
চাঞ্চল্য

রবীন্দ্রনাথ ঠাকুর
নিশ্বাস রুধে দু চক্ষু মুদে
তাপসের মতো যেন
স্তব্ধ ছিলি যে ওরে বনভূমি ,
চঞ্চল হলি কেন ।
হঠাৎ কেন রে দুলে ওঠে শাখা ,
যাবে না ধরায় আর ধরে রাখা ,
ঝট্পট্ করে হানে যেন পাখা
খাঁচায় বনের পাখি ।
ওরে আমলকী , ওরে কদম্ব ,
কে তোদের গেল ডাকি ।
**********
No Review
Related Books
শিবের ভিক্ষায় গমনোদেযাগভারতচন্দ্র রায়গুণাকর
সর্বহারাকাজী নজরুল ইসলাম
স্নেহ উপহাররবীন্দ্রনাথ ঠাকুর
পরাজয় সঙ্গীতরবীন্দ্রনাথ ঠাকুর
কাগজের নৌকারবীন্দ্রনাথ ঠাকুর
নদীপথেরবীন্দ্রনাথ ঠাকুর
পুরাতন বৎসরের জীর্ণক্লান্ত রাত্রিরবীন্দ্রনাথ ঠাকুর