালোবাসা থাকতে পারে? পাগলরা উদাসী হয়। ভালোবাসা থাকল কি গেল তাতে আর কী?


কথাগুলো শুনতে ভালো লাগছিল প্রশান্তর। হাসল।


তা মশাই-এর সমস্যাটা কি?


কী বলব! প্রশান্ত তাকাল।


তা অবশ্য। অনেক সমস্যা থাকলে কোনটা বলবেন! আমার নাম শিবশম্ভু। ঠাকুমা রেখেছিলেন। থাকি কালিঘাটের কাঠিবাবার ডেরায়। জীবমুক্ত মহাপুরুষ। এক পলক দেখলেই বলে দেবেন কোন সমস্যা আপনার আসল।


আপনি ওখানে কি করেন?


বাবার ওখানে পড়ে থাকি। যা বলেন শুনি। মন ভরে যায়। আরে মশাই, মন ভরে গেলে আর কী চাই? এই শরীরটা? দুবেলা দুটো পেটে পড়লেই শরীর ঠান্ডা। যাবেন নাকি? একবার দর্শন করে ফিরে যান। কোথায় যাচ্ছেন?


কলকাতা। হাওড়া না বলে কলকাতা বলল প্রশান্ত।


অ। তা পথেই পড়বে। ট্রেন আসছে উঠুন।


কিন্তু আমার টিকিট তো হাওড়া স্টেশন পর্যন্ত কেটেছি।


রেখে দিন। ওটা পরে কাজে লাগবে। কোলাঘাট পর্যন্ত দরকার হবে না।


দুপুরের লোকাল। ভিড় কম। বসার জায়গা পাওয়া গেল।


শিবশম্ভু জিজ্ঞাসা করল, বলুন তো, কোলাঘাট কেন বিখ্যাত?


প্রশান্তর মনে পড়ল ইলিশ মাছের কথা। কিন্তু এই সামান্য উত্তরের জন্যে নিশ্চয়ই শিবশম্ভু তাকে প্রশ্নটা করেনি। সে ভাবছে দেখে শিবশম্ভু হাসল, আরে ইলিশ মাছ। কোলাঘাটে থেকেও খেতে পাই না। অত দাম দিয়ে কিনব কী করে। তা ছাড়া কাঠিবাবার ডেরায় আমিষ বারণ। পেটে কিছু দিয়েছেন না হরিমটর?


খেতে ভালো লাগছে না।


কোলাঘাটে নেমে স্বচ্ছন্দে শিবশম্ভু প্রশান্তকে নিয়ে বাইরে বেরিয়ে এল। গেটে দাঁড়ানো টিটি-কে বলল, আমার ভাই! লোকটি একটিও কথা বলল না।


পকেটে টাকা থাকলে এখানে খেয়ে নিতে পারেন। স্টেশনের বাইরের ঝুপড়ি দোকান দেখাল শিবশম্ভু। মাথা নাড়ল প্রশান্ত, খিদে নেই। শিবশঙ্কু একটু হতাশ হল, মুশকিল কি জানেন, খালি পেটে কাঠিবাবার সামনে যেতে নেই।


কেন?


পেটে কিছু না থাকলে হজম করবেন কী দিয়ে?


অগত্যা ঝুপড়িতে ঢুকল ওরা। হাতে গড়া গরম রুটি আর ঘ্যাঁট। প্রশান্ত একটা খেলো তো শিবশঙ্কু ছটা। তারপর চা। দশটাকা লাগল। শিবশম্ভু বলল, কিছুই না। যে-কোনও দেবস্থানে যান, দেখবেন এর চেয়ে অনেক বেশি খরচ হবে।


হাঁটা শুরু হল। জনবসতি পেরিয়ে, মাঠ আর মাঠ। হাত তুলল শিবশদ্ভু, ওই যে আকাশের গায়ে কালো বিন্দু, ওটা বিশাল বটগাছ। ওর নিচে কাঠিবাবার ডেরা। একটু আয়েশ করে হাঁটুন, কষ্ট হবে না।


মাঠ শেষ হল। বটগাছ এখন বেশ বড়। তার নিচে খড়ের ছাউনি দেওয়া দুটো ঘর নিকোনো উঠোন। সেখানে বসে আছে জনা আটেক নারী-পুরুষ। শিবশঙ্কু বলল, বসে পড়ুন। কাঠিবাবার এখন বিশ্রামের সময়।


বটগাছের কিছুটা দূরে নদী। নদীতে জল সামান্য। না বসে সেদিকে এগিয়ে গেল প্রশান্ত। জলের কাছে যেতেই শুনতে পেল, ওমা এ আবার কে!


