সে যে আমি

সে যে আমি

কাজী নজরুল ইসলাম

সে যে আমি

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconpoetry

Posted byশেষ পৃষ্ঠা19-Apr-2025

Change color

ওগো দুরন্ত সুন্দর মোর! কার পরে রাগ করি

তারার মুক্তা-মালিকা ছিঁড়িয়া ছড়ালে গগন ভরি?

কারে তুমি ভালোবাস প্রিয়তম? কার নাহি পেয়ে দেখা

চাঁদের কপোলে মাখাইয়া দিলে কালো কলঙ্ক-লেখা?

কার অনুরাগ নাহি পেয়ে তুমি লাল হয়ে ওঠ রাগে?

প্রভাত-সূর্যে, সৃষ্টিতে সেই রাগের বহ্নি লাগে।

কাহার বিরহ-জ্বালায় জ্বালাও বিশ্ব, পরম স্বামী?

সে কি আমি? সে কি আমি?

**********
No Review
Related Books
কুঁজো বুড়ির কথাউপেন্দ্রকিশোর রায়চৌধুরী
কালিয়দমন খণ্ডচণ্ডী দাস
বর্ষাযাপনরবীন্দ্রনাথ ঠাকুর
অ নামিকাকাজী নজরুল ইসলাম
দূরের গানরবীন্দ্রনাথ ঠাকুর
হৃদয়ে প্রেমের দিনজীবনানন্দ দাশ