Home
আমার  আর হবে না দেরি

আমার আর হবে না দেরি

রবীন্দ্রনাথ ঠাকুর

আমার আর হবে না দেরি

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Change color


আমার আর হবে না দেরি–

আমি শুনেছি ওই বাজে তোমার ভেরী।

তুমি কি নাথ, দাঁড়িয়ে আছ আমার যাবার পথে।

মনে হয় যে ক্ষণে ক্ষণে মোর বাতায়ন হতে

তোমায় যেন হেরি–

আমার আর হবে না দেরি।

আমার কাজ হয়েছে সারা,

এখন প্রাণে বাঁশি বাজায় সন্ধ্যাতারা।

দেবার মতো যা ছিল মোর নাই কিছু আর হাতে,

তোমার আশীর্বাদের মালা নেব কেবল মাথে

আমার ললাট ঘেরি–

এখন আর হবে না দেরি।



**********
No Review
Related Books
Loading books…