
শোধ করো ঋণ

কাজী নজরুল ইসলাম
আগুন জ্বলে না মাসে কতদিন হায় ক্ষুধিতের ঘরে,
ক্ষুধার আগুনে জ্বলে কত প্রাণ তিলে তিলে যায় মরে।
বোঝে না ধনিক, হোক সে হিন্দু হোক সে মুসলমান,
আল্লা যাদের নিয়ামত দেন, পাষাণ তাদের প্রাণ!
কত ক্ষুধাতুর শিশুর রসনা খুদকণা নাহি পায়,
মা-র বুক ছেড়ে গোরস্তানের মাটিতে গিয়া ঘুমায়।
যত দৌলত হাশমতওয়ালা হেরে তাহা পাশে থেকে,
আতর মাখিয়া পাথরের দল যেন ছায়াছবি দেখে...
**********
No Review
Related Books
ভালোবাসাসুনীল গঙ্গোপাধ্যায়
গঙ্গাধরের সাংবাদিকতামনোজ সেন
রুবাইয়্যাৎওমর খৈয়াম
দুই বিঘা জমিরবীন্দ্রনাথ ঠাকুর
ভূত্রাক্ষসসৈয়দ মুস্তাফা সিরাজ
ঘোতন কোথায়?লীলা মজুমদার
মিলন মোহনায়কাজী নজরুল ইসলাম