Home
দি একসরসিস্ট

দি একসরসিস্ট

হুমায়ূন আহমেদ

দি একসরসিস্ট

হুমায়ূন আহমেদ
novel

Posted byবেলা 06-May-2025

Change color

সূচনা

১.১

আইভি লতায় ছাওয়া লাল ইটের প্রকাণ্ড এক পুরনো ধাঁচের বাড়ি। সামনের ছোট রাস্তাটি পার হলেই জর্জ টাউন বিশ্ববিদ্যালয়। পেছনে ব্যস্ত এম স্ট্রীট। তারে পেছনে ঘোলা পানির ছোট্ট নদী পটোমাক।

বাড়িটি নীরব। রাত প্রায় বারোটা। বিছানায় শুয়ে শুয়ে চিত্রনাট্যের সংলাপ মুখস্থ করছে ক্রিস ম্যাকনীল। কাল ভোরেই শুটিং। ছবিটিতে তার ভূমিকা মধ্যবয়সী এক শিক্ষিকার, যিনি সাইকোলজি পড়ান।

ক্রিসের হাই উঠছে। চিত্রনাট্য পড়তে আর ভাল লাগছে না, কেমন যেন অস্বস্তি বোধ করছে। পাশ ফিরে শুতে যাবে, তখনই শুনল কোথায় যেন খট খট শব্দ হচ্ছে।

কিসের শব্দ? কান খাড়া করল ক্রিস।

শব্দটা থামছে না। অবিরাম হয়েই চলছে। রেগানের ঘর থেকে আসছে কি? ক্রিস বিছানা ছেড়ে উঠে পড়ল। রেগানের ঘরটি অন্য প্রান্তে। এত রাতে কি করছে

ও? আশ্চর্যতো!


ক্রিস ঘর থেকে বেরিয়ে হালকা পায়ে এগুল। প্যাসেজের বাতি নেভানো। কেন জানি ক্রিসের ভয় ভয় লাগছে। অকারণ ভয়। রেগানের ঘরের সামনে একমুহূর্ত দাঁড়িয়ে একটানে দরজা খুলে ফেলল। আর আশ্চর্য, চারদিক চুপচাপ হয়ে গেল সঙ্গে সঙ্গে। কোন শব্দ নেই–নিঝঝুম।


এসব কি হচ্ছে?


রেগান কুণ্ডলী পাকিয়ে আরাম করে ঘুমিয়ে আছে। এগারো বছর আন্দাজে কিছুটা বাড়ন্ত দেখালেও রেগান এখনো খুব ছেলেমানুষ। কোলের পাশে কান ছেঁড়া তুলো ভরা ভালুক নিয়ে শুয়ে থাকার এ দৃশ্যটি দেখলেই তা বোঝা যায়। ক্রিস মৃদু স্বরে ডাকল, রেগান, জেগে আছো?


কোনো সাড়া নেই। নিঃশ্বাস ফেলার শব্দ হচ্ছে শুধু। গভীর ঘুমে তলিয়ে থাকলে যে-রকম হয়। ঘরে হালকা নীলাভ আলো। দেয়ালে রেগানের বড় একটি ছবি। এখানে-ওখানে ছড়িয়ে আছে অসংখ্য খেলনা। ক্রিস ভ্রু কুঁচকে ভাবল, রেগান আমাকে বোকা বানানোর জন্যে ঘুমের ভান করছে না তো? অসম্ভব নয়, আজ পয়লা এপ্রিল। কিন্তু এই ধারণা স্থায়ী হল না। রেগানের স্বভাব এ-রকম নয়। ও খুব শান্ত মেয়ে। এ-ধরনের দুষ্টুমি কখনো করবে না। তাহলে শব্দটা কি পানির পাইপ থেকে আসছিল? বিচিত্র নয়। পাইপ থেকে এ-রকম শব্দ হয়। কিংবা কে জানে হয়ত ইঁদুর। ক্রিস ছাদের দিকে তাকাল। ইঁদুর হওয়াই সম্ভব। নিশ্চয়ই ছবিটা একেবারেই ইঁদুর। অস্বস্তির ভাবটা ওর নিমেষে কেটে গেল। আর ঠিক তখনই অনুভব করল, রেগানের ঘরটা অস্বাভাবিক শীতল। বরফের মত ঠাণ্ডা! এত ঠাণ্ডা হবারতো কথা না।


