
একটি ডলফিন শিশু এবং বলরামের বউ
সমরেশ মজুমদার
একটি ডলফিন শিশু এবং বলরামের বউ
| সমরেশ মজুমদার | |
| short story |
Posted byশ্রেয়া বিশ্বাস29-Mar-2025
Change color
আজ সকালে ঘুম থেকে ওঠার পর আকাশে মেঘ দেখে তথাগত ঠিক করলেন একটি লাইনও লিখবেন না। প্রত্যেকদিন লেখার টেবিলে তার সাত-আট ঘণ্টা কেটে যায়। লিখতে বসলেই লেখা হুড়মুড়িয়ে আসে না তাঁর কলমে। ভাবতে হয়, কাটাকুটি, পাতা ছিঁড়ে ফেলা এসব তো আছেই। কলকাতা থেকে প্রকাশক ফোন করেছিলেন, বইমেলার এক মাস আগে বই বাজারে ছাড়বেন। অতএব যত তাড়াতাড়ি তাঁর কাছে পাণ্ডুলিপি পৌঁছাবে তত কাজটা সহজ হবে। বলেছেন, দু চারদিনের মধ্যে উপন্যাসটার নাম যদি বলে দেয় তাহলে এখনই আর্টিস্টকে প্রচ্ছদ আঁকতে দিয়ে দিতে পারি। এরা এত দেরি করে আঁকে যে সমস্যায় পড়তে হয়।
প্রকাশক জানেন যে তথাগত উপন্যাস শেষ করে দু-তিনদিন ভাবেন নাম নিয়ে। সঞ্চয়িতা হাতড়ান। শব্দ খোঁজেন। জীবনানন্দও বাদ দেন না। কোনও একটা শব্দ মনে লেগে গেলে সেই
শব্দ ভেঙে আচমকা একটা নতুন শব্দ তৈরি হয়ে যায়। তখন আর নামকরণ করতে কোনও অসুবিধে নেই। লেখা শেষ হওয়ার আগেই এমন অনুরোধ করলে তিনি যে অস্বস্তিতে পড়বেন। জেনেও কেন করা?
ভোরবেলায় বিছানা ছেড়ে নিজে চা বানিয়েছেন। বাথরুম থেকে বেরিয়ে হালকা মনে টেবিলে বসার আগে জানলার সামনে যেমন রোজ দাঁড়ান তেমনি দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে মন। খারাপ হয়ে গেল আজ। সমুদ্রের রং কালচে। মাথার ওপরের আকাশে কালো মেঘের আনাগোনা। সে-কারণেই সমুদ্রের ঢেউগুলো যেন একটু বেশি নাচানাচি করছে। এসব দেখার পর আর লিখতে ইচ্ছে হল না তার। বেরিয়ে এসে বারান্দার ডেক-চেয়ারে বসলেন তিনি।
সমুদ্রের চেহারাটা দেখে অস্বস্তি হচ্ছিল তথাগতর। টিলার গায়ে এই বাংলো-বাড়িতে এসেছেন মাস দশেক হল। প্রায় সবকটা ঋতুকেই এই চেয়ারে বসে দেখে গেছেন তিনি। কিন্তু রাগি বাইসনের মতো মনে হয়নি কখনও ঢেউগুলোকে। আধ-মাইল দূরে যে জেলেদের গ্রাম, যেখানকার যুবকরা সারারাত মাছ ধরে সকালে ফিরে এসে তুলে দেয় পাইকারদের হাতে, তারা কি সমুদ্রে গিয়েছিল? ঘরের ভেতর থেকে দূরবিনটা নিয়ে এসে চোখের ওপর তুললেন। অন্য দিন, রোদ বা ছায়া থাকলেও, সমুদ্রের অনেকটাই এই যন্ত্রে ধরা পড়ে। আজ মনে হল আকাশ খুব কাছাকাছি সমুদ্রে মিশে গেছে।
