Home
কুচিলা খাঁই

কুচিলা খাঁই

বুদ্ধদেব গুহ

কুচিলা খাঁই

বুদ্ধদেব গুহ
short story

Posted byবেলা 07-May-2025

Change color

জিপের স্টিয়ারিং ধরা বাঁ হাতের কবজির দিকে তাকালাম।

ঘড়ির রেডিয়ামে রাত আড়াইটা চকচক করছে।

সেই দুপুর দুটোয় কটক শহর ছেড়েছি। তারপর মহানদী আর বিরুপার এ্যানিকাট পেরিয়ে ঢেনকানলের ওপর দিয়ে এসে, হিন্দোল পেরিয়ে অঙ্গুলে এসে পৌঁছেচি। সেখানে খাওয়া-দাওয়া সেরে আবার রওয়ানা হয়ে পূর্ণাকোর্টের মোড়ে এসে বাঁয়ে ঘুরেছি। তারপরও চলছি—পাহাড়ে জঙ্গলে, চড়াইয়ে উতরাইয়ে! পথের রাঙাধুলোয় গা-মাথা সব একাকার হয়ে গেছে। জার্কিনের জলপাই রংটার ওপর ধুলোর আস্তরণ এমনভাবে পড়েছে যে, ড্যাশবোর্ডের মৃদু আলোয় রংটাকে খয়েরি বলে মনে হচ্ছে।

জিপের হেডলাইটে দেখলাম, সামনেই একটা শালের খুঁটির গায়ে সাদা এক ফালি তক্তার ওপর কালোতে লেখা ‘টুলকা ফরেস্ট রেস্টহাউস।’



একটি প্রায় সমকৌণিক বাঁকে চাকাগুলো আপত্তি জানিয়ে কিচ কিচ করে উঠল—ঢুকে পড়লাম টুলকার বাংলোর হাতায়। সামনে পড়ে রইল হিমেভেজা, সাদা ধুলোয় ঢাকা ভূরান্ডির রাস্তা; গাঢ় অন্ধকারে, একটা ফ্যাকাশে স্বপ্নের মতো।


তারপর কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই।


ভোর হয়েছে।


কুচিলা-খাঁই ডাকছে পাহাড়ের ওপরের কুচিলা গাছ থেকে। হঁক্ক হঁক্ক হঁক্ক, হঁ ক্ক, হঁ কঁক্ক, কঁ হ্যাঁক হ্যাঁক।


দিল ঘুমটার বারোটা বাজিয়ে।


এমন অসভ্য অভদ্র পাখি ভারতবর্ষের পাহাড় জঙ্গলে আর দুটি নেই। অন্য অনেক পাখি ডাকে বটে, তবে তাদের ডাক এমন শ্রুতিকটু কিংবা অপ্রয়োজনীয় নয়। কোটরার বাচ্চা যেমন বিনা কারণে লাফায়, এরা তেমনি বিনা কারণে ডাকে। সব সময় খাই খাই করছে, আর বিরাট বিরাট ডানা আর বিশ্বলোভী ঠোঁট দিয়ে যা পাচ্ছে তাই ঠোকরাচ্ছে। এমন লম্ফঝম্ফমান পাখির তেলে বাত সারবে না, তো বাত সারবে কীসে?



ভেবেছিলাম অনেকক্ষণ ঘুমুব। হল না তা।


জানালা দিয়ে ডিসেম্বরের সুনীল আকাশ দেখা যাচ্ছে।


এমন আশাবাদী আকাশ বহুদিন দেখিনি। ঝক-ঝকে রোদ্দুর হাওয়ায় উড়ছে ছুটি ছুটি—ছুটি। কম্বলটা সরিয়ে উঠে বসলাম চৌপায়াতে। উঠে বসতেই দেখলাম, বাংলোর পাশের ফাঁকা জায়গাটাতে, কুয়োতলির কাছে, কাপড় শুকনোর দড়িতে কী একটা গোলাপি পদার্থ ঝুলছে।


চোখ কচলে ভালো করে দেখলাম। প্রথমে বিশ্বাস হল না। ভাবলাম, কাল রাতের নেশা কাটেনি। কিন্তু আবার ভালো করে চাইতেই ইচ্ছা না করলেও পদার্থটির উপস্থিতি বিশ্বাস করতেই হল। একটি গোলাপি-রঙা নাইলন প্যান্টি। এই নিবিড় জঙ্গলে, হাতি-বাইসন-বাঘ অধ্যুষিত পাহাড়ে, এ-কোন মেমসাহেব যে এই ভেঙে পড়া, ছুচোভরা বাংলোয় এসে রয়েছে?