ঘরের হিটারটা কি কাজ করছে না? না, তা নয়। হিটার বেশ গরম। ঘরের দুটি জানালাই বন্ধ। তাহলে এমন ঠাণ্ডা লাগছে কেন? ক্রিস রেগানের গালে হাত রাখল উষ্ণ ঘামে ভেজা নরম গাল। নিচু হয়ে রেগানের কপালে চুমু খেল। আমি তোমাকে বড্ড ভালবাসি, মা, মৃদুস্বরে এই কথা কটি বলেই ক্রিস ভাবল, আমারই কোন অসুখ করেছে নিশ্চয়। এজন্যেই এমন ঠাণ্ডা লাগছে।


ক্রিস দরজা বন্ধ করে দিয়ে নিজের ঘরে চলে এল। ভালমত পড়া দরকার চিত্রনাট্যটি।


কিন্তু পড়তে মোটেই ভাল লাগছে না। ছবিটা একেবারেই হালকা ধরনের কমেডি, সেই মিঃ স্মিথ গোজ টু ওয়াশিংটন-এর পুনঃনির্মাণ। অতি বাজে স্ক্রিপ্ট। বিরক্তিকর, উদ্ভট ডায়ালগ।


পড়তে পড়তে একসময় ক্রিসের চোখের পাতা ভারি হয়ে আসে। হাই ওঠে। তারপর ঘুমিয়ে যায়। গাঢ় ঘুম নয়। অস্বস্তি ভরা ছাড়া ছাড়া ঘুম। সেই সঙ্গে কিসব আজে বাজে স্বপ্ন। কেউ যেন ধারাল ছুরি হাতে ওকে মারতে আসছে। আর ও প্রাণপণে ছুটছে, চিৎকার করছে, বাবা, বাবা, আমাকে বাঁচাও। আমার কাছে আসতে দিও না। আমি মরতে চাই না। কিছুতেই না। প্লীজ, বাবা, আমাকে বাঁচাও। কোথায় যেন আবার বিকট শব্দে বাজনা হচ্ছে। স্নায়ুতন্ত্রীগুলো ঝনঝন করছে সেই শব্দে। কি কুৎসিত, কি তীব্র সে শব্দ! ক্রিস ঘেমে নেয়ে জেগে উঠল। বুক কাঁপছে ওর। গলা শুকিয়ে কাঠ। মাথার কাছে রাখা টেলিফোন বাজছে। বেজেই যাচ্ছে। টেলিফোন ধরামাত্র সহকারী পরিচালকের ভারি গলা শোনা গেল; হ্যালো, ক্রিস?


হ্যাঁ।


আজ শুটিং, মনে আছে তো?


আছে। বাজে কটা?


ভোর হয়েছে, ক্রিস। কি ব্যাপার, তোমার শরীর খারাপ নাকি?


না তো।


ক্রিস বিশ্রী স্বপ্নটাকে মন থেকে তাড়াতে পারছে না। এমন অস্বাভাবিক স্বপ্ন! যেন ঘুমের মধ্যে নয়, জেগে জেগে দেখা। চোখে মুখে পানি দিয়ে সে নিচে নেমে এল।


গুড মরনিং, ক্রিস।


গুড মরনিং, উইলী।


উইলি কমলার রস তৈরি করছিল, ক্রিসকে দেখে এগিয়ে এল। কফি এনে দেবো?