কটকের বিশ্বনাথ ঢড়ের বাংলো এটা। বিশ্বনাথবাবু বড় ব্যবসায়ী নন, অত্যন্ত অভিজাত ব্যক্তি। ইংরেজি, ওড়িয়া এবং বাংলা সাহিত্যের পাঠকও। বছর পাঁচেক আগে কটকে প্রজাপতি পত্রিকার বিষুব মেলা উৎসবে গিয়ে ওঁর সঙ্গে আলাপ হয়েছিল। যোগাযোগ রাখতেন ভদ্রলোক। এই বাংলোর কথা জানতে পেরে ভাড়া নিয়ে থাকতে চাইলে এককথায় রাজি হয়েছিলেন। কিন্তু। ভাড়াটা তাঁকে টাকায় না দিয়ে এই বাংলো রক্ষণাবেক্ষণের ব্যয় করতে হবে ওই শর্ত দিলেন। দশ মাস তাই করে আসছেন তথাগত। জল, বিদ্যুৎ, পরিষ্কার করার লোকের পেছনে যা খরচ হয় তা নামমাত্র। কিন্তু বাংলোটি অসাধারণ। উঁচু টিলার গায়ে বাংলো। ও-পাশে বালি-পাথরের আড়াল, এ-পাশে সমুদ্র। পেছন দিক থেকে রাস্তা নেমে মিশেছে পিচের পথে। সমুদ্র অন্তত চল্লিশ ফুট পায়ের নিচে।
হঠাৎ হাওয়া বইল। বাড়তে-বাড়তে রেগুলেটার ফুল স্পিডে নিয়ে গেলে যেমন হয়, তেমনি শোঁ শোঁ আওয়াজে ঝাঁপিয়ে পড়ল ভূখণ্ডে। মজবুত বাংলোটা একটু নড়ে উঠল বলে মনে হল তথাগতের। এবং তারপরেই তিনি দৃশ্যটি দেখলেন। এতক্ষণ যে ঢেউগুলো রাগে ফুঁসছিল সেগুলো আচমকা গুটিয়ে গিয়ে বড় হতে-হতে যেন আকাশ ছুঁয়ে ফেলল। তারপর তীব্র গতিতে ছুটে এল এক পাড়ের দিকে। নড়ে উঠল বাংলো থরথরিয়ে। ভূমিকম্প হচ্ছে বুঝতে পারলেন। তথাগত।
ভয়ঙ্কর শব্দে সেই ঢেউ ভেঙে পড়ছে বাংলোর দু-পাশের জমিতে। সেটাকে টপকে ঢুকে পড়েছে ওপাশে। একটা নয়, বারবার ধেয়ে আসতে লাগল ওরা। চল্লিশ ফুট উঁচুতে ছুঁড়ে মারতে লাগল। জল প্রবল আক্রোশে। শেষপর্যন্ত একটা ঢেউ এত ওপরেও উঠে এল তীব্র গতিতে। বাংলোর। পিলারগুলো থরথর করছে এবার। তথাগত এইবার ভয় পেলেন। মনে হল মহাপ্রলয় শুরু হয়ে গিয়েছে। আজ সমুদ্র গ্রাস করবে পৃথিবীকে। কোনও মানুষকে নোয়ার মতো পৃথিবীর সব প্রাণীদের নিয়ে জাহাজ ভাসানোর অবকাশ দিল না। দ্রুত ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিতেই বারান্দা পেরিয়ে জল ধাক্কা মারল দরজায়। গলে এল ঘরে। তথাগত দৌড়ে পেছন দরজায় এসে হতভম্ব হয়ে গেলেন। কিছুই দেখতে পাচ্ছেন না তিনি। নিচের রাস্তা, ওপারের চালাঘরগুলো এখন জলের তলায়। এই বাংলো থেকে নেমে কোথাও গিয়ে আশ্রয় নেওয়া তাঁর পক্ষে অসম্ভব ব্যাপার। শোঁ-শোঁ শব্দে জল বয়ে যাচ্ছে। সাঁতার জানলেও কোনও মানুষের পক্ষে এই জলে নামা সম্ভব নয়। হঠাৎ প্রচণ্ড শব্দ কানে এল। নড়বড়িয়ে উঠল বাংলো, তারপর একপাশে কাত হয়ে গেল। কোনও মতে দরজা ধরে নিজেকে সামলে নিতে পারলেন তথাগত। আবার ফিরে