Home
সোনামুখির হাতি ও রাজকুমার

সোনামুখির হাতি ও রাজকুমার

সুনীল গঙ্গোপাধ্যায়

সোনামুখির হাতি ও রাজকুমার

সুনীল গঙ্গোপাধ্যায়
juvenile literature

Posted byশেষ নগরী21-May-2025

Change color

সোনামুখিতে খুব সকাল সকাল বাজার বসে৷ ভোর হতে না হতে কেনাবেচা শুরু হয়ে যায়৷ এ তো আর কলকাতা শহর নয়৷ এখানে বেশিরভাগ মানুষই ঘুমিয়ে পড়ে রাত্তির আটটা-নটার সময়, আর ঘুম ভাঙে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে৷

তপু রোজ তার বাবার সঙ্গে বাজারে যায়৷

বাবা বলেন, আমি আমার বাবার সঙ্গে থেকে থেকে বাজার করা শিখেছি৷ তুইও সেরকম শিখবি৷ লেখাপড়া শেখার মতন বাজার করাও শিখতে হয়৷ কোন জিনিসটা খারাপ আর কোন জিনিসটা ভালো, তা চেনা মোটেই সহজ নয়৷ কত লোক বোকার মতন পচা মাছ কিনে নিয়ে যায়৷

তপুদের বাড়ি থেকে বাজার বেশ খানিকটা দূর৷ কিন্তু বাবা সাইকেল রিকশায় যেতে চান না৷ ভোরবেলা খানিকটা হাঁটা তো ভালোই৷


বাবা রোজ ডেকে তোলেন তপুকে৷ চোখ-মুখ ধুয়ে চটপট তৈরি হয়ে নিতে হয়, দুটো প্লাস্টিকের ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়ে দুজনে৷ একটা মাছের জন্য, আর একটা তরকারির৷



তপুদের বাড়িতে কাকা-জ্যাঠাদের মিলিয়ে অনেক লোক৷ বাবা ইচ্ছে করে বাজার করার ভার নিজে নিয়েছেন৷ তপু তাঁর একমাত্র ছেলে, তপু সবে মাত্র আট বছরে পা দিয়েছে৷ সে ইংরেজিতে টাইগার আর লায়ন বানান করতে পারে৷ কিন্তু এলিফ্যান্ট বানান ভুল হয়ে যায়৷


বাবার সঙ্গে ভোরবেলা বেরিয়ে পড়তে তপুর বেশ ভালোই লাগে৷ এই সময়টায় রাস্তায় নানারকম সুন্দর গন্ধ থাকে, একটু বেলা হলে সে গন্ধ পাওয়া যায় না৷ ভোরবেলাই তো বেশিরভাগ ফুল ফোটে৷


অনেক পাখিও ডাকে এইসময়৷ সব পাখিই প্রথম সূর্যের আলো দেখে খানিকটা গলা সেধে নেয়৷ দুপুরের দিকে সেই সব পাখিদের আর দেখতেই পাওয়া যায় না৷ শুধু কাক আর শালিক ছাড়া৷


হাঁটতে হাঁটতে বাবা তপুকে অনেক গাছ আর পাখি চিনিয়ে দেন৷ এদিকে অনেক কৃষ্ণচূড়া গাছ আছে, আর কয়েকটা রাধাচূড়া৷ কৃষ্ণচূড়ার ফুল লালচে আর রাধাচূড়ার হলুদ৷ তপু লক্ষ করেছে, গোলাপি, নীল, বেগুনি, সবুজ সব রঙেরই ফুল হয়, কিন্তু কালো রঙের ফুল দেখতে পাওয়া যায় না৷



বাবাকে সে জিজ্ঞেস করেছিল, বাবা, কালো রঙের ফুল হয় না কেন?


বাবা বলেছিলেন, সব ফুলই দেখতে সুন্দর হয়৷ কালো রঙের ফুল কি ভালো দেখাবে? কালো রঙের ফুল হলে ভ্রমর, প্রজাপতি, পাখিরা সে ফুলের কাছে আসবে না৷


পাখিদের মধ্যে কুচকুচে কালো হচ্ছে কাক৷ তাদের কেউ পছন্দ করে না৷ অবশ্য কোকিল আর দোয়েল পাখিও কালো, কিন্তু তাদের ডাক এত মিষ্টি যে সবাই পছন্দ করে৷


বাজারের মধ্যে ঘুরতে ঘুরতে তপু এখন অনেক কিছু শিখে গেছে৷


বুড়ো পটল ভালো না, কচি পটল ভালো৷ যে বেগুন টিপলে মনে হয় শক্ত, তার মধ্যে অনেক বিচি থাকে, সে বেগুন কিনতে নেই৷ নরম বেগুনই খুব সুস্বাদু৷ কই মাছ, মাগুর মাছ কক্ষনো মরা কিনতে নেই৷ ইলিশ মাছের পেটটা চ্যাপ্টা কি না দেখে নিতে হয়৷ লম্বা ধরনের ইলিশ ভালো হয় না৷