না, থাক। আমি নিয়ে নেবো।


ক্রিস অবাক হয়ে দেখল এই সাত সকালে রেগান ব্রেকফাস্ট টেবিলে বসে আছে। কি অপূর্ব লাগছে ওকে। শান্ত গভীর চোখ। মসৃণ গোলাপী গাল। মাথাভর্তি সোনালি চুল চকচক করছে ভোরের আলোয়। ক্রিসের আচমকা মনে হল জ্যামির কথা। ছেলেটাও এমনি ছিল। যেন পথ ভুলে আসা স্বর্গের দেবশিশু। তিন বছর বয়সে মারা গেল হঠাৎ। ক্রিস তখন অখ্যাত এক নর্তকী। থাক, সেসব পুরনো কথা। ক্রিস অন্যমনস্ক ভঙ্গিতে একটা সিগারেট ধরাল। কমলালেবুর সরবতের গ্লাস এনে সামনে রাখল উইলি। ক্রিসের মনে পড়ল গত রাতের ইদুরের কথা।


কার্ল কোথায়, উইলী?


ম্যাডাম, আমি এখানে।


পেন্ট্রি রুমের দরজার পাশে দেখা গেল কার্লকে। গালে একটুকর টিস্যু পেপার চেপে ভাবলেশহীন চোখে তাকিয়ে আছে। শেভ করতে গিয়ে বোধহয় গাল কেটে গেছে। এমনিতে কার্লের চোখ অস্বাভাবিক তীব্র। খাড়া নাক। মাথায় চুলের বংশও নেই।


কার্ল, আমাদের ঘরভর্তি ইঁদুর। ওগুলো মারার ব্যবস্থা কর।


ম্যাডাম, এ বাড়িতে কোন ইঁদুর নেই।


আছে। কাল রাতে আমি নিজে ইঁদুরের শব্দ শুনেছি।


আমার মনে হয় আপনি পানির নলের শব্দ শুনেছেন। পানি আসার সময় এক ধরণের শব্দ হয়।


কার্ল, তুমি কি আমার সঙ্গে তর্ক বন্ধ করবে?


অবশ্যই না, ম্যাডাম। আমি এখনই গিয়ে ইঁদুর-মারা কল কিনবো।


এখন যেতে হবে না। দোকানপাট এখনো খোলেনি।


না খুলুক, আমি এখনই যাব।


কার্ল দ্রুত বেরিয়ে গেল। ক্রিস তাকাল উইলীর দিকে। উইলি বিড়বিড় করে বলল, লোকটা বড় অদ্ভুত! কথাটা পুরোপুরি সত্যি। তবে খুব কাজেরও। অত্যন্ত অনুগত। কিন্তু এমন কিছু আছে লোকটির মধ্যে যা ক্রিসের মধ্যে এক ধরনের অস্বস্তি জাগিয়ে তোলে। ভাল লাগে না। কি আছে কালের মধ্যে? অবাধ্যতা? না অন্য কিছু? নিশ্চয়ই এমন কিছু যা ঠিক বোঝা যায় না। কার্ল আর উইলি দুজনেই প্রায় ছবছর হল এখানে কাজ করছে। কিন্তু এই ছবছরেও কার্লকে ঠিক বুঝতে পারা গেল না। লোকটি যেন মুখোশ পরে ঘুরে বেড়ায়। সত্যি চেহারাটা চোখে পড়ে না।


জর্জটাউন ক্যাম্পাসে শুটিং হওয়ার কথা। ক্রিস যখন পৌঁছল তখন চমৎকার রোদ উঠেছে। ঝলমল করছে চারদিক। সকাল আটটায় প্রথম শট নেয়ার কথা। আটটা এখনো বাজেনি। ক্রিসের মনের চাপা অস্বস্তি ভাবটা কেটে গেছে। লোকেশনে গিয়েই স্ক্রিপ্ট নিয়ে একটা ঝগড়া শুরু করল ও, বার্ক, তুমি কি এই ঘোড়ার ডিমের ডায়ালগগুলো পড়ে দেখেছো?


পরিচালক ডেনিংস বার্ক এক চোখ ছোট করে বলল, খুব মজাদার বুঝি?


