প্রকাশ

প্রকাশ

রবীন্দ্রনাথ ঠাকুর

প্রকাশ

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconpoetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


হাজার হাজার বছর কেটেছে, কেহ তো কহে নি কথা,

ভ্রমর ফিরেছে মাধবীকুঞ্জ, তরুরে ঘিরেছে লতা;

চাঁদেরে চাহিয়া চকোরী উড়েছে, তড়িৎ খেলেছে মেঘে,

সাগর কোথায় খুঁজিয়া খুঁজিয়া তটিনী ছুটেছে বেগে;

ভোরের গগনে অরুণ উঠিতে কমল মেলেছে আঁখি,

নবীন আষাঢ় যেমনি এসেছে চাতক উঠেছে ডাকি—

এত যে গোপন মনের মিলন ভুবনে ভুবনে আছে,

সে কথা কেমনে হইল প্রকাশ প্রথম কাহার কাছে!

**********
No Review
Related Books
বালিকা বধূরবীন্দ্রনাথ ঠাকুর
কাবুলিওয়ালারবীন্দ্রনাথ ঠাকুর
কেকাধ্বনিরবীন্দ্রনাথ ঠাকুর
ভূত ভবিষ্যৎশরদিন্দু বন্দ্যোপাধ্যায়
বউ ঠাকুরানীর হাটরবীন্দ্রনাথ ঠাকুর
করুণা – ০২রবীন্দ্রনাথ ঠাকুর