ঘরের বাইরে যেতে সাহসে কুলোল না। ঘর থেকেই হাঁক দিলাম ‘চৌকিদার’।


‘কহন্তু আইজ্ঞা’, বলে চৌকিদার এসে দাঁড়াল।



সে আমাকে আগেও দেখেছে অনেকবার। আঙুল দিয়ে রমণী-বাসটি দেখাতেই, সে কাছে এসে বলল, ছিন্তিয়া মেম্বসাহেব। কাল রাতির আইলা, আউ মত্তে কহিলা সাত্বদিন রহিব।


মনে মনে ভাবলাম জ্বালালে দেখছি।


কোথায় একটু নিরিবিলি খেয়ালখুশি-মতো দিন কাটাব না কোত্থেকে ছিন্তিয়া মেম্বসাহেব এসে জুটল!


হাত-মুখ-ধুয়ে, জামাকাপড় পরে বারান্দায় আসতেই দেখলাম, বারান্দার সামনের ঝাঁকড়া চেরিগাছটার পাশে, যেমন অসম্ভব উদার একরাশ রোদ আর এক ঝাঁক ছাতার পাখি লুটোপুটি কচ্ছে, ঠিক সেইখানটিতে বেতের চেয়ার পেতে একটি বিদেশি মেয়ে বসে আছে, বাংলোর সামনের পাহাড়টার দিকে চেয়ে। পাহাড়টি বলতে গেলে একেবারে বাঁলোর গেটের গা ঘেঁষেই উঠেছে। অনেকগুলো কুচিলা-খাঁই, হঁক্ক হঁক্ক করছে, কুচিলা গাছগুলোতে পাখা ঝাপটাচ্ছে, উড়ছে, বসছে। এক কথায় এই সুন্দর শান্ত শীতের সকালের সবটুকু সৌকুমার্য ওদের কদর্য সশব্দতায়, চিরে ফালা ফালা করে দিচ্ছে।


মেয়েটি কুচিলা-খাঁইগুলোকে দেখছিল; একদৃষ্টে চেয়েছিল। আমি অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে তাকে দেখলাম। ছিন্তিয়া মেমসাহেবকে দেখে নাস্তিকের মতিভ্রম হল।



এমন স্নিগ্ধ, শান্ত, সমাহিত সৌন্দর্য আগে আমি আর দেখিনি। মেমসাহেবের যে এমন বাঙালি মেয়ের কমনীয়তা থাকতে পারে আমার ধারণার বাইরে ছিল। একটি কচি-কলাপাতা রঙের গরম পোশাকে সে বসেছিল। পায়ের ওপর পা দিয়ে। তার গ্রীবাহেলনের মনোরম ভঙ্গি, তার বসার ভদ্রভাব, তার আত্মতন্ময়তা; সমস্ত মিলেমিশে আমার একটি চমক লাগল। এই সুস্নাতা, সুগন্ধি, বিদেশি মেয়েটি প্রকৃতির অন্য অনেক সুন্দরী ফুলের মতোই এখানে এই টুলকার জঙ্গলে আমার চোখকে তৃপ্ত করবে বলে কাল রাতেও ভাবতে পারিনি।


ভাবলাম, ওকে ‘ডোন্ট-কেয়ার’ করে বন্দুক-কাঁধে বেরিয়ে পড়ি। আজকের খাওয়ার সংস্থান তো করতে হবে।


এই ভেবে সিঁড়ি দিয়ে নেমে, চেরিগাছটাকে বাঁয়ে ফেলে হনহনিয়ে এগিয়ে গেলাম।


কিন্তু মেমসাহেব পেছন থেকেই ‘সুপ্রভাত’ জানাল।


অতএব ভদ্রতার খাতিরে ফিরতে হল।


মেমসাহেব অহেতুক ফর্মালিটি এড়িয়ে জিজ্ঞেস করল, আচ্ছা ওই যে পাখিগুলো চেঁচামেচি করছে ওগুলোর নাম কী? চৌকিদার বলছিল ‘কুলা-খাঁই’।



আমি হেসে বললাম কুলা-খাঁই নয়, কুচিলা-খাঁই। বাংলায় আমরা বলি ধনেশ পাখি ইংরিজি নাম ‘The Great Indian Hopnbill!’


মেমসাহেব শুনে বলল, They are a nuisence to this scerenity।


তক্ষুনি বেরোনো হল না।


ওখানে বসে আর একবার কফি খেতে হল।


সিন্থিয়া জোনস বলল, আমি এসে পড়তে—নাকি খুব ভালো হল। এক ধরনের বিশেষ লতা সম্বন্ধে গবেষণা করছে ও।


আমি শিকারে প্রায়ই এখানে আসি শুনে ও বলল, তাহলে তো খুব ভালোই হল, আপনার এখানের জঙ্গল পাহাড় সব চেনা আছে। তা ছাড়া কাল তো আমি বিকেলে হাতির তাড়া খেয়ে পালিয়ে বেঁচেছি, শিকার তো প্রত্যেকবারই করেন, এবার একটু অবলার সহায় হোন! নইলে, আমায় শূন্যহাতে ফিরতে হবে। লতা সংগ্রহ হোক আর না হোক ভয় মুক্ত হয়ে জঙ্গলে পাহাড়ে বেরিয়ে বেড়ানোটাও তো একটা আনন্দের মতো আনন্দ।



আমি বললাম, তথাস্তু। তবে একটু আধটু শিকার তো করতেই হবে—পট-হান্টিং। নইলে খাবেন কী?