গিয়ে বাংলোর বারান্দায় দাঁড়াবার সাহস তাঁর হল না। তিনি বুঝতে পারছিলেন আর একটা বড় ধাক্কা পেলেই বাংলোটা চল্লিশ ফুট নিচে গড়িয়ে পড়বে। দরজার এপাশের দেওয়ালে একটা রাবারের টিউব ঝুলছিল। বাংলো কাত হয়ে গেলে সেটা মেঝের ওপর পড়ে গড়িয়ে গিয়েছিল ঢালুর দিকে। হাওয়া ভরতি বড় টিউবটাকে তুলে নিলেন তথাগত। এরকম টিউব চড়ে অনেকেই সমুদ্রে স্নান করে থাকে। মাথার ওপর দিয়ে টিউবটাকে শরীরের মধ্যভাগে নিয়ে এসে তৈরি থাকলেন তিনি। বাংলো জলে পড়লেই তিনি বাঁচার জন্যে চেষ্টা করবেন এর সাহায্যে। এই মুহূর্তে তাঁর মনে টাকাপয়সা, জামাকাপড় তো দূরের কথা, পাণ্ডুলিপির কথাও মনে এল না।
ঘণ্টাখানেক কেটে গেল। তারপর অদ্ভুত দৃশ্য দেখলেন তথাগত। চরাচর ভাসিয়ে যে জল। ফুসছিল তারা ফণা গোটাল। তারপর হু-হুঁ করে ফিরে যেতে লাগল সমুদ্রের দিকে। তার টানে ভাঙাচোরা গাছপালা থেকে শুরু করে যাবতীয় জিনিস ধেয়ে যাচ্ছে সমুদ্রগর্ভে বিলীন হতে। একসময় জল চলে গেলে আঁতকে উঠলেন তথাগত। পিচের পথটায় বিশাল বিশাল গর্ত, মনে হচ্ছে কেউ যেন ছাল ছাড়িয়ে নিয়ে গিয়েছে। কোনও গাছপালা কখনও যেন এখানে ছিল না। বালির ভেতর বড়-বড় গর্ত এবং সেখানে সমুদ্রের জল জমে আছে।
কোনওমতে সিঁড়ি বেয়ে নিচে নামলেন তথাগত। যত দূর চোখ যাচ্ছে শুধু সমুদ্রের তাণ্ডবলীলার স্মৃতি। এবং তখনই তাঁর চোখে পড়ল, টিলার ওপরের অংশ যা বাংলোর গায়ে ছিল তা ভেঙে পড়েছে বাংলোর ওপরে। পড়ার ফলে বাংলোটা আটকে গেছে শক্তভাবে।
ওপরে উঠলেন তিনি। ঘুরে ঢুকে আলো জ্বালতে গিয়ে দেখলেন বিদ্যুৎ নেই। থাকাটাই যে অস্বাভাবিক হত তা তিনি বুঝে গেছেন। ঘরে যে জল ঢুকেছিল তা এরমধ্যে বেরিয়ে গেলেও মেঝে ভিজে চপচপ করছে। তাঁর জুতো জোড়াকে দেখতে পেলেন না। বাইরের ঘরে, যেখানে বসে তিনি লেখেন, সেখানে পৌঁছে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। লেখার টেবিলটা উলটে পড়েছে মেঝেতে। যাবতীয় কাগজ, এমনকী লেখা হয়ে যাওয়া পাণ্ডুলিপির ফাইলও সেখানে। দ্রুত এগিয়ে গিয়ে হাত দিতেই বুঝলেন, সব শেষ হয়ে গেছে। জলের তলায় কিছুক্ষণ থাকায় কাগজগুলো প্রায় কাদার পর্যায়ে চলে এসেছে।
যেভাবে অসুস্থ শিশুকে মায়েরা কোলে তুলে নেন, ঠিক সেইভাবে পাণ্ডুলিপির ফাইলটা তুললেন তথাগত। সেটাকে চেয়ারের ওপর রেখে টেবিলটাকে সোজা করে ফাইল খুললেন। ওপরের মোটা কাগজই ভিজে এত নরম হয়ে গেছে যে খুলতেই খসে গেল। আশিটি ফুলস্কেপ পাতা এখন জড়িয়ে আছে গায়ে-গায়ে। ওপরের পাতার কালি জলে ভিজে ঝাঁপসা করে দিয়েছে লেখাগুলো।
