Home
একটি মাত্র

একটি মাত্র

কাজী নজরুল ইসলাম

একটি মাত্র

কাজী নজরুল ইসলাম
poetry

Posted byশেষ পৃষ্ঠা18-Apr-2025

Change color

গিরিনদী বালির মধ্যে

যাচ্ছে বেঁকে বেঁকে ,

একটি ধারে স্বচ্ছ ধারায়

শীর্ণ রেখা এঁকে ।

মরু - পাহাড় - দেশে

শুষ্ক বনের শেষে

ফিরেছিলেম দুই প্রহরে

দগ্ধ চরণতল ।

বনের মধ্যে পেয়েছিলেম

একটি আঙুর ফল ।

রৌদ্র তখন মাথার ‘পরে

পায়ের তলায় মাটি

জলের তরে কেঁদে মরে

তৃষায় ফাটি ফাটি ।

পাছে ক্ষুধার ভরে

তুলি মুখের ‘পরে

আকুল ঘ্রাণে নিই নি তাহার

শীতল পরিমল ।

রেখেছিলেম লুকিয়ে আমার

একটি আঙুর ফল ।

বেলা যখন পড়ে এল ,

রৌদ্র হল রাঙা ,

নিশ্বাসিয়া উঠল হু হু

ধূ ধূ বালুর ডাঙা—

থাকতে দিনের আলো

ঘরে ফেরাই ভালো ,

তখন খুলে দেখনু চেয়ে

চক্ষে লয়ে জল

মুঠির মাঝে শুকিয়ে আছে

একটি আঙুর ফল ।

**********
No Review
Related Books
Loading books…