
আকাশ
সঞ্জীব চট্টোপাধ্যায়
মনীশ সান্যাল নীরবে বেশ কিছুক্ষণ সিগারেট টানলেন। মাথার ওপর ধোঁয়ার একটা চন্দ্রাতপ তৈরি হয়ে গেল। দু-পাশে দুটো বড় বড় জানলা। ভীষণ ঝোড়ো বাতাস বইছে বলে শার্সি বন্ধ। ঘরটা দশতলায়। বাইরে কলকাতার রাতের আকাশ। নীচে বিত্তবান মানুষের পল্লি। আলোর বাহার। ভিক্টোরিয়া মেমোরিয়াল চোখে পড়ছে। আলোয় উদ্ভাসিত। মনীশ তাকিয়েছিলেন মেমোরিয়ালের দিকে। হঠাৎ যেন ঘরে ফিরে এলেন। সিগারেট অ্যাশট্রে-তে গুঁজে দিয়ে বললেন, হয়নি। আপনার এই পরিশ্রমের পুরোটাই বরবাদ হয়ে গেল। মৌলিক কোনও চিন্তা নেই।
টেবিলের উলটোদিকে বসেছিলেন সুধেন্দু মুখার্জি। মধ্যবয়সি সুন্দর চেহারার এক ভদ্রলোক। মুখে একটা জ্যোতি। সোনার ফ্রেমের চশমায় জ্বলজ্বল করছে। কাগজপত্র গোছাতে গোছাতে সুধেন্দুমুখ তুলে তাকালেন মনীশের দিকে। এতটুকু আহত না হয়ে বললেন, আমারও তাই মনে হয়েছে। ধরতাইটা ভালোই হয়েছিল। তারপর আর প্রলোভন জয় করতে পারলুম না। ফাঁদে পা। দিয়ে ফেললুম। ইমাজিনেশানের দারিদ্র। তুমি ঠিকই ধরেছ। একটা সময়ে আমার মনে হল, ধরতে হবে। কেউ যেন পালাতে না পারে। সব দিক থেকে ঘিরে ফেলতে হবে। একেবারে অভিমন্যু করে ফেলতে হবে। একের পর এক আসে আর যায়। একটাও স্ট্র্যান্ড করে না। সব ডিগবাজি।
মনীশ বললেন, সে আমি বুঝেছি, আপনি একটা বোম্বাই-বাংলা পাঞ্চ করতে চেয়েছেন। বিদেশি বোতলে বাংলা মদ।
সুধেন্দু বললেন, আমি ঠিক তা চাইনি। আমার একটা সলিড থিম ছিল; কিন্তু পায়ে পায়ে চলে গেল সেই গতানুগতিক দিকে। কিছুতেই আর ফেরাতে পারলাম না। জানো তে সৃষ্ট চরিত্র নিজের ভাগ্য নিজেই তৈরি করে। কাগজের ওপর অক্ষরমালায় জন্ম। প্রাণ থাকা উচিত লেখকের হাতে। লেখক হঠাৎ আবিষ্কার করে তারা নিজেরাই প্রাণ পেয়ে, নিজেরাই চলতে শুরু করে। লেখকের কাজ তখন হয় অনুসরণ করা। যেমন চালাও তেমনি চলি।
সুধেন্দুদা, আপনার থিমটা কী ছিল?
থিমটা ছিল, ফ্ল্যাটে যেসব শিক্ষিত উচ্চবিত্ত মানুষ একালে বাস করে, তারা যে কী সাংঘাতিক আত্মকেন্দ্রিক, সেটা আমি দেখাব। তারা কেউ কারওর খবর রাখে না। সকলে নিজেকে নিয়েই ব্যস্ত। আর দেখাতে চেয়েছিলুম, জেনারেশন-গ্যাপ। সেকাল আর একালের মূল্যবোধ কতটা। পালটে গেছে। একালে একজন বৃদ্ধ, ডাইনসোর কী টেরোড্যাকটিলের মতোই অবাক প্রাণী। মিসফিট, সর্বত্র সমালোচিত।
থিমটা তো খুব সিরিয়াস। তাহলে ডাকাতি দিয়ে শুরু করলেন কেন?
আমি প্রথম থেকেই অ্যাকশান দিয়ে জমিয়ে দিতে চেয়েছিলুম। যাতে ঝুলে না যায়।
বেশ, তাই! ওই মধুকে কেন কিডন্যাপ করালেন? ওইখানেই তো বাঁশ দিলেন নিজেকে। ডাকাতি হতেই পারে। ভেঙে পড়া প্রাচীন শহরের আইন-শৃঙ্খলার শিথিল দিক সেটা। কেউ সাহায্যের জন্যে এল না, সেটা হল আত্মকেন্দ্রিক মানুষের ভীরুতা। এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু কিশোরী মধুকে উধাও করলেন কেন?