বাজারের অনেক লোক বাবাকে চেনে৷ এখন তপুকেও চিনে গেছে৷



দোকানদাররা বাবাকে পছন্দ করে, কারণ তিনি কক্ষনো কোনো জিনিসের দরদাম করেন না৷ চেনা দোকানের সামনে গিয়ে বলেন, দাও, ভালো জিনিস তুমি বেছে দাও৷


একদিন একজন দোকানদার দশটা আমের মধ্যে দুটো পচা আম গছিয়ে দিচ্ছিল৷ আমগুলো ঝুড়িতে নেবার পর বাবা হেসে বললেন, শোনো, আমায় হাত দিয়ে দেখতে হয় না, শুধু দেখেই আমি বুঝতে পারি, কোনটা ভালো আর কোনটা পচা৷ আজ দুটো খারাপ আম দিয়েছ তো! দাও! কাল থেকে তোমার দোকানে আর আসব না৷


লোকটি সঙ্গে সঙ্গে লজ্জা পেয়ে বলেছিল, আমায় মাপ করবেন বাবু! আমার অন্যায় হয়ে গেছে৷


ঝুড়ি থেকে পচা আম দুটো বার করে সে তার বদলে চারটে ভালো আম দিতে চাইল৷


বাবা বললেন, না৷ আমি ভালো জিনিস চেয়েছি৷ তা বলে বেশি নেব কেন? তুমিও ঠকবে না, আমিও ঠকব না, এইটাই তো ভালো৷


লোকটি তখন বলল, এই খোকাকে আমি দুটো আম দিতে চাই, তা আপনি কিছুতেই বারণ করতে পারবেন না৷



বাবা বললেন, কেন, ওকেই বা এমনি এমনি দেবে কেন? আমি তো আম কিনেছি৷


লোকটি বলল, বাবু, আমরা কি শুধু কেনাবেচা করি? ভালোবেসে কারুকে কিছু দিতে পারি না? এই খোকাটি ভারী সুন্দর৷


লোকটি দুটি আম জোর করে তুলে দিল তপুর হাতে৷


তপু তাকাল বাবার দিকে৷


বাবা বললেন, ঠিক আছে নাও৷ কেউ ভালোবেসে দিলে না বলতে নেই৷


দোকানদারকে জিজ্ঞেস করলেন, তোমার কটি ছেলে-মেয়ে?


সে বলল, তিনটি৷


পরদিন বাবা আগেই তিনখানা চকোলেট কিনে নিয়ে সেই আমওয়ালাকে বললেন, এগুলো তোমার ছেলে-মেয়েদের দিও৷



বাজারের মধ্যে কোনো দোকানে একটা কিছু ঘটে গেলেই সবাই তা জেনে যায়৷


সেই থেকে কোনো দোকানদার বাবাকে খারাপ জিনিস দেয় না৷ বেশি দাম নেয় না৷ অনেকেই কিছু কিছু জিনিস তপুকে ফাউ দেয়৷ যেমন সবেদা, পেয়ারা, আতা৷ একদিন একটা মাছওয়ালা একটা ছোট ইলিশ মাছ দিয়ে বলল, এটা খোকাবাবুর জন্য৷ এর কোনো দাম লাগবে না৷


বাবা সেটা কিছুতেই নিতে চাইলেন না৷ ইলিশ মাছ বেশি দামি৷ ছোট মাছটারও দাম কম নয়৷


মাছওয়ালা বলল, আমার খুব ইচ্ছে করছে খোকা মহারাজকে দিতে৷ আমার নিজের কোনো ছেলে-মেয়ে নেই স্যার৷ ওকে দেখলেই আমার ভালো লাগে৷


সোনামুখির বাজারে কখনো তেমন ঝগড়া-মারামারি হয় না৷ বেশ শান্ত জায়গা৷ হঠাৎ একদিন একটা সাংঘাতিক ঘটনা ঘটল৷


তপুকে নিয়ে বাবা ঘুরে ঘুরে বাজার করছেন, কেনাকাটি প্রায় শেষ, এমন সময় বাজারের গেটের কাছে একটা হৈ হৈ শব্দ শোনা গেল৷



এমনি হৈ হৈ নয়, ভয়ের চ্যাঁচামেচি৷


তারপর অনেক লোক হুড়মুড় করে ছোটাছুটি করতে লাগল এদিক-সেদিক৷


কয়েকজন লোক চিৎকার করে উঠল, হাতি! হাতি! পালাও, পালাও!


