আমার মাঝারে যে আছে কে গো সে

আমার মাঝারে যে আছে কে গো সে

রবীন্দ্রনাথ ঠাকুর

আমার মাঝারে যে আছে কে গো সে

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconpoetry

Change color


আমার মাঝারে যে আছে কে গো সে

কোন্‌ বিরহিণী নারী?

আপন করিতে চাহিনু তাহারে,

কিছুতেই নাহি পারি।

রমণীরে কে বা জানে–

মন তার কোন্‌খানে।

সেবা করিলাম দিবানিশি তার,

গাঁথি দিনু গলে কত ফুলহার,

মনে হল সুখে প্রসন্নমুখে

চাহিল সে মোর পানে।

কিছু দিন যায়,একদিন হায়

ফেলিল নয়নবারি–

“তোমাতে আমার কোনো সুখ নাই’

কহে বিরহিণী নারী...

**********
No Review
Related Books
স্পাইরবীন্দ্রনাথ ঠাকুর
সমাপনরবীন্দ্রনাথ ঠাকুর
শ্রীবিজয়লক্ষ্মীরবীন্দ্রনাথ ঠাকুর
শৈশবসন্ধ্যারবীন্দ্রনাথ ঠাকুর
দুঃসময়রবীন্দ্রনাথ ঠাকুর
মানসীরবীন্দ্রনাথ ঠাকুর
পসারিনীরবীন্দ্রনাথ ঠাকুর