সাম্প্রতিক একটা ঘটনার প্রভাব। ওই যে এক পুলিশ অফিসারের মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেছে, আজও যার সন্ধান মেলেনি। ওই মেয়েটি এসে গেল কাহিনিতে।
সেখানে তো ডাকাতি, মারধোর এইসব ছিল না। ওখানে একটা প্রেমও থাকতে পারে।
আমিও একটা টিন-এজ লাভস্টোরি ঢোকাতে চেয়েছিলুম। আজকাল কিশোর-কিশোরী প্রেম খুব হিট করছে। কিন্তু ভাই ডাকাতিটাই সব বারোটা বাজিয়ে দিলে।
বিমল করের বালিকা বধূ, খড়কুটোর পর ওই চেষ্টাটা না করলেই পারতেন।
আমি একটু অন্য ধান্দায় ছিলুম। প্রেমহীন-আত্মকেন্দ্রিক পরিবারের ছেলেমেয়েরা কত অসহায়, ইমোশন তাদের কীভাবে শিকার করে এইটা আমি দেখাতে চেয়েছিলুম। পারলুম না, ফেল। করলুম। মেয়েটাই বেরিয়ে চলে গেল হাত ফসকে। ডাকাতিটাই হয়ে উঠল কাহিনির নিয়তি।
ডাকাতিটা নিয়তি নয়, নিয়তি হল মধু অপহরণ। ডাকাতি হল, মাল-মশলা নিয়ে পালাল, মিটে গেল মামলা। আপনার অবচেতনে থ্রিলারের একটা থিম ছিল; কিন্তু আপনি জানেন না বাঙালির হাতে থ্রিলার জমে না। ডাকাতির কারণ খুঁজতে গিয়ে একেবারে লেজে-গোবরে হয়ে গেলেন। কল্পনা কাজ করল না।
তুমি পাকা লোক। ধরেছ ঠিক। একসঙ্গে অনেক সাম্প্রতিক ঘটনা আমাকে তালগোল পাকিয়ে
দিয়েছে। ব্যারাকপুর, বেহালা, মেহতা মার্ডার। মানুষ একালে হঠাৎ বড়লোক হয় কী করে! আমার তো ঠিক জানা নেই। শোনা আছে, কালো টাকা, স্মাগলিং, ড্রাগস এইসব। সব একসঙ্গে এসে গেল। ভয়ংকর একটা রহস্য-কাহিনি তৈরি করার বাসনা হল।
কোথা থেকে কোথায় চলে গেলেন। একবারও ভাবলেন না, এ দেশ থেকে সোনা বিদেশে যেতে পারে না। এ-দেশ সোনার দেশ নয়। গোল্ড বিস্কিট বিদেশ থেকে এ-দেশে আসে। গল্পের গরুকে গাছে ওঠালে হয়? সোনা যাচ্ছে মিউজিয়ামের আর্ট অবজেক্টের কেসে। সে-কেস আবার কাস্টমস চেকিং হয় না। এমন কথা কেউ কখনও শোনেনি। এইবার সোনার বদলে ড্রাগস আসছে। কী। করে আসছে? কীভাবে আসছে? কার কাছে আসছে? ব্যাপারটাকে আপনি এত সহজ করে নিয়েছেন যে ছেলেমানুষির পর্যায়ে চলে গেছে। এই পয়েন্ট থেকেই আপনার স্টোরি ঝলঝলে, খলখলে। তার ওপর দুটো গ্যাং ঢুকিয়েছেন যার একটার নাম ব্ল্যাক-প্যান্থার। সুধেন্দুদা, কোথায় আছেন আপনি ভুলে গেছেন। এটা পশ্চিমবাংলা! তা ছাড়া সেই পুরোনো আমলের ডিটেকটিভ স্টোরি-রাইটারদের আদলে আপনি পুলিশকে ফানি করে তুলেছেন। পুলিশ এলেই আপনাদের রসিকতা করতে ইচ্ছে করে। তাঁরা খিকখিক করে হাসেন। অকারণে মানুষকে হ্যারাস করেন। জ্যান্ত পুলিশ দেখেছেন আপনি?
দূর থেকে।
পড়েছেন?
হ্যাঁ। হেমেন্দ্রকুমার, নীহাররঞ্জন, শশধরবাবু।
তাঁরা এখনও আপনার ঘাড়ে চেপে আছেন। সব কাহিনির একজন হিরো-হিরোইন থাকে। আপনার হিরো কে?
সমস্যায় ফেললে। কে যে হিরো!
আমি স্টোরিটাকে যখন সেলুলয়েডে নিয়ে যাব, আমার হিরো কে হবে? বিমান?