সিন্থিয়া বলল কেন? টিনের খাবার? সব সঙ্গে আছে।


আমি বললাম, টিনের খাবারে আমার অরুচি। এখন উঠি, গোটা দুই মুরগি মেরে আনি।


কিন্তু তক্ষুনি ওঠা হল না। সিন্থিয়া উঠতে দিল না—বলল, বসুন না একটু। এমন সুন্দর সকাল, গল্প করা যাক।


সিন্থিয়া অনেক জিজ্ঞেস করল। আমার নাম কী, কী পেশা, শিকার করতে ভালোবাসি কেন, আর কোনো নেশা আছে কি না, কী কী জানোয়ার মেরেছি? ইত্যাদি ইত্যাদি প্রচুর ছেলেমানুষি প্রশ্ন।


অন্য জায়গা এবং অন্য লোক হলে হয়তো সবকথার উত্তর দিতাম না। কিন্তু লোকে যখন আমার মতো ছুটি কাটাতে আসে তখন বড়োমানুষি করতেই চায় না মন।


শেষকালে আড্ডার মায়া কাটিয়ে উঠলাম। বন্দুকটা নিয়ে বাংলোর হাতা পেরিয়ে পাহাড়ের নীচের সুঁড়িপথে হারিয়ে গেলাম।



আসবার সময় সিন্থিয়া বলল, তাহলে মারবেনই মুরগি, ছাড়বেন না?


আমি বললাম, আগে মারিই! বাঁধা তো নেই।


ও বলল, তবে মারুন। রান্না কিন্তু আমি করব।


ভাবলাম, আরে এ যে গৌরীপুরি বউদি আমার। কোথায়, কোন থালায়, কার হাতে যে কার ভাত বাড়া থাকে তা কি কেউ জানতে পায়?


পরদিন বিকেলে চা খাওয়ার পর সিন্থিয়াকে বললাম, চলুন মাছ ধরে আসি।


—কোত্থেকে?


—কেন? ভুরান্ডির পথে যে জলপ্রপাতটা আছে, সেখান থেকে।


—আছে বুঝি জলপ্রপাত?



—নেই নাকি। দেখিননি এখনও?


—না তো।


—চলুন নিয়ে যাচ্ছি। বাংলো থেকে বড়োজোর দু-ফার্লং হবে।


হাঁটতে হাঁটতে আমরা গিয়ে পৌঁছোলাম লালমাটির রাস্তার ওপরের সেই জলপ্রপাতে। বেশ উঁচু থেকে জল পড়ছে, ঝরঝরিয়ে। নীচে বেশ গভীর জল। একটা পুকুরের মতো হয়েছে সেখানে। সেখান থেকে জল তিনটি ধারায় বিভক্ত হয়ে চলে গেছে জঙ্গলের গভীরে। জলটা ওপর থেকে যেখানে পড়ছে সেখানে হাজার হাজার শ্বেতসাপের মতো ফেনা কিলবিল কচ্ছে। আর বড়ো বড়ো পাহাড়ি মাছ লাফিয়ে লাফিয়ে উঠছে জলের স্বচ্ছ ফোয়ারায়।


সিন্থিয়া তো দেখে অবাক। বাংলোর এতকাছে এমন সুন্দর জায়গা অথচ আগে আসেনি।


আমি বললাম, একা একা বেশি না আশাই ভালো।



বলে, ওকে সঙ্গে করে, যেখানে ঝরনাটা বিভিন্ন ধারায় ভাগ হয়ে গড়িয়ে গেছে উপত্যকায় সেখানে নিয়ে গিয়ে জলের ধারে শম্বরের পায়ের দাগের সঙ্গে বাঘের পায়ের দাগও দেখালাম।


সিন্থিয়া একটুও ভয় না পেয়ে বলল, আমাকে একদিন বাঘ দেখাবেন?


