যে মাসেতে আপিসেতে

যে মাসেতে আপিসেতে

রবীন্দ্রনাথ ঠাকুর

যে মাসেতে আপিসেতে

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconpoetry

Change color


যে-মাসেতে আপিসেতে

হল তার নাম ছাঁটা

স্ত্রীর শাড়ি নিজে পরে,

স্ত্রী পরিল গামছাটা।

বলে, “আমি বৈরাগী,

ছেড়ে দেব শিগ্‌গির,

ঘরে মোর যত আছে

বিলাস-সামিগ্‌গির।’

ছিল তার টিনে-গড়া

চা-খাওয়ার চাম্‌চাটা,

কেউ তা কেনে না সেটা

যত করে দাম-ছাঁটা।



**********
No Review
Related Books
বশীরহাটেতে বাড়িরবীন্দ্রনাথ ঠাকুর
বর এসেছে বীরের ছাঁদেরবীন্দ্রনাথ ঠাকুর
পেঁচোটাকে মাসি তাররবীন্দ্রনাথ ঠাকুর
জান তুমি রাত্তিরেরবীন্দ্রনাথ ঠাকুর
প্রতিদানজসীম উদ্দীন
প্রতিদানজসীম উদ্দীন
শ্বশুরবাড়ির গ্রামরবীন্দ্রনাথ ঠাকুর