Home
লীলা

লীলা

রবীন্দ্রনাথ ঠাকুর

লীলা

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


কেন বাজাও কাঁকন কনকন, কত

ছলভরে!

ওগো, ঘরে ফিরে চলো, কনককলসে

জল ভ’রে।

কেন জলে ঢেউ তুলি ছলকি ছলকি

কর খেলা!

কেন চাহ খনে খনে চকিত নয়নে

কার তরে

কত ছলভরে!

হেরো যমুনাবেলায় আলসে হেলায়

গেল বেলা,

যত হাসিভরা ঢেউ করে কানাকানি

কলস্বরে

কত ছলভরে!

হেরো নদীপরপারে গগনকিনারে

মেঘমেলা,

তারা হাসিয়া হাসিয়া চাহিছে তোমারি

মুখ’‐পরে

কত ছলভরে!




**********
No Review
Related Books
Loading books…