হেসে বললাম, বাঘ দেখাব কি না হলপ করে বলতে পারি না। তবে দেখতে চাইলে, বাইসন-চরুয়া মাঠে নিয়ে গিয়ে বাইসন দেখাতে পারি।


বাচ্চামেয়ের মতো ভুরু নাচিয়ে বলল, তবে তো আরও ভালো হয়।


আমি বললাম, বেশ তো, দেখব বাইসন। পুরো দলটাকে—নিশ্চয়ই দেখাব।


একটা বড়ো পাথরের ওপর বসে আমরা ছিপ ফেলছিলাম। হাত-ছিপ। তবে সুতো মজবুত। আস্তে আস্তে বেলা পড়ে আসছিল। শীতের বনে, জঙ্গল-পাহাড়ে, আসন্ন সন্ধ্যায় কী যে সে এক করুণ রাগিণী বাজতে থাকে, তা কী বলব। ঘরের মানুষকে সে সুর ঘরে ডাকে, প্রিয়জনকে সে সুর কাছে টানে; আর আমার মতো খোদার—ষাঁড়কে আরও বাউণ্ডুলে করে তোলে।



জলপ্রপাতের ওপরের পাথরগুলো শুয়ে শুয়ে আদিবাসী ছেলের বুকের চেটোর মতো বুক চিতিয়ে আকাশের দিকে চেয়ে কখন সন্ধ্যাতারা উঠবে সেই ক্ষণ গুনছে। সেখান থেকে একটি ময়ূর বার বার ডেকে উঠছে ‘কেঁয়া, কেঁয়া’। একটা কোটরা হরণিও জলপ্রপাতের ডানদিক থেকে ডাকছে ‘ব্বাক, ব্বাক, ব্বাক।’ রাইফেলটাকে হাতের কাছে টেনে রাখলাম।


এই টানছে, টানছে; ফাতনা ডুবল—চেঁচিয়ে উঠল সিন্থিয়া।


আমি বললাম, টানো টানো, এক হ্যাঁচকা টান মারল সিন্থিয়া। মাছটা শেষ সূর্যের আলো আর জলপ্রপাতের জলের ছটায় মুক্তির জন্যে শেষবারের মতো ঝিকমিক করে উঠল। তারপরই সঙ্গের বেতের ঝুড়িতে তাকে পুরে ফেলা হল।


সিন্থিয়া আনন্দে লাফাচ্ছিল। একটা আকাশি নীল-রঙা স্কার্ট আর ফিকে গোলাপি হাতওয়ালা উলের সোয়েটার পরেছে ও। ওর নরম, স্বপ্নিল সোনালি চুলে জলের গুঁড়ি হাওয়ায় এসে জমছে। তার ওপরে ক্লান্ত পৌষের বিষণ্ণ রোদের চুমু লেগেছে মনে হচ্ছে, সিন্থিয়া জোন্স নয়; যেন এক প্রাচীন আর্যকন্যা তার উদ্ধত কোমল গ্রীবাভঙ্গিতে, এই জলপ্রপাতের সামনে দাঁড়িয়ে আছে।


ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ কেন জানি না আমার ওকে ভীষণ পেতে ইচ্ছা করল। ওর মতো সুগন্ধি, সুহাসিনী, স্বচ্ছতোয়া নারী আমার জীবনে এলে, ভাবলাম, হয়তো আমার রুক্ষ পৌরুষের দুর্গন্ধময় জ্বালা আর থাকবে না।



এই ভাবনাটা মনে ব্যাপ্ত হতে না হতে কোথা থেকে একঝাঁক ছাতারে পাখি, ‘ছ্যা: ছ্যা: ছ্যা: ছ্যা:’ করতে করতে কোনাকুনি মাথার ওপর দিয়ে উড়ে গেল।


আমার ছিপেও একটা মাছ উঠল। বেশ বড়োমাছ।


এদিকে সন্ধ্যা এসে জলপ্রপাতের মাথায় তার কালোচুল মেলে দাঁড়িয়েছে দেখলাম। কৃষ্ণপক্ষের রাত। সন্ধ্যাতারাটি পিদিম হাতে পথ দেখাতে এল। বনের পাতায় শিরশিরানি তুলে তার পিছু পিছু একটা হাওয়াও এল।


আমি আর সিন্থিয়া বাংলোর দিকে চললাম।


চলতে চলতে সিন্থিয়া বলল, গোটাম, চলো আমরা এখানে সাঁতার কাটব। আপত্তি আছে তোমার?


আমি বললাম, আপত্তি কিছু নেই। তবে সাঁতার কাটার চেয়ে শুধু স্নান করাটাই ভালো হবে। ওখানের পাথরগুলো ভারী অসমান আর জলের তলায় কোথায় যে উঁচু আর কোথায় নীচু তা তো তুমি দেখতে পাবে না। গতবার আমার এক পাইলট বন্ধু এইখানে এসে সাঁতার কাটতে গিয়ে কলারবোন ভেঙে ফিরেছিল। বেচারার কেরিয়ারটাই খতম হয়েছিল এ

**********
No Review
Related Books
Loading books…