বাবা তপুর হাত ধরতে গেলেন, তার আগেই ছুটন্ত লোকের ধাক্কায় ছিটকে গেলেন একদিকে৷ তপু অন্যদিকে৷


এবার দেখা গেল, সত্যিই একটা প্রকাণ্ড হাতি মাথা দোলাতে দোলাতে এগিয়ে আসছে খুব দ্রুত গতিতে৷ আর শুঁড় দিয়ে দু-দিকের দোকানের জিনিসপত্র ভাঙছে৷


এই বাজারে অনেক মাটির জিনিস বিক্রি হয়৷ মাটির হাঁড়ি, গেলাস, আর নানারকম পুতুল৷ বাঁকুড়ার মাটির ঘোড়া যেমন বিখ্যাত, তেমনি সোনামুখির মাটির হাতিও কম বিখ্যাত নয়৷ লোকেরা মন্দিরে পুজো করতে গিয়ে এই মাটির হাতি সাজিয়ে রাখে৷


এই হাতিটা যেন বেছে বেছে হাতি-পুতুলই বেশি ভাঙছে পা দিয়ে৷ অত টুকু টুকু হাতি বানানো হয়েছে বলে কি সে রেগে গেছে?



বিহারের দলমা পাহাড় থেকে মাঝে মাঝে হাতির পাল নেমে আসে বাঁকুড়া জেলায়৷ জঙ্গল থেকে বেরিয়ে এসে গ্রামের ঘর-বাড়ি ভাঙে, খেতের ফসল খেয়ে নেয়, নষ্ট করে৷


ক’দিন ধরে এই রকম হাতির পালের কথা শোনা যাচ্ছিল বটে৷


কিন্তু একেবারে শহরের মধ্যে কোনো হাতির ঢুকে পড়া, এই প্রথম৷


বাজারের মধ্যে কিছু মহিলা এবং শিশুও আছে৷ সকলের ভয়-পাওয়া চিৎকারে যেন আরও খেপে যাচ্ছে হাতিটা৷ হঠাৎ হঠাৎ থমকে গিয়ে এদিক-ওদিক তাকাচ্ছে৷


একজন বুড়িকে শুঁড় দিয়ে শূন্যে তুলে একটা আছাড় মারল৷


বুড়িটির ভাগ্য ভালো, সে একটা দোকানের ত্রিপলের ওপর গিয়ে পড়ল, তাই হাড়-গোড় ভাঙল না৷


হাতিটার মুখের দু-পাশে লম্বা দাঁত৷ তার সঙ্গে আর কোনো হাতি নেই৷ একলা-হাতি অতি বিপজ্জনক৷



বাজারের মেঝেতে বসা দোকানদাররা সবাই পালাবার চেষ্টা করছে৷ যে-কটা পাকা দোকানঘর আছে, তার মধ্যে কিছু লোক ঢুকে পড়ে দরজা বন্ধ করে দিয়েছে, ভেতরে আর জায়গা নেই৷ কিছু লোক তবু দুমদাম করে ধাক্কা মারছে দরজায়৷


দোকানগুলোর বারান্দাতেও প্রচুর লোক৷ তারাও ঠেলাঠেলি করছে আর চ্যাঁচাচ্ছে৷ তপু চলে এসেছে একদিকে, বাবা অন্যদিকে৷


তপু ডাকল, বাবা—!


বাবা চিৎকার করে বললেন, তপু, তপু, ওদিকেই থাক৷ রাস্তায় নামিস না!


হাতিটা ইচ্ছে করলে বাঁধাকপি, কুমড়ো, শাকসবজি খেতে পারে৷ কিন্তু খাওয়ার দিকে তার মন নেই৷ সে শুধু ভাঙছে আর সব কিছু নষ্ট করছে৷


সব বাজারেই কিছু কুকুর ঘুরে বেড়ায়৷ সব কটা কুকুর দূরে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করছে, হাতিটা এক এক পা এগোতেই তারা ল্যাজ গুটিয়ে দৌড়ে পালাচ্ছে৷



একটা শুধু গ্যাঁট্টাগোঁট্টা সাহসী কুকুর দাঁত-মুখ খিঁচিয়ে তেড়ে গেল৷ ওটা চায়ের দোকানদার প্রাণকেষ্টর পোষা কুকুর, ওর নাম ভোলা৷ ভিড়ের আড়াল থেকে প্রাণকেষ্ট চেঁচিয়ে বলল, ভোলা, ভোলা, যাসনি৷


