
নিদ্রা ব্যাপার কেন

রবীন্দ্রনাথ ঠাকুর
নিদ্রা-ব্যাপার কেন
হবেই অবাধ্য,
চোখ-চাওয়া ঘুম হোক
মানুষের সাধ্য–
এম.এস্সি বিভাগের ব্রিলিয়ান্ট্ ছাত্র
এই নিয়ে সন্ধান করে দিনরাত্র,
বাজায় পাড়ার কানে
নানাবিধ বাদ্য,
চোখ-চাওয়া ঘটে তাহে,
নিদ্রার শ্রাদ্ধ।
**********
No Review
Related Books
ছুটিরবীন্দ্রনাথ ঠাকুর
স্বপ্ন হঠাৎ উঠল রাতেরবীন্দ্রনাথ ঠাকুর
সময় চলেই যায়রবীন্দ্রনাথ ঠাকুর
আছেজীবনানন্দ দাশ
সংবাদ মূলত কবিতানবারুণ ভট্টাচার্য
এ কথা সে কথা মনে আসেরবীন্দ্রনাথ ঠাকুর
নীরব সংসারসুনীল গঙ্গোপাধ্যায়