বিমানের হিরো হওয়ার একটা চান্স আছে। মনে হচ্ছে সে-ই কন্ট্রোল করবে স্টোরির পরের পার্ট।
তাকে তো আপনি একটা স্পাইয়ের মতো খাড়া করেছেন। তার জীবন ও জীবিকা অস্পষ্ট। বিমান কে? সে ছাত্র? সে বেকার? তার বয়েস কত? বাড়ি কোথায়? তার কে আছে! সবই
ঘোলাটে।
ইনফ্যাক্ট আমিও জানি না।
আপনার চরিত্র, আপনি জানেন না?
না জানালে কী করে জানব। একালের স্টোরির তো কোনও প্ল্যান থাকে না। এ তো প্রি-প্ল্যান্ড মাল্টি-স্টোরিড বিল্ডিং নয়। যতদূর মনে হয় বিমান ড্রপআউট। ফ্যামিলির অবস্থা খুব একটা। খারাপ নয়।
বিমানের সঙ্গে মধুর আলাপ হল কী করে?
হয়ে গেল। যেভাবে হয়।
বাঃ, কোনও অগ্রপশ্চাৎ নেই! ফ্রি স্টাইল রেস্টলিং-এর মতো। হিরোইন কে?
ধরো মধু।
মধুর বয়স কত?
ধরো চোদ্দো-পনেরো।
চোদ্দো-পনেরোর প্রেমে আমি কী দেখাব? নাচ-গান?
ও-কথা বোলো না। চতুর্দশীর প্রেমের আবেগ জানো? ওইটাই তো ভুল করার বয়স। ভেসে যাবার বয়েস। তুমি বোঝো না কেন, মধু তো একটা প্রবলেম চাইল্ড।
মধুর বয়েস আপনি জানেন না!
সে কী?
হ্যাঁ। স্বপ্ন দৃশ্যে মধুকে খাটের তলায় ঢুকিয়েছেন। সেখানে বহুক্ষণ সে থেকেছে। ছবি এঁকেছে।
ওটা স্বপ্ন নয়, হ্যালুসিনেশান।
আধুনিক খাটের হাইট সম্বন্ধে আপনার কোনও ধারণা আছে? তার তলায় চোদ্দো বছরের বাড়ন্ত একটা মেয়ে ঢুকতেই পারে না। ঢুকলেও সর্বক্ষণ তাকে উপুড় হয়ে শুয়ে থাকতে হবে।
কল্পনায় সবই হয়।
মনীশ হা হা করে হেসে উঠলেন। আর একটা সিগারেট ধরিয়ে ধোঁয়া ছেড়ে বললেন, কোনও একটা জায়গায় কল্পনার সঙ্গে বাস্তবের মিলন প্রয়োজন। ফাউন্ডেশান ছাড়া বাড়ি দাঁড়ায়? শুয়ে পড়ে।
তুমি খাটের তলায় ঢোকাটাকে এত ইমপর্টেন্স দিচ্ছ কেন?
নিশ্চয় দেব। স্টোরির প্রতিটি ইঞ্চ মূল্যবান। তাৎপর্যপূর্ণ। মধুকে যদি প্রতিষ্ঠা করতে না পারেন বিমানের কোনও অস্তিত্ব থাকে না। বিমান না থাকলে, হিরো কে? দুটো তো ভিলেন তৈরি করে ফেলেছেন, সীতেশ আর ভাস্কর।
আচ্ছা ত্রিদিবেশকে হিরো করলে কেমন হয়?
খুব খারাপ হয়। ত্রিদিবেশকে আপনি বাংলা আর্ট ফিলমের টিপিক্যাল বুড়োর আদলে। ফেঁদেছেন। আত্মহত্যা করার জন্যে কামপোজ না কী যেন কিনতে ছুটছেন। ওই চরিত্রের সেন্টিমেন্টাল ভ্যালু ছাড়া আর কোনও ভ্যালু নেই।
তাহলে এখন যাই কোথায়! আমার এতদিনের পরিশ্রম, ভাবনা সব জলে যাবে?
আমি সুধেন্দুদা আপনার কাছে টাইট, মিষ্টি একটা কাহিনি চেয়েছিলাম উপবাসী বাঙালি দর্শকদের চেয়ারের সঙ্গে একেবারে সেঁটে রাখার জন্যে। এ আপনি কী করলেন! থিমটা ভালোই ছিল। ঠিকমতো হ্যান্ডল করতে পারলেন না। ফার্স্ট দুটো চ্যাপ্টার রেখে বাকিটা জলে ফেলে দিন।
ডাকাতি হবে?
হোক। অ্যাকশান দিয়ে শুরু হোক।
মধু থাকবে, না কিডন্যাপড হবে?