ভোলা অনেকটা এগিয়ে গেছে৷


হাতিটা ঠিক ফুটবল খেলার মতন এক পায়ে একটা শট মারল ভোলাকে৷ ভোলা উড়ে গিয়ে মন্দিরের পাশের আমগাছটার ডালের ওপর গিয়ে পড়ল৷ সেখানেই আটকে গিয়ে আর্ত চিৎকার করতে লাগল প্রাণপণে৷


তপু যে দোকানটার বারান্দায় দাঁড়িয়েছে, সেটা একেবারে মানুষে ভর্তি, একটা মাছি ওড়ারও জায়গা নেই৷


হাতিটা একটা সবজির দোকান তছনছ করছে দেখে আরও কিছু লোক দৌড়ে এই বারান্দায় ওঠবার চেষ্টা করল৷ সেই ঠ্যালাঠেলিতে কয়েকজন বারান্দা থেকে পড়ে গেল পথের ওপর৷ কয়েকজন একেবারে চিৎপটাং৷ তাদের মধ্যে তপুও!


যেদিকে গোলমাল হচ্ছে, হাতিটা সেদিকেই ফিরছে৷ এরা ভয়ের চোটে কান্নাকাটি করতেই হাতিটা এদিকে ঘুরে তাকাল৷ মাথাটা দু’বার নেড়ে ছুটে এল এদিকে৷



তার পায়ের চাপে দুজন লোকের হাত ভেঙে গেল৷ তারপর হাতিটা শুঁড় দিয়ে জড়িয়ে তপুকেই তুলে নিল শূন্যে৷


তারপর আবার অন্যদিকে ফিরল৷


এবার সে তপুকে আছাড় মারবে৷


তা কিন্তু মারল না তক্ষুনি৷ যেতে লাগল বাজারের বাইরের দিকে৷ হয়তো সে তপুকে ছুড়ে মারার জন্য একটা ফাঁকা জায়গা খুঁজছে৷


ওই দৃশ্য দেখে বাবা পাগলের মতন কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, আমার ছেলে! আমার ছেলে!


তিনি ভিড় ঠেলে হাতিটার দিকে দৌড়ে আসতে চাইলেন৷ ছেলেকে উদ্ধার করতেই হবে৷


কয়েকজন লোক বাবাকে চেপে ধরে বলল, মাস্টারমশাই, করছেন কী! আপনি গেলে, আপনাকেও মারবে! হাতিরা ছোট ছেলেদের মারে না!



বাবা তবু নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করেও পারলেন না৷


হাতির শুঁড়ে জড়ানো অবস্থায় তপু ভয় পেয়েছে ঠিকই৷ কিন্তু মরে যাবার ব্যাপারটা সে ঠিক জানে না৷ এই অবস্থাতে তার মনে একটা অদ্ভুত চিন্তা এল৷


দু-দিন আগে তাদের ইস্কুলে সে এলিফ্যান্ট বানান ভুল করেছে বলেই কি হাতিটা রেগে গেছে?


সে মনে মনে বলতে লাগল, ই এল ই পি এইচ এ এন টি! ই এল ই পি এইচ এ এন টি! এটা কি ঠিক না ভুল? তারপরই সে মনের চোখে দেখতে পেল, ইস্কুলের ইংরিজির স্যার গৌতমবাবু ব্ল্যাক বোর্ডে ওই বানানটাই লিখে দিচ্ছেন৷


এবার সে হাতিটার চোখের দিকে তাকিয়ে জোরে জোরে বলে উঠল, ই এল ই পি এইচ এ এন টি!


ঠিক তখনই আর একটি আশ্চর্য ঘটনা ঘটল৷


তপুর ইংরেজি বানান শুনে হাতিটা একটুও গ্রাহ্য করল না৷ তপুকে শুঁড়ে জড়িয়ে রেখে এগোতে লাগল দুলকি চালে৷


খুব কাছেই শোনা গেল কপাকপ ঘোড়ার খুরের শব্দ৷


বাজারের সামনের রাস্তাটা একটু দূরেই ঘুরে গেছে ডান দিকে৷ সেই বাঁক থেকে বেরিয়ে এল একটা ঘোড়া, তার পিঠে একজন সওয়ার৷ ঘোড়াটা খুব জোরেই ছুটে আসছে৷


বাজারের লোকেরা আশা করছিল, যদি এর মধ্যে পুলিশ এসে পড়ে৷ কিন্তু পুলিশ তো আসল ঘটনার সময় দেরি করে প্রত্যেকবার৷


এখন কে আসছে? পুলিশ তো ঘোড়ায় চেপে আসে না৷


আর একটু কাছে আসতে দেখা গেল, ঘোড়ার পিঠে যে বসে আছে, তার সারা গায়ে জরির পোশাক, মাথায় একটা মুকুট, তাতে পালক বসানো৷ ঠিক যেন রূপকথার এক রাজকুম

**********
No Review
Related Books
Loading books…