
কবিতাসমগ্র ১

সুবোধ সরকার
আমি কোনও থিয়োরির গেটকিপার নই। কোনও সৌন্দর্যের দারোয়ান নই। আমার কোনও অ্যাটাচি কেস নেই যে তার ভেতরে একটা পর্বতমালা নিয়ে আমি বিমানে উঠে পড়ব। আমি চেয়েছিলাম কবিতাই লিখতে, একটা লোক এসে বলল, আপনি যা লিখছেন, একে কবিতা বলে না, বলে অ্যান্টি-পোয়েট্রি। সেটাই বা কী বস্তু? সেটা বুঝতেই যৌবন চলে গেল।
আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি আমাকে...