
অল্পেতে খুশি হবে

রবীন্দ্রনাথ ঠাকুর
অল্পেতে খুশি হবে
দামোদর শেঠ কি।
মুড়কির মোয়া চাই,
চাই ভাজা ভেটকি।
আনবে কট্কি জুতো,
মট্কিতে ঘি এনো,
জলপাইগুঁড়ি থেকে
এনো কই জিয়োনো–
চাঁদনিতে পাওয়া যাবে
বোয়ালের পেট কি।
চিনেবাজারের থেকে
এনো তো করমচা,
কাঁকড়ার ডিম চাই,
চাই যে গরম চা,
নাহয় খরচা হবে
মাথা হবে হেঁট কি।
**********
No Review
Related Books
পাবনায় বাড়ি হবেরবীন্দ্রনাথ ঠাকুর
পাগল হইয়া বনে বনে ফিরিরবীন্দ্রনাথ ঠাকুর
কেবল তব মুখের পানে চাহিয়ারবীন্দ্রনাথ ঠাকুর
স্লোগানের কবিতানবারুণ ভট্টাচার্য
শর্তনবারুণ ভট্টাচার্য
চোর ধরাসুকুমার রায়
সুখে আমায় রাখবে কেনরবীন্দ্রনাথ ঠাকুর