
লাল কার্ড হাতে ছোট ছোট ফুটবল দলের গান

নবারুণ ভট্টাচার্য
লাল কার্ড হাতে ছোট ছোট ফুটবল দলের গান
| নবারুণ ভট্টাচার্য | |
| poetry |
Posted byশেষ নগরী12-Jun-2025
Change color
আমরা ছোট ছোট দল ঠিকই
কিন্তু এক হতে পারলে আমরা
মোহনবাগান ইস্টবেঙ্গলকেও হারিয়ে দিতে পারি
মাঝে মাঝে তো হারিয়ে দিই
তখন আমাদের মার খেতে হয়
সেই কবে থেকে আমরা মার খেয়েই আসছি
আমাদের মার খাওয়াটাই তো ইতিহাস
আর আমাদের মারাটাই যেন নিয়ম
আপনি ভাবছেন কী ক’রে চিনবেন আমাদের
আমাদের প্রত্যেকের হাতে রয়েছে লাল কার্ড
**********
No Review
Related Books
অহিদিদির বন্ধুরালীলা মজুমদার
আমাদের সময়েবুদ্ধদেব গুহ
একটি ফুটবল ম্যাচনারায়ণ গঙ্গোপাধ্যায়
লক্ষ্য ও শিক্ষারবীন্দ্রনাথ ঠাকুর
নীল মানুষের মন খারাপসুনীল গঙ্গোপাধ্যায়
খেলোয়াড় তারিণীখুড়োসত্যজিৎ রায়