
ও চিরপ্রণম্য অগ্নি

শক্তি চট্টোপাধ্যায়
জন্মদিনে কিছু ফুল পাওয়া গিয়েছিলো।
অসম্ভব খুশি হাসি গানের ভিতরে
একটি বিড়াল একা বাহান্নটি থাবা গুনে গুনে
উঠে গেলো সিঁড়ির উপরে
লোহার ঘোরানো সিঁড়ি, সিঁড়ির উপরে
সবার অলক্ষ্যে কালো সিঁড়ির উপরে।
শুধু আমিই দেখেছি
তার দ্বিধান্বিত ভঙ্গি
তার বিষণ্ণতা।
জন্মদিনে কিছু ফুল পাওয়া গিয়েছিলো
এখন শুকিয়ে গেছে।
**********
No Review
Related Books
ভীরুরবীন্দ্রনাথ ঠাকুর
কেবল তব মুখের পানে চাহিয়ারবীন্দ্রনাথ ঠাকুর
প্রভাতে যখন শঙ্খ উঠেছিল বাজিরবীন্দ্রনাথ ঠাকুর
এই নিমেষে গণনাহীন নিমেষ গেল টুটেরবীন্দ্রনাথ ঠাকুর
এই নিমেষে গণনাহীন নিমেষ গেল টুটেরবীন্দ্রনাথ ঠাকুর
যদি হততসলিমা নাসরিন
বাতাসে ধানের শব্দ শুনিয়াছিজীবনানন্দ দাশ