এমন কুৎসিত জিনিস আমি জীবনেও পড়িনি। কোন্ গাজাখোর লিখেছে বল তো?


ক্রিস, আমার ময়না পাখি, কোন জায়গাটা তোমার পছন্দ হয়নি শুনি?


কোন্ জায়গাটা নয়, বল! আগাগোড়া একটা যাচ্ছেতাই লেখা।


বার্ক চোখ নাচিয়ে বলল, লেখককে তাহলে খবর দিয়ে আনানো দরকার, কি বল?


সে আছে কোথায়? পালিয়েছে নাকি?


একটি ইংগিত করে বার্ক বলল, ওই শালা এখন প্যারিসে, খুব ইয়ে করে বেড়াচ্ছে।


শুটিং শুরু হওয়ার সময় ক্রিস আবার বেঁকে বসল। মুখ সরু করে বলল, দালানের ভেতর আমার দৌড়ে যাওয়ার কোন দরকার নেই। খামোকা এটা করব কি জন্যে?


স্ক্রিপ্টে আছে তা-ই করবে।


এতে কাহিনী বা ঘটনার কিছু আসবে যাবে না।


না যাক, তুমি দৌড়ে যাও তো, লক্ষ্মী সোনা চাঁদের কণা, শটটা শেষ করি।


ক্রিস হেসে ফেলল। শট নেয়া শুরু হবে এবার। মাথা ঘুরিয়ে দেখল লাইট ঠিক করা শুরু হয়েছে। টেকনিশিয়ানরা ছুটাছুটি করে এক্সট্রাদের একপাশে সারি বেঁধে দাড় করিয়ে দিচ্ছে। ক্রিস অবাক হয়ে দেখল কাল পোশাক পরা এক পাদ্রী দাঁড়িয়ে আছে ভিড়ের মধ্যে। অল্প বয়েসী কোন ফাদার। কিন্তু এখানে কি জন্যে? পাদ্রীরা ছবির শুটিং দেখবে কেন?


অবশ্যি এই পাত্রীটি মাথা নিচু করে কেমন যেন দিশেহারা ভঙ্গিতে দাঁড়িয়ে। মাঝে মাঝে তাকাচ্ছে আকাশের দিকে। বৃষ্টি হবে কি হবে না তাই বোধহয় দেখছে।


বার্ক বলল, ক্রিস, তুমি রেডি?


রেডি।


লাইট … সাউণ্ড… রোল…


ক্রিস মুখের রেখায় একটা কঠিন ভাব ফুটিয়ে তুলল। সঙ্গে সঙ্গে তীব্র আলো এসে পড়ল ওর মুখের ওপর। বাকের চিঙ্কার শোনা গেল। স্পীড … অ্যাকশন!


ক্রিস দৌড়ে গেল খানিকটা, তারপর হাঁপাতে হাঁপাতে সিড়ি বেয়ে উঠতে লাগল। ওর পিছে পিছে স্ক্রিপ্ট হাতে ছুটছে প্রম্পটার, মৃদুস্বরে ডায়ালগ মনে করিয়ে দিচ্ছে। এত ব্যস্ততার মধ্যেও একফাকে চোখ সরিয়ে ক্রিস দেখল, ভিড়ের মধ্যে থেকে পাদ্রীটি আগ্রহ নিয়ে তাকিয়ে আছে তার দিকেই। পাদ্রীর চোখে-মুখে এক ধরনের বিষণ্ণতা।


বিকাল চারটে পর্যন্ত শুটিং চলল। তারপর মেঘ জমতে শুরু করল আকাশে। ঘন কাল মেঘ। এত কম আলোয় শুটিং হয় না। আজকের মত প্যাক-আপ করা ছাড়া উপায় নেই।