পাশ ফিরে সে যে নারীকে দেখতে পেল তার চুল খোলা। রুক্ষ চুল নেমে এসেছে হাঁটু পর্যন্ত। পরনে গেরুয়া শাড়ি। হাতে সদ্য ধোওয়া বাসনপত্র। নারীর বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে। যথেষ্ট স্বাস্থ্যবতী। ঠোঁট মুচড়ে, চোখ ঘুরিয়ে নারী বলল, প্যাট-প্যাট করে দেখা হচ্ছে। ভালো চাও তো পালাও, নইলে মরণফাঁদে পড়বে। তারপর উঠে চলে গেল কাঠিবাবার ডেরার দিকে। মরণফাঁদ! সেটা কী জিনিস? মাথা নাড়ল প্রশান্ত। তারপর উবু হয়ে বসে নদীর জলে মুখ ধুলো। বাঃ, বেশ ঠান্ডা, শরীর জুড়িয়ে গেল।


শিবশম্ভু বলল, বাবা, বিশ্রামভঙ্গ করেছেন, তোমার কথা জানিয়ে দিয়েছি, অনেকদূরে যাবে, তাড়াতাড়ি ছেড়ে দেবেন।


এই সময় সেই নারী ঘরের বারান্দায় একটা চাটাই পেতে দিল। এখন তার চুল বিশাল খোঁপা হয়ে গেছে। সাধিকা-সাধিকা লাগছে। শিবশদ্ভু নিচু স্বরে বলল, কাঠিবাবার সেবিকা।


এর পরে কাঠিবাবা বেরিয়ে এলেন। চাটাই-এর ওপর বসলেন ধীরে-ধীরে। অতি শীর্ণ শরীর। বুকের সব হাড় বোধহয় গোনা যায়। পাকা দাড়ি গলার নিচে এসে থেমেছে। মাথায় চুল নেই। চকচকে টাক। বয়স আশির আশেপাশে, এতে কোনও সন্দেহ নেই। শিবশঙ্কু উঠে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করল কাঠিবাবাকে। তিনি হাত ওপরে তুলে নামিয়ে নিলেন। প্রণাম শেষ করে কিছু বলল শিবশম্ভু। কাঠিবাবা মাথা নাড়লেন।


শিবশঙ্কু উঠে দাঁড়িয়ে বলল, আপনাদের মধ্যে কে-কে খুব দূরের জায়গা থেকে এসেছেন? হাত তুলুন।


এক দম্পতি বসেছিল সামনে। লোকটি হাত তুলল।


আসুন আপনারা।


ওরা এসে দূর থেকে প্রণাম করল। কাঠিবাবা বললেন, আমি ভগবান নই যে যা চাইবে তাই পাইয়ে দেব, ডাক্তার নই যে রোগ সারিয়ে যাব। তোমাদের মনে অশান্তি আছে নইলে এখানে আসবে না। তাই তো–!


পুরুষটি বলল, হ্যাঁ বাবা, দশবছর বিয়ে করেছি, এখনও সন্তান হল না। অনেক ডাক্তার দেখিয়েছি। আমার এই স্ত্রী বলেছিল আবার বিয়ে করতে। কিন্তু কলকাতার ডাক্তার বলেছে না হওয়ার জন্যে আমিই দায়ী। আমি কখনও বাবা হতে পারব না। তবে আমার স্ত্রী মা হতে পারে। ডাক্তাররা নলজাত শিশুর কথা বলেছে। ওর শরীরেই বড় হবে। ওর শরীর থেকেই ভূমিষ্ঠ হবে। কিন্তু ও কিছুতেই রাজি হচ্ছে না। এই নিয়ে খুব অশান্তি। কী করব বলে দিন।


কাঠিবাবা রমণীটির দিকে তাকালেন। তারপর জিজ্ঞাসা করলেন, মহাভারতের গল্প জানো?


জানি। টিভি-তেও দেখেছি। স্ত্রী বলল।


এই মহাভারত, গীতা কিছুই হত না যদি ব্যাসদেব না থাকতেন। রাজার সন্তান নেই। সন্তান উৎপাদন করার ক্ষমতাও নেই। কিন্তু তখন বিকল্প ব্যবস্থা ছিল নিয়োগ প্রথা। তিনি মহামতি ব্যাসদেবের কাছে রানিদের পাঠালেন। তার ফলেই যুধিষ্ঠির এবং দুর্যোধনের পিতারা জন্ম। নিয়েছিল। আজ নিয়োগপ্রথা নেই। কিন্তু নলপ্রথা আবিষ্কৃত হয়েছে। এতে তোমার সতীত্ব অক্ষুণ্ণ থাকবে আপত্তি করার তো কিছু নেই। এসো তোমরা। কাঠিবাবা চোখ বন্ধ করলেন।


পুরুষটি একটি পুঁটলি সামনে রেখে প্রণাম করল। স্ত্রীও। তারপর তারা উঠে চলে যেতে শিবশঙ্কু ডাকল, প্রশান্ত এগিয়ে গিয়ে নমস্কার করল। শিবশদ্ভু বলল, বসুন।


কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে থেকে কাঠিবাবা প্রশ্ন করলেন, সমস্যাটা কি? মন এত উতলা কেন? তুমি তো কোথাও গিয়ে শান্তি পাবে না। পৃথিবী ঘুরলেও না।


হ্যাঁ। আমার কিছু ভালো লাগে না। দিন-দিন নিজের ওপর আস্থা চলে যাচ্ছে। চাকরি পাইনি। বাড়িতে থাকতেও ইচ্ছে করে না।


তোমাকে যদি আজই অনেক টাকার চাকরি দেওয়া হয় তাহলে? মন শান্ত হবে?


আমি জানি না। বিশ্বাস করুন, আজকাল আমার কিছুই ভালো লাগে না। মনে হয় কোথাও চলে যাই। প্রশান্ত সত্যি কথা বলল।


কাঠিবাবা মাথা নাড়লেন, হুঁ। আমার চোখের দিকে তাকাও।


তাকাল প্রশান্ত। কিন্তু কাঠিবাবার শুকনো মুখ ছাড়া কিছুই দেখতে পেল না। কাঠিবাবা বললেন, তোমাকে আমি এমন একটা জিনিস দিতে পারি যাতে বাইরে যেতে হবে না। তুমি যেখানে আছ সেখানেই চিন্তামুক্ত হয়ে থাকতে পারবে। তুমি সামনের শনিবার এসো। বাড়িতে বোলো যে রাতে বাড়িই ফিরবে না। এসো।


হাওড়ায় ফিরে এসেছিল প্রশান্ত। এরকম অভিজ্ঞতা তার এই প্রথম। চাকরির পরীক্ষায় ওই কাণ্ড হওয়ায় মনে যে হতাশা এসেছিল সেটা যে কখন চলে গিয়েছে সে টের পায়নি। ব্যাপারটা শুনে বাড়ির সবাই যে গম্ভীর হয়ে গেল তাতেও সে বিচলিত হল না। তার খুব জানতে ইচ্ছে হচ্ছিল, কাঠিবাবা তাকে কী দেবেন?


কাঠিবাবা বলেছেন শনিবারে যেতে। কখন যেতে হবে বলেননি। শিবশস্তুকে জিজ্ঞাসা করে এলে হত। শনিবার দুপুরে সে বাড়ি থেকে বের হওয়ার সময় বলে গেল, ফিরতে দেরি হয়ে গেলে রাত্রে থেকে যাবে, কাল ফিরবে। এই কথায় বাড়ির কারও কোনও প্রতিক্রিয়া যে হল না এটাও লক্ষ করল না সে।


কোলাঘাট স্টেশনে নেমে সে অবাক হয়ে গেল। পুলিশে-পুলিশে প্ল্যাটফর্ম তটস্থ। বেশি যাত্রীও নেই। একজনকে জিজ্ঞাসা করে জানতে পারল আজ ভোরের বেলায় সন্ত্রাসবাদী অথবা। উগ্রপন্থীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয়েছে। দুজন পুলিশ আর একজন উগ্রপন্থী মারা। গিয়েছে। উগ্রপন্থীরা কোলাঘাট বন্ধের ডাক দিয়েছে। পুলিশ রেললাইন অফিসার তাকে কাছে ডাকল, কোথায় থাকা হয়?


হাওড়ায়। পাহারা দিচ্ছে বলে ট্রেন চলাচল বন্ধ হয়নি। সে প্ল্যাটফর্মের বাইরে যাওয়ার জন্যে পা বাড়াতেই দুজন পুলিশ।


দ্বিতীয়জন কপালে ভাঁজ ফেলল, এখানে কোথায় যাবে?


কাঠিবাবার কাছে।


কী বাবা? দ্বিতীয়জন চোখ ছোট করল।


প্রথমজন বলল, একজন সাধু। নদীর ধারে থাকে।


কী জন্যে যাবে ওর কাছে? দ্বিতীয় জনের প্রশ্ন।


দেখা করতে।


আজ ভোরে যারা পুলিশ মেরেছে তাদের চেনো?


না।


আইডেন্টিটি কার্ড আছে?


না।


কী নাম?


প্রশান্ত বন্দ্যোপাধ্যায়।


কি করো।


কিছু না।


দ্বিতীয়জন প্রথমজনকে বলল, শুনলে তো। এরাই ওই দলের মেম্বার। একে ছাড়া ঠিক হবে না। রগড়ালে খবর বের হতে পারে।


প্রথমজন জিজ্ঞাসা করল, কাঠিবাবার সঙ্গে কেন দেখা করবে?


উনি আসতে বলেছিলেন। আমাকে কিছু দেবেন য

**********
No Review
Related Books
Loading books…