
জ্বলো চিতাবাঘ

হুমায়ুন আজাদ
সবুজ তরুর পাশে জ্বলন্ত অঙ্গার লাল দীপ্র থাবা জ্বলে।
অদ্ভুত ভীতিতে কাঁপে জলস্থল; সৌধাবলি নগ্ন পদতলে
ভয়ার্ত চিৎকারসম প’ড়ে আছে। বেজে যায় পাথরের ধাতব রাগিনী–
থাবা মেলে আছো তুমি সর্বলোক অপরূপা অভিচারী অদৃশ্য বাঘিনী।
তোমার অদৃশ্য থাবা সর্বগ্রাসী, অলৌকিক লাল গ্রন্থ, প্রতিটি অক্ষরে–
মরুঝড় অগ্ন্যুৎপাত, কাগজের মতো ছিঁড়ো ধাতু-লোহা-শব্জি-পুষ্পরে।
**********
No Review
Related Books
ভালোবাসা কারে কয়অভিজিৎ রায়
দেবতার মানবায়ন : শাস্ত্রে সাহিত্যে ও কৌতুকেনৃসিংহপ্রসাদ ভাদুড়ী
সত্যপীরের কলমেসৈয়দ মুজতবা আলী
পারস্যেরবীন্দ্রনাথ ঠাকুর
বিদেশেসৈয়দ মুজতবা আলী
বেলা ফুরাবার আগেআবু বকর সিরাজী
টুনি মেমসৈয়দ মুজতবা আলী