ইয়েস, দ্যাটস দি পয়েন্ট। কিডন্যাপড হওয়া মানেই, রং্যানসাম আদায়ের জন্যে চিঠি। সেই জেমস হ্যাডলি চেজ মার্কা অ্যামেরিকান থ্রিলার। থ্রিলার আমরা পারি না সুধেন্দুদা। আমাদের। হাতে খোলে না। অকারণে হাতড়ে বেড়াবেন। কল্পনা ছুটবে বাঁধা পরিচিত রাস্তায়—পাড়ার গুন্ডা, সমাজবিরোধী, স্মাগলার, খুন, রেপ আপাতত নিরীহ মানুষের গোপন অপরাধ জীবন। এর বাইরে কিছুতেই আপনি বেরোতে পারবেন না। সুধেন্দুদা অন্যভাবে এগোন। মধুর চরিত্রটাই বাদ দিয়ে দিন।
বুঝেছি। আবার নতুন করে লেখার চেষ্টা করে দেখি। ধরতে পারি কি না! আচ্ছা আজ আমি তাহলে আসি।
সুধেন্দুমুখার্জি লিফটে করে নীচে নামবেন। করিডরে দাঁড়িয়ে আছেন। একেবারে ফাঁকা। রাত তো কম হল না। ফিলমের লোকেদের মাঝরাতেই দিন শুরু হয়। মনীশের এটা সন্ধে। সুধেন্দু করিডরের ঘোলাটে আলোর দিকে তাকিয়ে আছেন। লিফটের ইন্ডিকেটার প্যানেলে লাল। আলোর অক্ষর ভীষণ জ্বলজ্বলে। জ্বলছে, নিবছে। লিফট উঠছে। সুধেন্দুর সামনে এসে হুস করে দরজাটা খুলে গেল। দুধের মতো আলোয় ভেতরটা ভাসছে। কেউ নেই। কেউই উঠে এল নানীচ থেকে ওপরে। ভেতরটা নীল। সুধেন্দু এক মুহূর্ত ইতস্তত করলেন। এক ধরনের অস্বস্তি। একটা। ভয়। এ যেন এক জগৎ থেকে আর এক জগতে প্রবেশ। সুধেন্দুক করে ঢুকে বোতাম টিপলেন। দরজা বন্ধ হয়ে গেল। একটা গোঁ গোঁ আওয়াজ। লিফট নামছে। দশ, আট, সাত। পাঁচে একবার থামল। দরজা খোলা মাত্রই এক সুন্দরী আধুনিকা ঢুকলেন। সুগন্ধে লিফট ভরে গেল। সুধেন্দু একপাশে জড়সড়ো। লিফটের মেঝের দিকে তাকিয়ে আছেন। মহিলার চপ্পল নজরে আসছে। খুবই দামি পাদুকা। দামি সিল্ক। দামি জীবনের যাবতীয় আভরণ। মনে পড়ে গেল নিজের পুত্রবধূর কথা। অনেকটা এইরকমই। সুধেন্দু এইবার মহিলার মুখের দিকে। তাকালেন। সামান্য মিল যে নেই তা নয়। তবে সব আধুনিকা মোটামুটি একই রকম দেখতে। প্লাক করা ভুরু। খাটো করে ছাঁটা চুল। সংক্ষিপ্ত ব্লাউজ। পেঁচিয়ে পরা সিল্কের শাড়ি। ঠোঁটে রং। তফাত বিশেষ নেই।
লিফটের দরজা খুলে গেল। সঙ্গে সঙ্গে গায়ে এসে লাগল মধ্য শীতের এক ঝলক শীতল বাতাস। একসময় সুধেন্দুর অনেক চুল ছিল। সেই স্টকেই চলছে। পাতলা হয়ে এলেও টাক পড়েনি। স্যাইড ব্যাগ থেকে একটা হিমাচলী টুপি বের করে মাথায় চাপালেন। বয়েস হয়েছে। ঠান্ডাটা ঝপ করে মাথাতেই লাগবে। সুধেন্দু শৌখিন মানুষ। জীবনের সঙ্গে পাঞ্জা লড়েই বেঁচে আছেন; কিন্তু জীবনবোধ হারাননি।
সুধেন্দুর পুরোনো আমলের একটা ছোট্ট গাড়ি আছে। বেশ শক্ত-সমর্থ। সুধেন্দুর মতোই ঘাতসহ লাজুক। নিজেই ড্রাইভ করেন। মনোহরপুকুরে পৈতৃক আমলের বাড়িটি একটা মস্ত ভরসা। নীচেটা ভাড়া দিয়েছেন। দোতলাটা তাঁর। দরজা খুলে আসনে বসলেন। বাঁ পাশে কাত হয়ে জানলার কাচটা নামিয়ে দিলেন। ঘড়ি দেখলেন, প্রায় এগারোটা। স্টার্ট দিতে গিয়ে ক্ষণকালের জন্যে