ক্রিস ক্লান্তিতে ভেঙে পড়েছে। শরীরে চটচটে ঘাম। এতটুক হেঁটে বাড়ি ফিরতেও কষ্ট হচ্ছে। ছত্রিশ নম্বর সড়কের মাথায় আসতেই চোখে পড়ল ক্যাম্পাসের লাগোয়া ক্যাথলিক চার্চটি পাদ্রীতে গিজগিজ করছে। পেছন থেকে দ্রুত পায়ে কাল পোশাক পরা একজন পাদ্রী এগিয়ে এসে ক্রিসকে পেছনে ফেলে হাঁটতে লাগল। বাচ্চা বয়স ছেলেটির। গালভর্তি খোঁচা খোঁচা দাড়ি। হাত দুটি পকেটে ঢুকিয়ে কেমন যেন হড়বড় করে হাঁটছে।


ক্রিস একটু অবাক হয়েই তাকিয়ে রইল তার দিকে। চার্চে না ঢুকে পাদ্রীটি যাচ্ছে ধবধবে সাদা রঙের একটা কটেজের দিকে। অন্য একজন পাদ্রী ইতিমধ্যে কটেজের দরজা খুলে বাইরে এসেছে, কি যেন কথা হল দুজনের মধ্যে। দ্বিতীয় পাদ্রীটির মুখ লম্বাটে ও মলিন। কেমন যেন দিশেহারা ভঙ্গি। আবার কে একজন কটেজের দরজা খুলে বেরিয়ে এল। আশ্চর্য, সে-ও একজন পাদ্রী। কি হচ্ছে এখানে আজকে? ক্রিস তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল। শুটিংয়ের সময় এই পাদ্রীই দাঁড়িয়ে ছিল না? বিষণ্ণ চোখে এইতো তাকিয়ে ছিল তার দিকে।


আকাশে ঘন ঘন বিজলি চমকাচ্ছে। অনেক দূর থেকে আসছে মেঘ ডাকার গম্ভীর শব্দ। রাতে নিশ্চয়ই খুব ঝড়-বৃষ্টি হবে। হোক, ঝড় হোক। বৃষ্টিতে ভাসিয়ে নিয়ে যাক সবকিছু।


ক্রিস মিনিট পাঁচেকের মধ্যে বাড়ি পৌঁছে গেল। গোসল সেরে রান্নাঘরে গিয়ে দেখে শ্যারন স্পেনসার বসে আছে। গত তিন বছর ধরে শ্যারন ক্রিসের সেক্রেটারী


আর রেগানের টিউটর হিসেবে কাজ করছে।


কেমন কাটল, ক্রিস? শ্যারনের মুখে-চোখে চাপা হাসি।


রোজ যেমন কাটে। তা, কোন খবর আছে আমার?


শ্যারন রহস্যময় ভঙ্গিতে বলল, হোয়াইট হাউজে প্রেসিডেন্টের সঙ্গে ডিনার খেতে চাও? সামনের হপ্তায়?


জানি না খেতে চাই কি না। রেগান কোথায়?


নিচে। খেলছে।


এখন আবার কি খেলা?


মূর্তি বানাচ্ছে। তোমাকে উপহার দেবে।


ক্রিস পট থেকে কফি ঢেলে বলল, হোয়াইট হাউজে ডিনারের ব্যাপারটা সত্যি, না ঠাট্টা করছো?


বা-রে, ঠাট্টা করব কেন? সামনের বিষুদবারে, বিকেল তিনটেয়।


বড় পার্টি নাকি?


না, খুব বড় নয়।


সত্যি? বাহ!


ক্রিস খুশি হল তবে তেমন অবাক হল না। অনেকেই ওর সঙ্গ পছন্দ করে। সে সুন্দরী, নামী অভিনেত্রী। তার ফ্যানদের মধ্যে ট্যাক্সী ড্রাইভার, ভবঘুরে কবি থেকে শুরু করে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরাও আছে। হোয়াইট হাউজের ডিনার খুব বড় ব্যাপার না। ক্রিস মৃদু স্বরে বলল, রেগানের পড়াশুনা কেমন চলছে?


শ্যারন একটা সিগারেট ধরিয়ে

**********
No Review
Related Books
Loading books…