শোওয়ার ঘরে নিয়ে এলেন প্যাকেটটাকে। সযত্নে একটা-একটা পাতা তুলে খাটের ওপর। সাজিয়ে রাখতে লাগলেন। জলে ঝাঁপসা হয়ে গেলেও চেষ্টা করলে পড়া যাবে অক্ষরগুলো। শুকিয়ে যাওয়ার পরে কী অবস্থা হয় তাই দেখার। এতদিনের পরিশ্রম, ভাবনা সব এক নিমেষেই খেয়ে ফেলল সমুদ্র। যে ছিল চল্লিশ ফুট নিচে সে এমন সর্বনাশ করবে দু:স্বপ্নেও ভাবতে পারেননি তথাগত। আশিটি পাতাকে খাট জুড়ে আলাদাভাবে রাখা সম্ভব নয়। কোনও-কোনওটা একটু ওপর-ওপর রইল। করুণ চোখে নিজের সৃষ্টির প্রায় ধ্বংসাবশেষ দেখতে লাগলেন তথাগত।
সহ্য হল না তাঁর। বাইরের বারান্দায় বেরিয়ে এলেন তিনি। এসেই অবাক হয়ে গেলেন। মেঘ এখনও রয়েছে। কিন্তু সমুদ্রের সেই ভয়ঙ্কর চেহারা উধাও। জল নেমে গেছে যেখানে রোজ থাকে। একেবারে শান্ত ভঙ্গিতে ঢেউগুলো নড়াচড়া করছে এখন। মাঝে-মাঝে গড়িয়ে এসে চল্লিশ ফুট নিচে বালিতে আছড়ে পড়েই নিস্তেজ ভঙ্গিতে ফিরে যাচ্ছে আবার। কে বলবে এই সমুদ্রই কিছুক্ষণ আগে উন্মাদ হয়ে গিয়েছিল। টিপটিপ বৃষ্টি শুরু হল এবার। হঠাৎ তথাগত দেখতে পেলেন বারান্দার সামনে বালিতে মাঝারি আকারের গর্তে যে জল জমে গেছে সেখানে কিছু একটা ছটফট করছে। তাড়াতাড়ি নিচে নেমে চোখ বড় হয়ে গেল তাঁর। ওটা যে ডলফিনের বাচ্চা তাতে কোনও সন্দেহ নেই। বাচ্চাটার বয়স দিন সাতেকের বেশি নয়। এখনও ভালো দৃষ্টিশক্তি হয়নি। ওই অল্প জলে সে বেশ বিড়ম্বনার মধ্যে রয়েছে।
তাড়াতাড়ি বাংলোয় ঢুকে কোদাল খুঁজতে লাগলেন তথাগত। ছোট্ট স্টোররুমে ও ধরনের জিনিস দেখেছিলেন আগে। আজ পেয়ে গেলেন। বারান্দার নিচে বালিতে একটা বেশ বড় গর্ত খুঁড়লেন। তিনি। কলে জল আছে এখনও। অর্থাৎ ওপরের ট্যাঙ্কের জল যতক্ষণ থাকবে ততক্ষণ জল পাবেন খাওয়ার জন্যে। কিন্তু এই শিশুটিকে বাঁচাতে সমুদ্র থেকে যদি জল বয়ে আনতে হয়। তাহলে যে সময় যাবে ততক্ষণ কি ডলফিনটা বাঁচবে? তারপরেই খেয়াল হল, বেচারা জন্মেছে। লোনা জলে। ট্যাঙ্কের মিষ্টি জল ওর পছন্দ হবে তো? সেই জলে সামুদ্রিক প্রাণী বাঁচবে কি সেটাও জানা নেই।
