আধা রাতে গলা ছেড়ে

আধা রাতে গলা ছেড়ে

রবীন্দ্রনাথ ঠাকুর

আধা রাতে গলা ছেড়ে

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconpoetry

Change color


আধা রাতে গলা ছেড়ে

মেতেছিনু কাব্যে,

ভাবিনি পাড়ার লোকে

মনেতে কী ভাববে।

ঠেলা দেয় জানলায়,

শেষে দ্বার-ভাঙাভাঙি,

ঘরে ঢুকে দলে দলে

মহা চোখ-রাঙারাঙি–

শ্রাব্য আমার ডোবে

ওদেরই অশ্রাব্যে।

আমি শুধু করেছিনু

সামান্য ভনিতাই,

সামলাতে পারল না

অরসিক জনে তাই–

কে জানিত অধৈর্য

মোর পিঠে নাববে!


**********
No Review
Related Books
আধোজাগারবীন্দ্রনাথ ঠাকুর
কী কথা বলিব বলেরবীন্দ্রনাথ ঠাকুর
প্রতিবেশিনীকাজী নজরুল ইসলাম
প্রতিবেশিনীকাজী নজরুল ইসলাম
তোমার দুয়ার খোলার ধ্বনিরবীন্দ্রনাথ ঠাকুর
অপটুরবীন্দ্রনাথ ঠাকুর
কৃপণারবীন্দ্রনাথ ঠাকুর