
রান্নার সব ঠিক

রবীন্দ্রনাথ ঠাকুর
রান্নার সব ঠিক,
পেয়েছি তো নুনটা–
অল্প অভাব আছে,
পাইনি বেগুনটা।
পরিবেষণের তরে
আছি মোরা সব ভাই,
যাদের আসার কথা
অনাগত সব্বাই।
পান পেলে পুরো হয়,
জুটিয়েছি চুনটা–
একটু-আধটু বাকি,
নাই তাহে কুণ্ঠা।
**********
No Review
Related Books
সেই তো আমি চাইরবীন্দ্রনাথ ঠাকুর
অল্পেতে খুশি হবেরবীন্দ্রনাথ ঠাকুর
নিজের হাতে উপার্জনেরবীন্দ্রনাথ ঠাকুর
ভয় নেই আমি আজ রান্নাটা দেখছিরবীন্দ্রনাথ ঠাকুর
বিনিময়অমিয় চক্রবর্তী
বিশ্বজোড়া ফাঁদ পেতেছরবীন্দ্রনাথ ঠাকুর
অল্প লইয়া থাকি তাই মোররবীন্দ্রনাথ ঠাকুর