তবু ট্যাঙ্কের জল কল থেকে বের করে সদ্য খোঁড়া গর্তে ঢাললেন তথাগত। তারপর সন্তর্পণে। তুললেন ডলফিন শিশুকে। স্পর্শ পাওয়ামাত্র বেচারা স্থির হয়ে গেল। দেখা বা দেখার মধ্যে না গিয়ে মুখ নামাল। দ্রুত ওকে বড় গর্তে নামিয়ে দিলেন তিনি। কয়েক সেকেন্ড স্থির হয়ে রইল প্রাণীটি। তারপর হঠাৎই যেন প্রাণ ফিরে পেয়ে সাঁতার কাটতে লাগল। ওর শরীরের পক্ষে যথেষ্ট জায়গা আছে এই গর্তে। তথাগত লক্ষ করলেন, ডলফিনশিশুর শরীরের বাঁ-দিকে একটু থেঁতলে যাওয়ার দাগ আছে। ওই দিকটা বেচারা নাড়তে পারছে না। সমুদ্রের ঢেউ এতটা ওপরে ওকে তুলে দেওয়ার সময় নিশ্চয়ই আঘাত লেগেছিল।
এর চিকিৎসা কীভাবে করা যায় ঠাওর করতে পারলেন না তিনি। তারপর উঠে গেলেন ঘরে। একজন ডাক্তার, যদিও মানুষের ডাক্তার, মাইল দশেক দূরে থাকেন, ওঁর সঙ্গে কথা বলা যেতে পারে। রিসিভার কানে চেপে ডায়াল করতে যেতেই থেমে গেলেন তিনি, ডায়াল টোন নেই। টেলিফোন একেবারে মৃত।
অর্থাৎ আলো নেই, টেলিফোন নেই। জল যা ওপরের ট্যাঙ্কে আছে তা বেশি ব্যবহার না করলে দিন দুই-তিন চলবে।
আহত ডলফিনশিশুর সুস্থতা প্রকৃতির ওপর ছেড়ে না দিয়ে কোনও উপায় নেই। ভাগ্যিস মাথায় চোট পায়নি, তাহলে আর এমন ফুর্তিতে সাঁতার কাটতে হত না। কিন্তু ডলফিনরা খায় কী? ফ্রিজ থেকে দুধ বের করলেন তথাগত। কাজের লোকটি সাতসকালে আসে না। আজ আর আসবে বলে মনে হয় না। বেঁচে আছে কি না সন্দেহ। গতকালের এনে দেওয়া দুধ পেয়ালায় ঢেলে চামচ দিয়ে তথাগত চলে এলেন ডলফিনশিশুর কাছে। ঠিক মাঝখানে স্থির হয়ে ছিল সে। তাকে দেখামাত্র এই দিকে মুখ ঘোরাল। বালির ওপর বসে দুধের কাপ রেখে ডান হাত বাড়াতেই সরে গেল ডলফিনশিশু। তথাগত কথা বললেন, আয়, কাছে আয়, তোকে দুধ খাওয়াব। আয়। ডলফিনশিশু দূরে সরে গিয়ে পাক খেতে লাগল।
মিনিট পাঁচেক পরে ওকে হাতের নাগালে পেলেন তথাগত। ধীরে-ধীরে জলের ধারে নিয়ে এসে মুখটাকে উঁচু করে ধরতেই হাঁ করল। সঙ্গে-সঙ্গে এক চামচ দুধ ওর মুখে ঢেলে দিয়ে অপেক্ষা করলেন একটু, দুধটা গিলে ফেলল ও। ছেড়ে দিতেই দূরে সরে গেল কিন্তু ফিরে এল আরও দ্রুত। এসে হাঁ করল। এবার না ধরে দু-চামচ দুধ ঢেলে দিলেন ওর মুখে। তথাগত হাসলেনও, মানবশিশুর সঙ্গে এর পার্থক্য কোথায়? সদ্য হাঁটতে শেখা শিশু যেমন মুখে খাবারের গ্রাস নিয়ে টলমলে পায়ে দৌড়ে পালাতে চায় এ-ও তেমনি করছে। ধীরে-ধীরে পেয়ালার দুধ শেষ হয়ে। গেল। ওর পক্ষে এই পরিমাণ যথেষ্ট কিনা বুঝতে পারলেন না তথাগত। এখানে ডলফিনদের সম্পর্কে কেউ কিছু জানে কিনা খোঁজ নিতে হবে। ওদিকে ফিশারিজ বিভাগের দপ্তর আছে, ওরা নিশ্চয়ই কিছু খবর দিতে পারবে।
খোলা আকাশের নিচে ডলফিনশিশুকে রেখে দেওয়া কি