Home
শেষ প্রতিষ্ঠা

শেষ প্রতিষ্ঠা

রবীন্দ্রনাথ ঠাকুর

শেষ প্রতিষ্ঠা

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 23-Apr-2025

Change color


এই কথা সদা শুনি , “ গেছে চলে ”, “ গেছে চলে । ”

তবু রাখি বলে

বলো না , “ সে নাই । ”

সে-কথাটা মিথ্যা , তাই

কিছুতেই সহে না যে ,

মর্মে গিয়ে বাজে ।

মানুষের কাছে

যাওয়া-আসা ভাগ হয়ে আছে ।

তাই তার ভাষা

বহে শুধু আধখানা আশা ।

আমি চাই সেইখানে মিলাইতে প্রাণ

যে-সমুদ্রে ‘ আছে ' ‘ নাই ' পূর্ণ হয়ে রয়েছে সমান ।


**********
No Review
Related Books
Loading books…