অনেকদিন পর বাড়ি যাইতেছিলাম। দুই বৎসরের অধিক প্রবাসে অর্থোপার্জন করিতেছিলাম। দুই বৎসরের সঞ্চিত অর্থ সঙ্গে লইয়া দেশে যাইতেছিলাম। রেলের পথে দুই দিন লাগে। অবশিষ্ট পথ গাড়ির ডাকে আসিয়াছিলাম। রেলে উঠিয়া অতিশয় সাবধানে যাইতেছিলাম। সঙ্গে যে অর্থ ছিল, তাহার অধিকাংশ নোট। সেগুলি বাক্সে অথবা ব্যাগে রাখিতে সাহস হয় নাই। কোমর হইতেও অনেক টাকা অনেক স...