দুর্যোগময় শীতের রাতের কুয়াশাঢাকা নোংরা অন্ধকারকে ভেদ করে পুবের আকাশে দেখা দেয় সুবেহ সাদেকের প্রথম আলোর আভাস। কতো প্রাণান্ত তপস্যার পর কী আশ্চর্য আশা-ভরসা-আশ্বাস নিয়ে আসে সেই আলো!
সেই প্রথম আলোর শিশুই তো বয়ে আনে নতুন সূর্যের প্রাণ-মাতানো আলোর বন্যার খবর। নতুন আলোর সাথে সাথে আসে নতুন কথা, নতুন গান, নতুন জীবন। বুঝি তাই কিশোর...