
অপটু

রবীন্দ্রনাথ ঠাকুর
যতবার আজ গাঁথনু মালা
পড়ল খসে খসে
কী জানি কার দোষে !
তুমি হোথায় চোখের কোণে
দেখছ বসে বসে ।
চোখ - দুটিরে প্রিয়ে ,
শুধাও শপথ নিয়ে
আঙুল আমার আকুল হল
কাহার দৃষ্টিদোষে !
**********
No Review
Related Books
আপনারে তুমি করিবে গোপনরবীন্দ্রনাথ ঠাকুর
পথ চেয়ে যে কেটে গেলরবীন্দ্রনাথ ঠাকুর
প্রতিবেশিনীকাজী নজরুল ইসলাম
প্রতিবেশিনীকাজী নজরুল ইসলাম
হে রাজন তুমি আমারেরবীন্দ্রনাথ ঠাকুর
আহ্বানরবীন্দ্রনাথ ঠাকুর
শেষের গানকাজী নজরুল ইসলাম